somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ওষুধ রফতানি ১৭ বিলিয়ন ডলারে উন্নতির প্রত্যাশা

১০ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বর্তমানে স্থানীয় চাহিদার বেশিরভাগ মেটানোর পাশাপাশি বিশ্বের ১২৭ দেশে বাংলাদেশের ওষুধ রফতানি হলেও পরিমাণ খুবই কম। তবে আগামী ১০ বছরের মধ্যেই বিশ্ববাজারের ওষুধ বাণিজ্যের ১০ শতাংশ দখল করা সম্ভব হলে এর পরিমাণ ১৭ বিলিয়ন ডলারে উন্নীত হবে বলে আশা করছেন এ খাতের উদ্যোক্তারা। রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় গতকাল (শনিবার) শেষ হওয়া ওষুধ শিল্পের কাঁচামাল, যন্ত্রপাতি ও সরঞ্জামের আন্তর্জাতিক প্রদর্শনী 'এশিয়া ফার্মা এক্সপো-২০১৭'-তে এ আশাবাদ ব্যক্ত করেছেন স্থানীয় ওষুধ শিল্পোদ্যোক্তারা। প্রদর্শনীতে বিশ্বের ৩৫ দেশের প্রায় ৫০০ কোম্পানি ওষুধ ও ওষুধের কাঁচামাল উৎপাদনের বিভিন্ন যন্ত্রপাতি, কাঁচামাল, পরীক্ষাগারের যন্ত্রপাতি, মানরক্ষার সরঞ্জাম, ওষুধ মোড়কীকরণের যন্ত্রপাতি ও সরঞ্জাম এবং ওষুধ খাতের বিভিন্ন পণ্য প্রদর্শন করেছে। দেশে ওষুধের বাজার এখন বছরে ১৬ হাজার কোটি টাকার। মোট চাহিদার ৯৮ শতাংশ স্থানীয়ভাবে উৎপাদিত হচ্ছে। কোম্পানিগুলো এখন ভ্যাকসিন, ক্যানসারের ওষুধ, ইনসুলিনসহ বিভিন্ন ধরনের জটিল ও আন্তর্জাতিক মানসম্পন্ন ওষুধ তৈরি করছে। অ্যাকটিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রিডিয়েন্ট (এপিআই) শিল্প পার্কে কাঁচামাল আমদানিতে শুল্ক ছাড় এবং ১০ শতাংশ নগদ সহায়তা প্রদান করা হলে উদ্যোক্তারা আন্তর্জাতিক রফতানির বাজার ধরতে সক্ষম হবেন। উল্লেখ্য, সরকারের নিয়ন্ত্রণ উন্নত হওয়াতে মান বৃদ্ধির সঙ্গে সঙ্গে দেশের ওষুধ শিল্প সাম্প্রতিক সময়ে সবদিক দিয়েই পরিপক্কতা অর্জন করেছে। উদ্যোক্তাদের সময়োপযোগী পদক্ষেপে এ শিল্প এখন অনেক বেশি রফতানি করার মতো পর্যায়ে এসেছে। বর্তমানে বাংলাদেশ ওষুধ শিল্পে ১৭ বছর মেধাস্বত্বে ছাড় পেয়েছে। এ সুবিধাটিকে কাজে লাগিয়ে স্থানীয় উদ্যোক্তারা তৎপর হয়ে বিভিন্ন দেশে ওষুধ রফতানির জন্য নিবন্ধন নিতে উদ্যোগী হলে বিশ্বব্যাপী ওষুধের ১৭০ বিলিয়ন ডলারের রফতানি বাজার এর ১০ শতাংশ ধরা গেলেও এ খাতে রফতানি আয় উন্নীত হবে ১৭ বিলিয়ন ডলারে।

সর্বশেষ এডিট : ১০ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:১৪
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিএনপি একটি বেঈমান আর গাদ্দারদের দল।

লিখেছেন তানভির জুমার, ১১ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৫০

‘বিএনপি ৭৫এর যোদ্ধাদের রক্ষা করেনি, ২৪ এর যোদ্ধাদেরও রক্ষা করবে না।’ ...বাকিটুকু পড়ুন

এলপিজি কার্ডে সংকট কমবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই অক্টোবর, ২০২৬ রাত ২:১৬


অনেক হতাশার মধ্যেও মাঝেমধ্যে সরকারের কোনো ভালো উদ্যোগের খবর দেখলে ভালো লাগে। অন্তত মনে হয়, সাধারণ মানুষের কষ্টের জায়গাগুলো নিয়ে সরকার কিছুটা হলেও ভাবতে শুরু করেছে। তেমনই একটি খবর... ...বাকিটুকু পড়ুন

আত্মহনন ও পক্ষপাতিত্ব

লিখেছেন সামছুল আলম কচি, ১২ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:২৮


রবীন্দ্রনাথ কি বাংলাদেশের নাগরিক ??!! শুধুমাত্র জাতীয় সংগীতের রচয়িতা এবং বাংলাদেশে কিছু সুশীলদের (ভালো নাপিত) তাকে নিয়ে নানা রকমের কলহ-বিবাদ-বিভক্তি তৈরী ব্যতিত; বাংলাদেশে তার আর অবদান কি... ...বাকিটুকু পড়ুন

তারা ভারতের এই সফট টুলস রবীন্দ্রনাথকে রক্ষা করবে।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:০৩


কয়েকদিন আগে পাকিস্তান রাষ্ট্রের জাতীর পিতা মোহাম্মদ আলী জিন্নাহর ছবি ছিঁড়ে ফেলা হলো, সেখানে তো গ্রেপ্তার দেখলাম না! সেখানে কি পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের অবণতির শঙ্কা ছিলো না? পাকিস্তানের... ...বাকিটুকু পড়ুন

এআই মন্তব্যের পর ব্লগারগণের পোষ্ঠ ভালো বুঝে আসে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২০



চাঁদগাজী/সোনাগাজী বলতেন অনেক ব্লগার গরুর রচনা এবং অনেক ব্লগার গার্বেজ লেখেন। তাঁর এমন মন্তব্যের কারণে তাঁর বিরোধী ব্লগার সংখ্যা বেড়ে যায়। ফলে তিনি বার বার ব্যানের শিকার... ...বাকিটুকু পড়ুন

×