somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঈদ উপলক্ষে মার্কেটগুলোতে নিরাপত্তা জোরদার

০৬ ই জুন, ২০১৭ বিকাল ৪:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রোদ, প্রচণ্ড গরম, হঠাৎ ঝুম বৃষ্টি। তবে এতে কোনো ছেদ পড়েনি ঈদের কেনাকাটায়। সকল বয়সী নারী ও পুরুষ ঈদের কেনা কাটায় ব্যস্ত হয়ে পড়েছেন।ক্রেতাদের ভিড় দেখে মনে হচ্ছে, ঈদের বেশি বাকি নেই।ঈদের বাজার মানে তো আর শুধু শাড়ি, জামা কেনা নয়; এর সঙ্গে লাগে নানান কিছু। আর ঘর সাজাতে বিছানার চাদরসহ টুকটাক কত কিছু কিনতে হয়। নির্বিঘ্নে ক্রেতা সাধারণ ও ব্যবসায়ীরা অধিক রাত পর্যন্ত কেনাকাটা করছেন। রোজা রেখে ক্রেতা সাধারণ বিশেষ করে নারীরা, তাদের পরিবারের ছেলে-মেয়েদের নিয়ে মার্কেট মার্কেটে ঘুরে পছন্দ মতো নিজেদের পছন্দ অনুযায়ী পোষাক, জুতা ও বিভিন্ন পন্য সামগ্রী ক্রয় করছেন। ঈদকে সামনে রেখে রাজধানীর মার্কেট ও শপিংমলগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। প্রতিটি শপিংমলে বসানো হয়েছে ক্লোজ সার্কিট ক্যামেরা। প্রবেশ পথে তল্লাশি করা হচ্ছে। নিরাপত্তা নিশ্চিতে শপিংমলগুলোতে পুলিশের পুরুষ সদস্যের পাশাপাশি নারী সদস্যদের মোতায়েন করা হয়েছে যা পুরো রজমান মাসে অব্যাহত থাকবে। আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সাদা পোশাকে নিরাপত্তা ব্যবস্থায় নিয়োজিত থাকায় মার্কেটগুলোতে বখাটেদের উৎপাত নেই বললে চলে। চুরি, ছিনতাইয়ের ঘটনাও ঘটছে না। কোনো অজ্ঞান বা মলম পার্টি মার্কেট বা শপিংমলে থাকলে তাদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। শপিংমল ও মার্কেটের চারপাশে ট্রাফিক ব্যবস্থাও জোরদার করা হয়েছে। আর্চওয়ে ও মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশি করে ক্রেতাদের মার্কেটে ঢুকতে দেওয়া হচ্ছে। ঈদের কেনাকাটায় বড় অংকের টাকা আনা-নেওয়ার ক্ষেত্রে পুলিশের মানি এস্কর্টের সদস্যরা সদা প্রস্তুত রয়েছেন। প্রতিটি মার্কেটের নিরাপত্তা নিশ্চিত করতে সার্বক্ষণিক রয়েছে পুলিশি পাহারা। নারী পুলিশের বিশেষ দল সবসময় মার্কেটে ঘোরাফেরা করছেন। এসব স্থানে ইভটিজিং প্রতিরোধেও বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। রাতে কেনাকাটার পর নিরাপদে বাড়ি ফেরা নিশ্চিত করতে রয়েছে টহল পুলিশের একাধিক দল। একই সঙ্গে এসব স্থানে পকেটমার, ছিনতাইকারী ও অজ্ঞান-মলম পার্টি প্রতিরোধে ইউনিফর্মধারী পুলিশের পাশাপাশি কাজ করছে সাদা পোশাকের গোয়েন্দা পুলিশ।

সর্বশেষ এডিট : ০৬ ই জুন, ২০১৭ বিকাল ৪:১৭
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ফিল সিমন্স একটি নাম একটি ইতিহাস

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৭ ই আগস্ট, ২০২৬ দুপুর ১:১৮



"ফিল সিমন্স একটি নাম একটি ইতিহাস"

একটা সময় ছিল, যখন বাংলাদেশ ক্রিকেটে "কোচ" শব্দটা মানেই ছিল ঝড়!

রাসেল ডোমিঙ্গো, হাথুরুসিংহে-
Phil Simmons (2024–present)
Chandika Hathurusingha (2014–2017, 2023–2024)
Russell Domingo (2019–2022)
Steve Rhodes... ...বাকিটুকু পড়ুন

জন্মদিনে তাহাদের জন্য শুভকামনা। আমার জন্মদিনের স্মৃতি...

লিখেছেন করুণাধারা, ১৭ ই আগস্ট, ২০২৬ দুপুর ১:৫৬



একেকটা জন্মদিন পার করা মানে জীবন বইয়ের একেকটা পৃষ্ঠা পড়ে ফেলা, কয়েক বছর পরপর সেই বইয়ের একেক অধ্যায় শেষ হয়! বইটা ট্রাজেডি না কমেডি, একেবারে শেষ পর্যন্ত না পৌঁছালে তা... ...বাকিটুকু পড়ুন

নির্ভীক অভিযাত্রা

লিখেছেন আকিব হাসান জাভেদ, ১৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:৩৩

আমি চলি ঐ প্রান্তে,
যেখানে অসৎ থেকে মানুষ হয়েছে সৎ।
আমি চলি উড়ে উড়ে,
ডানাহীন পাখির মতো,
যেখানে দুর্বলতাকে জয় করে
হয়েছে দুঃসাহস।
আমি চলি শক্তির সাথে,
দেহ যায় না ঝুঁকে।
করি না প্রণাম,
করি না চাটুকারিতা আর... ...বাকিটুকু পড়ুন

চুপ - একদম চুপ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭



আমরা শুধু চুপ থাকবো -
আমাদের কথা বলার মুখ নেই
আমাদের দেখার মতো চোখ নেই
আমাদের শোনার মতো কান নেই
মনে হয়, মনে হয় -
আমাদের হাত-পাও নেই।

আমাদের বিবেক নেই
আমাদের চিন্তা-চেতনাও নেই
আমরা... ...বাকিটুকু পড়ুন

হিজিবিজি নদী চলে মন উদাসের দেশে !

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০২





হিজিবিজি নদী চলে মন উদাসের দেশে !

...................................................................
মানচিত্রের আঁকাবাঁকা রেখায় তারে পাবেনা,
সে নদী তো চেনা কোনো ঠিকানায় যাবে না।
তার কোনো কূল নেই, নেই কোনো ঘাট,
সে বয়ে চলে একা, বুক জুড়ে... ...বাকিটুকু পড়ুন

×