somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মাদক নিরাময়ে ধর্মীয় মূল্যবোধ

১৩ ই মার্চ, ২০১৭ বিকাল ৫:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মাদক গ্রহণে হিন্দু-মুসলিম কোনো আলাদা বৈশিষ্ট্য বা তারতম্য নেই। তবে জনসংখ্যার অনুপাতে বাংলাদেশে মুসলিম সম্প্রদায়ের হার বেশি হওয়ায় মাদকসেবীদের মধ্যে সংখ্যানুপাতে স্বভাবতই মুসলিমরাই বেশি। তাই এদেশে মাদকাসক্ত ব্যক্তিদের পুনর্বাসনে প্রয়োজনীয় চিকিৎসা প্রদানের পাশাপাশি নৈতিকতা, শিষ্টাচার আর ধর্মভিত্তিক দ্বীনি কাউন্সিলিংয়ের মাধ্যমে জীবন নামের সুদীর্ঘ (হলি লাইফ) সড়কের শেষ গন্তব্য দেখানোর উদ্যোগটি ক্রমশঃ গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। দেশে মাদকসেবীদের কেউ কেউ অকেশনাল, কেউবা রেগুলার। আসলে প্রথম স্টেজের অকেশনালরাই সঠিক সময়ে প্রয়োজনীয় নির্দেশনা না পেলে পরবর্তীতে আর মাদক ছাড়তে পারে না। তখন তাকে চিকিৎসা ছাড়া ফিরিয়ে আনা কঠিন। তবে মাদকাসক্ত ব্যক্তিদের পুনর্বাসনের চিকিৎসা অনেকাংশেই স্বল্প মেয়াদী। তাই চিকিৎসা গ্রহণের পর আসক্ত ব্যক্তি যাতে সামনের দিনগুলোয় ভুলক্রমে এ পথে আবারও পা না বাড়ায় সেজন্য তার মধ্যে ধর্মীয় মূল্যবোধ সৃষ্টি করে দেয়াই এখন এ চিকিৎসার অন্যতম অনুসঙ্গ হয়ে উঠেছে। এই চিকিৎসায় রোগীদের ধর্মীয় শিক্ষার পাশাপাশি সামাজিক আচার, শিষ্ঠাচার, বাবা-মায়ের সাথে স্বাভাবিক পারিবারিক জীবন যাপনের নানাদিক বিশদভাবে বোঝানো হয়। জাতিসংঘের হিসাবে বর্তমানে বাংলাদেশে ৬৮ লাখ মাদকাসক্ত রয়েছে। এর মধ্যে ৮৪ ভাগ পুরুষ ও ১৬ ভাগ নারী। দেশে সংঘটিত অপরাধের ৭০ ভাগই কোনো না কোনো ভাবে মাদকের সঙ্গে জড়িত। এত সংখ্যক মাদকাসক্তের বিপরীতে শুধু বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা নগরের জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও সিলেট মেডিক্যাল কলেজে মনোরোগবিদ্যা বিভাগ রয়েছে। কিন্তু দেশে যে হারে মাদকাসক্ত বাড়ছে তাতে প্রচলিত এমবিবিএস কোর্সে মনোরোগবিদ্যা বিষয়টিকে আরও গুরুত্ব দিতে হবে। পাশাপাশি উন্নত দেশের ন্যায় মনোরোগবিদ্যা বিশেষজ্ঞ তৈরিসহ নানা ধরনের উদ্যোগ নেয়াও প্রয়োজন। বিবেচনায় রাখতে হবে মাদকাসক্ত রোগীর কাউন্সিলিং আর চিকিৎসা দুটি আলাদা বিষয়। বর্তমানে সারা দেশে বেসরকারি পর্যায়ে ১৮৫টি মাদকাসক্তি নিরাময় কেন্দ্র রয়েছে, যার মধ্যে শুধু রাজধানীতেই ৫৭টি।
 

সর্বশেষ এডিট : ১৩ ই মার্চ, ২০১৭ বিকাল ৫:১১
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিএনপি একটি বেঈমান আর গাদ্দারদের দল।

লিখেছেন তানভির জুমার, ১১ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৫০

‘বিএনপি ৭৫এর যোদ্ধাদের রক্ষা করেনি, ২৪ এর যোদ্ধাদেরও রক্ষা করবে না।’ ...বাকিটুকু পড়ুন

এলপিজি কার্ডে সংকট কমবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই অক্টোবর, ২০২৬ রাত ২:১৬


অনেক হতাশার মধ্যেও মাঝেমধ্যে সরকারের কোনো ভালো উদ্যোগের খবর দেখলে ভালো লাগে। অন্তত মনে হয়, সাধারণ মানুষের কষ্টের জায়গাগুলো নিয়ে সরকার কিছুটা হলেও ভাবতে শুরু করেছে। তেমনই একটি খবর... ...বাকিটুকু পড়ুন

আত্মহনন ও পক্ষপাতিত্ব

লিখেছেন সামছুল আলম কচি, ১২ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:২৮


রবীন্দ্রনাথ কি বাংলাদেশের নাগরিক ??!! শুধুমাত্র জাতীয় সংগীতের রচয়িতা এবং বাংলাদেশে কিছু সুশীলদের (ভালো নাপিত) তাকে নিয়ে নানা রকমের কলহ-বিবাদ-বিভক্তি তৈরী ব্যতিত; বাংলাদেশে তার আর অবদান কি... ...বাকিটুকু পড়ুন

তারা ভারতের এই সফট টুলস রবীন্দ্রনাথকে রক্ষা করবে।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:০৩


কয়েকদিন আগে পাকিস্তান রাষ্ট্রের জাতীর পিতা মোহাম্মদ আলী জিন্নাহর ছবি ছিঁড়ে ফেলা হলো, সেখানে তো গ্রেপ্তার দেখলাম না! সেখানে কি পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের অবণতির শঙ্কা ছিলো না? পাকিস্তানের... ...বাকিটুকু পড়ুন

এআই মন্তব্যের পর ব্লগারগণের পোষ্ঠ ভালো বুঝে আসে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২০



চাঁদগাজী/সোনাগাজী বলতেন অনেক ব্লগার গরুর রচনা এবং অনেক ব্লগার গার্বেজ লেখেন। তাঁর এমন মন্তব্যের কারণে তাঁর বিরোধী ব্লগার সংখ্যা বেড়ে যায়। ফলে তিনি বার বার ব্যানের শিকার... ...বাকিটুকু পড়ুন

×