somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিশ্বাস

২৮ শে ডিসেম্বর, ২০১২ রাত ৮:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একটি সত্য ঘটনা অবলম্বনে...

ঘটনাস্থল একটি কফি শপ। ঘটনার প্রধান চরিত্র হল একজন বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্রী। ধরে নেই তার নাম মহুয়া। ।আর যে ছেলেটির সাথে ঘটনা তার নাম দিলাম রাজীব সামান্য ঘষে মেজে ঘটনাটি শেয়ার করছি।
কফি শপের বাম দিকের একদম শেষ টেবিলে বসে আছে মহুয়া। কিছুক্ষণ পর পর হাত ঘড়ির দিকে তাকানোর ভংগি বলে দিচ্ছে সে কারো জন্য অপেক্ষা করছে। তার চোখে মুখে সন্ত্রস্ত ভাব। ভীরু ভীরু হরিণ চাহনি। নি......জেকে ব্যস্ত রাখার জন্যই হয়ত আইফোনে নিয়ে খেলা করছে।
হঠাৎ তার ফোন বেজে উঠলো,
“হ্যালো, তুমি কই?”
ওপাশ থেকে কি উত্তর আসলো বোঝার উপায় নেই।
“আরো ২০ মিনিট! প্রথমদিন দেখা করতে আইসাই আমারে ২০মিনিট বসায় রাখবা? তুমি এখখুনি আসো। আমার ভাল্লাগতেছে না।“
আবার বিরতি...
“আমি কিচ্ছু জানি না...তুমি আসো।”
ফোনটা কেটে গেলো বোধ হয়।
আমি বসে আছি রেস্টুরেন্টের মাঝ বরাবর টেবিলটাতে।
প্রায় ২৫ মিনিট পর রেস্টুরেন্টে আগমন ঘটলো এক যুবকের। হাতে বেশ বড়সড় একটা বক্স আর কিছু লাল গোলাপ। বক্সটা সুদৃশ্য কাগজে মোড়ানো। তার তীক্ষ্ণ চোখজোড়া ছোটখাটো রেস্টুরেন্টটা একবারে দেখেনিল। তারপর সোজা চলে গেলো বামদিকের শেষ টেবিলটাতে যেখানে মহুয়া বসে আছে তার সামনে।
মহুয়ার চাহনিতে শিশুসুলভ হাসি। মনে হলো বহুদিনের পরিচিত দুজনের পুনর্মিলন।
ধরে নেই ছেলেটির নাম রাজিব।রাজিব কাগজের বক্সটাকে টেবিলের এক পাশে রেখে গোলাপগুলো মহুয়ার হাতে দিলো। মহুয়ার হাসিতে বালখিল্যতা।
আবার দীর্ঘক্ষণ বিরতি।
রাজিব: “আরে ধুর...মোবাইলে একটা টাকাও নাই। অ্যাই মহুয়া, তোমার মোবাইলটা একটু দাও না একটা কল করি।”
মহুয়া কফির কাপে চুমুক দিতে দিতেই তার মোবাইল টা রাজিবের হাতে দিয়ে দিল, “কিপটুস কোথাকার!”
রাজীব আইফোনটা হাতে নিয়েই একটা কল করল “ওই শোন্, আমি রাজিব। আমার টাকা শ্যাষ, তাই আরেক খান মোবাইল থেইকা কল করছি। তুই আইছছ?....মৌচাকে­ ­র নিচে? আচ্ছা, তুই ১ মিনিট খারা আমি আইতাছি”।
“মহুয়া একটু দাড়াও তো। আমার এক ফ্রেন্ড আসছে নীচে।আমি যাবো আর আসবো।” মহুয়ার ফোনসহই সে নিচে নেমে যায়।
মহুয়া আবারো অপেক্ষা করছে। তার চোখে মুখে সন্ত্রস্ত ভাব। ভীরু ভীরু হরিণ চাহনি। কিন্তু নিজেকে ব্যস্ত রাখার জন্য এবার ফোন নেই।
বিরতি এবার আরো দীর্ঘ হয়। ঘন্টা পেরিয়ে যায়। একজন ওয়েটার এসে বিল রেখে যায় সামনে। আমি আরেকটি কফির অর্ডার দেই।
ঘটনা কিছুটা আঁচ করতে পেরে এগিয়ে যাই আমি।
“আপু কোন সমস্যা?”
অসহায় চাহনি, “না ভাইয়া, থ্যাংকিউ”।
আমার চোখের দিকে তাকাতে পারছে না মেয়েটা। আমি কথা বাড়াই না, ফিরে আসতে যাই আমার টেবিলে।
পিছুডাক, “ভাইয়া...একটা কল করা যাবে?”
“হমম”। ফোনটা বাড়িয়ে দেই আমি।
প্রথমে রাজিবের নাম্বার, পরে নিজের নাম্বারে কল করার চেষ্টা করে মহুয়া। দুটি থেকেই একই উত্তর, “এই মূহুর্তে সংযোগ দেয়া সম্ভব নয়....”।
এবার বোধ হয় ঘটনা মহুয়াও আঁচ করে ফেলেছে। তার চোখের কোণে জ্বলে উঠে অশ্রু কণা।
ঘটণা বুঝতে পেরেছে রেস্টুরেন্টে অন্য কর্ণারের দাড়ানো ওয়েটার দু’জনও। তারা এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগকরছিল। একজন এসে জানান দিল,“ম্যাডাম, বিল আসছে ৬৯৫ টাকা”।
মহুয়ার রক্তিম গাল বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। বুঝতে পারি এত টাকা তার কাছে থাকার কথা না।
বিষন্ন গলায় বলে “ভাইয়া আরেকটা কল করা যাবে?” এবার কল করে সে তার মা’কে। মায়ের সাথে কথা হয়।
একজন ওয়েটার আমার পিছন থেকে বলে, “বস, বক্সটা খুলতে কন না”।
আমার বলতে হয় না। মহুয়া নিজ থেকেই খুলে ফেলে সুদৃশ্য র‌্যাপিং পেপার। বেরিয়ে আসে কয়েকদিনের ভাঁজ করা খবরের কাগজ। এবার আর মহুয়া কান্না ধরে রাখতে পারে না। শিশুর মত ডুকরে কেঁদে ওঠে।
প্রায় ৩০ মিনিট পর রেস্টুরেন্টে প্র্রবেশ করেন মধ্যবয়সী এক নারী। কেউ কিছু বলার আগেই মহুয়ার গালে বসে যায় তার আঙ্গুলের ছাপ। বুঝতে সমস্যা হয় না ভদ্র মহিলা-ই মহুয়ার মা।
ভদ্রমহিলা বিলের টাকা পরিশোধ করে দ্রুতই ঘটনাস্থল ত্যাগ করেন।
আমিও দু’টি কফির বিল দিয়ে বিদেয় হই
রাজিবের মতো মানুষ আছে বলেই অমর হয়ে আছে হুমায়ুন আজাদের প্রবচনগুলো। তিনি বলে গিয়েছেন, মানুষের ওপর বিশ্বাস হারানো পাপ, তবে বাঙালির ওপর বিশ্বাস রাখা বিপজ্জনক ।

