somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জিএসপি নিয়ে আবার কেন ষড়যন্ত্র?

২৭ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের জিএসপি সুবিধা নিয়ে আবারও ষড়যন্ত্র শুরু হয়েছে। যে মুহূর্তে জিএসপি পেতে বাংলাদেশ সব শর্ত পূরণ করেছে ঠিক সে সময়ে মার্কিন বাণিজ্য দফতরে (ইউএসটিআর) বাংলাদেশের বিরুদ্ধে নেতিবাচক প্রতিবেদন দাখিল করেছে আন্তর্জাতিক শ্রমিক সংগঠন এএফএলসিআইও। জিএসপি না দেয়ার এ ষড়যন্ত্রের অংশ হিসেবে তারা নতুন শর্ত হিসেবে টেলিকম খাতকে জুড়ে দেয়ার চেষ্টা করেছে। এএফএলসিআইওর প্রতিবেদনে বাংলাদেশে শ্রমমান উন্নয়নের অগ্রগতি পুরোটাই অস্বীকার করা হয়েছে। প্রশ্ন তোলা হয়েছে পোশাক, চিংড়ির পাশাপাশি মোবাইল খাতের শ্রমমান নিয়েও। সংগঠনটি দাবি করেছে, মোবাইল খাতে ব্যাপক কর্মসংস্থান হলেও শ্রমিকদের ট্রেড ইউনিয়ন করতে দেয়া হচ্ছে না। শ্রমিকরা ট্রেড ইউনিয়ন করতে চাইলেও সরকার বাধা দিচ্ছে। এগার পৃষ্ঠার প্রতিবেদনটি মার্কিন বাণিজ্য দফতর ইউএসটিআর কার্যালয়ে দাখিল করা হয়। জিএসপি (জেনারালাইজড সিস্টেম অব প্রিফারেন্সেস) সুবিধা পেতে বাংলাদেশকে ১৬টি শর্ত পূরণ করতে বলেছিল। বাংলাদেশ ইতিমধ্যে শর্তগুলোর অগ্রগতি প্রতিবেদন মার্কিন বাণিজ্য দফতরে পাঠিয়েছে। বাংলাদেশকে জিএসপি পেতে যে ১৬টি শর্ত দেয়া হয়েছে তার সবগুলো পূরণ করা হয়েছে। সর্বশেষ ব্রাসেলসে অনুষ্ঠিত আন্তর্জাতিক শ্রম সংক্রান্ত এক বৈঠকে আইএলও, ইইউ ও যুক্তরাষ্ট্রের কাছে বাংলাদেশের অগ্রগতি তুলে ধরা হয়েছে। তারা এতে সন্তোষ প্রকাশ করেছে। ২০০৭ সাল থেকে বাংলাদেশকে জিএসপি সুবিধা বাতিলের অনুরোধ জানিয়ে আসছে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রভাবশালী সংগঠন আমেরিকান অর্গানাইজেশন অব লেবার-কংগ্রেস ফর ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন (এএফএলসিআইও)। এ সংগঠনের প্রস্তাবেই ওবামা প্রশাসন বাংলাদেশের জিএসপি সুবিধা স্থগিত করেছিল। নতুন করে তারাই আবার বাংলাদেশের জিএসপি সুবিধা বাতিলের অনুরোধ জানিয়েছে। এটিকে বাংলাদেশের বিরুদ্ধে এক ধরনের ষড়যন্ত্র বলে গণ্য করছেন সংশ্লিষ্ট খাতের উদ্যোক্তারা। জিএসপি পেতে ১৬ শর্তের অগ্রগতি : যুক্তরাষ্ট্রের বাজারে জিএসপি সুবিধা পেতে বাংলাদেশকে একটি অ্যাকশন প্ল্যান দেয়া হয় ইউএসটিআর কার্যালয় থেকে। তাতে ১৬টি শর্ত পূরণ করতে বলা হয়। এরই মধ্যে সব শর্ত পূরণ করা হয়েছে। শর্তপূরণের অংশ হিসেবে শ্রমিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করা হয়। আমিনুল হত্যাকাণ্ডের বিচারের চার্জশিটও দেয়া হয়েছে। ঝুঁকিপূর্ণ কল-কারখানা পরিদর্শনের জন্য সম্প্রতি শর্তানুযায়ী ২০০ পরিদর্শক নিয়োগ করা হয়েছে। আইএলওর সহযোগিতায় ওয়েবসাইটভিত্তিক ডাটাবেইজ তৈরি করা হয়েছে। সংশোধন করা হয়েছে শ্রম আইন। এখন বিধিমালা তৈরির কাজ চলছে। চিংড়ি খাতে শ্রমিকদের সংগঠনের অধিকার নিশ্চিত করা হয়েছে। ইপিজেডে শ্রম আইনের খসড়া মন্ত্রিপরিষদে অনুমোদন দেয়া হয়েছে। বুয়েট টিম, অ্যালায়েন্স এবং অ্যাকর্ড যৌথভাবে পোশাক শিল্পের প্রায় আড়াই হাজার কারখানা পরিদর্শন করেছে।এর পরেও বাংলাদেশের জি এস পি সুবিধা নিয়ে বার বার আন্তর্জাতিক ষড়যন্ত্র হচ্ছে এবং এই ষড়যন্ত্র এখনো চলমান আছে। বাংলাদেশের চলমান উন্নয়নের ধারাকে বাধাগ্রস্ত করতেই দেশীয় এবং আন্তর্জাতিক চক্তান্তকারীরা একাট্র হয়ে কাজ করছে। তাদের চক্রান্ত থেকে সবাইকে সজাগ এবং সোচ্চার থাকতে হবে
সর্বশেষ এডিট : ২৭ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৫৯
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিএনপি একটি বেঈমান আর গাদ্দারদের দল।

