somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটি বাড়ি একটি খামার প্রকল্প কার্যক্রম পল্লী সঞ্চয় ব্যাংকে স্থানান্তরের সিদ্ধান্ত সরকারের

০৯ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


অক্টোবর মাসে ব্যাংকিং কার্যক্রম শুরু করতে যাচ্ছে পল্লী সঞ্চয় ব্যাংক। ৩১ অক্টোবর এ ব্যাংকের কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্প্রতি একটি বাড়ি একটি খামার প্রকল্প কার্যক্রম পল্লী সঞ্চয় ব্যাংকে স্থানান্তরের খসড়া রোডম্যাপের ওপর অনুষ্ঠিত পর্যালোচনা সভায় এমন সিদ্ধান্ত হয়। এ ব্যাংকের কার্যক্রম একটি বাড়ি একটি খামার প্রকল্পের সমিতির সদস্যদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। একটি বাড়ি একটি খামার প্রকল্প বাস্তবায়ধীন ৪৮৫ উপজেলায় ব্যাংকের শাখা খোলার সিদ্ধান্ত হয়েছে। ২০ অক্টোবরের মধ্যে ২০ উপজেলায় পরীক্ষামূলকভাবে ব্যাংকের শাখা খোলা হচ্ছে। ১ নভেম্বর থেকে পর্যায়ক্রমে অন্য উপজেলাগুলোতে শাখা খোলা হবে। ২০১৩ সালের ৯ অক্টোবর প্রকল্পের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই পল্লী সঞ্চয় ব্যাংক প্রতিষ্ঠার ঘোষণা দেন। এরই পরিপ্রেক্ষিতে ২০১৪ সালের ৮ জুলাই পল্লী সঞ্চয় ব্যাংক প্রতিষ্ঠার আইন পাস হয়। একই বছরের ৩১ আগস্ট এসআরও জারির মাধ্যমে একটি বাড়ি একটি খামার প্রকল্পকে স্থায়ী দানরূপে পল্লী সঞ্চয় ব্যাংক প্রতিষ্ঠা করা হয়। প্রায় ৩ হাজার ১৬৩ কোটি টাকা ব্যয়ে দেশের ৪৮৪ উপজেলা চার হাজার ৫০৩টি ইউনিয়নের ৪০ হাজার ৫২৭ গ্রামে একটি বাড়ি একটি খামার প্রকল্পের কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। এর মাধ্যমে ২২ লাখ দরিদ্র পরিবার তথা এক কোটির অধিক জনগণ উপকৃত হচ্ছে। সমিতির সদস্যদের সঞ্চয়ে উদ্বুদ্ধ করা ও তাদের উদ্যোক্তা তৈরিতে প্রয়োজনীয় ঋণ দিয়ে বিনিয়োগে উৎসাহিতের মাধ্যমে গ্রামীণ দারিদ্র্য দূরীকরণই হবে এ ব্যাংকের অন্যতম লক্ষ্য ও উদ্দেশ্য। এজন্য ব্যাংকের কার্যক্রম শুরুর পর থেকে সমিতির সদস্যদের প্রতিদিন বাধ্যতামূলক ২ টাকা জমা রাখতে হবে। ওই টাকার বিপরীতে বছর শেষে লভ্যাংশ পাবেন তারা। এছাড়া ব্যাংক থেকে সমিতির সম্ভাবনাময় উদ্যোক্তারা প্রয়োজনীয় ঋণ সুবিধা পাবেন। পাশাপাশি যে কোনো ব্যবসায়িক পরামর্শ পাবেন তারা।
সর্বশেষ এডিট : ০৯ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:১৩
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একটি মুমূর্ষু কবিতা

লিখেছেন সালমান মাহফুজ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:১১



আমি আর কবিতা লিখব না বলেও
লিখে ফেলি একটি মুমূর্ষু কবিতা–
জন্ম নেয়ার আগেই যারা অবিরাম
মৃত্যুযন্ত্রণায় কাতরাচ্ছে, লাথি মারছে
পদ্যের চিরায়ত চোয়ালে !
পঙক্তিতে পঙক্তিতে পথ হেঁটে
প্রচণ্ড পিপাসায় আমি পান করি
কবিতার স্নিগ্ধ জল; আর... ...বাকিটুকু পড়ুন

সংখ্যা গরিষ্ঠ মুসলিম হিসেবে গর্ব করার কিছু নেই......

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:২৮

আমরা যারা আপাত দৃষ্টিতে হায়েনা নই কিন্তু নিরবে স্বচক্ষে হিন্দুদের সর্বনাশ দেখে যাচ্ছি তারা সবচেয়ে বেশি দায়ী। অথচ বাংলার হিন্দু, বাংলার খ্রীষ্টান, বাংলার বৌদ্ধ, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙ্গালী-এই বৈষম্যহীনতা... ...বাকিটুকু পড়ুন

অল্প একটু পাশে থেকো

লিখেছেন রানার ব্লগ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১০



আমাকে খুব বেশি কিছু দিতে হবে না,
এক মুঠো আকাশও নয়,
আচেনা কোনো বিকেলও নয়।

শুধু কখনো কখনো
আমার নির্জন ঘরের দরজায়
টোকা দিয়ে দাঁড়িয়ো, যেন বুঝতে পারি
ফুরিয়ে যাবার বেলা এখনো আসেনি ।

আমাকে প্রতিদিন মনে... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ এসেছে শরৎ

লিখেছেন ইসিয়াক, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৩১



শরৎ-প্রাতে শিউলি ঝরা ক্ষণে
দিবাকর ছড়ায় হাসি।
দিঘির জলে রক্তিম পদ্ম
ফুটেছে রাশি রাশি।

ছাতিম গাছের নিভৃত নির্জনে
সবুজ পাতার ঘ্রাণ।
সুখ আহ্লাদে ডাকছে নিসর্গ
উচাটন মন প্রাণ। 

স্নিগ্ধ  বাতাস দোলা... ...বাকিটুকু পড়ুন

মাইনকা চিপা

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:১৬


এখন পর্যন্ত জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত ছিল প্রাথমিক সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত হয়ে ঢাকা ছেড়ে বাড়িতে চলে আসা। যে সময়ে শ্রেণীকক্ষে কোমলমতি শিশুদের পাঠদান করার কথা, সেই... ...বাকিটুকু পড়ুন

×