জঙ্গির ভাই হয়েও দেখিয়ে দিলেন কীভাবে দেশকে ভালবাসতে হয়
০৯ ই আগস্ট, ২০১৬ বিকাল ৩:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সব সময়ই রূপকথার জন্ম দেয় অলিম্পিক। কিন্তু এবার রিও যে কঠিন বাস্তব ছবি দেখাল গোটা বিশ্বকে, তা আগে কেউ কখনও দেখেনি। অলিম্পিকই পারে এভাবে দেখাতে। বেলজিয়ামের ব্রাসেলস বিমানবন্দর যখন নিজাম লাচারাউয়ির আত্মঘাতী হানায় রক্তাক্ত, তখন ভাই মুরাদ লাচারাউয়ি কঠোর সাধনায় মগ্ন। তাকে তো রিও অলিম্পিকের যোগ্যতা অর্জন করতেই হবে। ভাইয়ের আত্মঘাতী বোমায় যখন নিরীহ মানুষ লুটিয়ে পড়েছেন, তখন আরেক ভাই জানেনও না সেটা। ব্রাজিলের মারাকানা স্টেডিয়ামে বেলজিয়াম দলের মার্চপাস্টে সব ফোকাস ছিল মুরাদ লাচরাউয়ি’র ওপর। ৫৮ কেজি বিভাগের তায়কোয়ান্দো ইউরোপ চ্যাম্পিয়ন হয়ে, রিও অলিম্পিকের ছাড়পত্র পেয়েছেন মুরাদ। আর তার ভাই হল, মার্চে ব্রাসেলস বিমানবন্দরে আত্মঘাতী বিস্ফোরণের মূল হোতা। জঙ্গি নিজাম লাচারাউয়ি। ভাইয়ের জন্য কষ্ট পেলেও, তার পাশে দাঁড়াননি মুরাদ লাচারাউয়ি। ভাইকে ঘৃণা করছেন জনসমক্ষে। লজ্জিত হয়েছেন। তবু পিছপা হননি। বরং দেশের জন্য ভাল কিছু করার লক্ষ্যে ব্রতী হয়েছেন। নিবিড় অনুশীলন করেছেন। লক্ষ্য একটাই রিও অলিম্পিক। মুরাদ লাচারাউয়ি দেখিয়ে দিয়েছেন সন্ত্রাসবাদীর ভাই হয়েও কীভাবে দেশকে ভালবাসা যায়। দেশের নাম উজ্জ্বল করা যায়।
সর্বশেষ এডিট : ০৯ ই আগস্ট, ২০১৬ বিকাল ৩:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
জুল ভার্ন, ২০ শে অক্টোবর, ২০২৬ সকাল ৯:৫২
বাংলাদেশের জেন-জি ইন্ডিয়ার ককরোচ.....
বিপ্লবের লক্ষ্য কী- পরিবর্তন, নাকি প্রদর্শন?
বাংলাদেশে জেন-জি স্বৈরাচারের পতন ঘটিয়েছে; কিন্তু প্রশ্ন- স্বৈরাচার গেছে, স্বৈরাচারী মানসিকতা কি গেছে?
যে তরুণ প্রজন্ম গণতন্ত্র, অধিকার ও মর্যাদার দাবিতে রাজপথ... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
গেছো দাদা, ২০ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৪:৪৬
গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে অনেকদিন ধরে লিখব লিখব করছিলাম। সময় হচ্ছিল না। আজ এই গভীর রাতে মনে হলো, লিখেই ফেলি। কেন মনে হলো, সে আলাপে আর না যাই। টপিক হলো:... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজীব নুর, ২০ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪

শীতের শেষে সমস্ত গাছের পাতা ঝরে পড়ে।
তখন পাতা ছাড়া গাছ একদম রুগ্ন মনে হয়। শুকনো পাতা দিয়ে মাটির পথ ঢেকে যায়। সেই পথ দিয়ে কোনো পথিক হেটে গেলে...
...বাকিটুকু পড়ুন
কোন কিছুর অস্তিত্ববিহীন অসীম শূন্যে উদ্ভব ঘটেছে সকল বস্তু ও শক্তি উপাদানের। তাতে কোন স্থান না থাকায় উক্ত বস্তু ও শক্তি উপাদান সমূহ একে অপরের স্থান হয়েছে। সুতরাং...
...বাকিটুকু পড়ুনএমিরেটস, কাতার এয়ার লাইন্স ফ্লাইট অ্যাটেনডেন্ট রিক্রুটমেন্টের একটি গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে গ্রুপ ডিসকাশন। গ্রুপ ডিসকাশনের সারমর্ম হচ্ছে—৬-৮ জন কয়েকটি গ্রুপে একটি নির্দিষ্ট টপিক নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করবে। নিজের... ...বাকিটুকু পড়ুন