লিখেছেন তানভির জুমার, ১১ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৫০

‘বিএনপি ৭৫এর যোদ্ধাদের রক্ষা করেনি, ২৪ এর যোদ্ধাদেরও রক্ষা করবে না।’ ...বাকিটুকু পড়ুন

এলপিজি কার্ডে সংকট কমবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই অক্টোবর, ২০২৬ রাত ২:১৬


অনেক হতাশার মধ্যেও মাঝেমধ্যে সরকারের কোনো ভালো উদ্যোগের খবর দেখলে ভালো লাগে। অন্তত মনে হয়, সাধারণ মানুষের কষ্টের জায়গাগুলো নিয়ে সরকার কিছুটা হলেও ভাবতে শুরু করেছে। তেমনই একটি খবর... ...বাকিটুকু পড়ুন

আত্মহনন ও পক্ষপাতিত্ব

লিখেছেন সামছুল আলম কচি, ১২ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:২৮


রবীন্দ্রনাথ কি বাংলাদেশের নাগরিক ??!! শুধুমাত্র জাতীয় সংগীতের রচয়িতা এবং বাংলাদেশে কিছু সুশীলদের (ভালো নাপিত) তাকে নিয়ে নানা রকমের কলহ-বিবাদ-বিভক্তি তৈরী ব্যতিত; বাংলাদেশে তার আর অবদান কি... ...বাকিটুকু পড়ুন

তারা ভারতের এই সফট টুলস রবীন্দ্রনাথকে রক্ষা করবে।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:০৩


কয়েকদিন আগে পাকিস্তান রাষ্ট্রের জাতীর পিতা মোহাম্মদ আলী জিন্নাহর ছবি ছিঁড়ে ফেলা হলো, সেখানে তো গ্রেপ্তার দেখলাম না! সেখানে কি পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের অবণতির শঙ্কা ছিলো না? পাকিস্তানের... ...বাকিটুকু পড়ুন

এআই মন্তব্যের পর ব্লগারগণের পোষ্ঠ ভালো বুঝে আসে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২০



চাঁদগাজী/সোনাগাজী বলতেন অনেক ব্লগার গরুর রচনা এবং অনেক ব্লগার গার্বেজ লেখেন। তাঁর এমন মন্তব্যের কারণে তাঁর বিরোধী ব্লগার সংখ্যা বেড়ে যায়। ফলে তিনি বার বার ব্যানের শিকার... ...বাকিটুকু পড়ুন

×