(সংগৃহীত)

শিবলী নোমান
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সোনালি ডানার পাখি

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ সকাল ৭:৫১


সোনালি ডানার পাখি
-এস এম আজাদ রহমান

স্বপ্নমাখা সেই দিন, ফিরবে কি আর কোনো দিন,
বুকের মাঝে বাজে আজও হারানো সুরের বীণ।

সোনালি ডানার পাখিটি আজ উড়ে গেল দূরে,
তারই স্মৃতি কাঁদায় আমায় নিশীথ... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলীগ এখন ফ্রি ফেয়ার নির্বাচন চায়

লিখেছেন ধূসর সন্ধ্যা, ১৪ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:০০



ফ্রি ফেয়ার নির্বাচন যদি ২০১৪ সালে, ২০১৮ কিংবা ২০২৪ সালে হত, তাহলে আজকে আওয়ামীলীগের অবস্থা কি এমন হত? দেশের অবস্থা কি আজকে এই অবস্থা আজকে এমন হত? ...বাকিটুকু পড়ুন

ক্ষমতার পালাবদল, শাসকের পুরোনো রোগ ...

লিখেছেন সৈয়দ কুতুব, ১৪ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০৯


জুলাই-আগস্ট মাসে যখন দেশে বিদ্যুতের সমস্যা চলছিল, তখন সংসদে এমপি রুমিন ফারহানা বিদ্যুৎ ও জ্বালানি-মন্ত্রীকে নিয়ে সার্কাজম করেছিলেন। তিনি বলেছিলেন, তাঁর গ্রামের মানুষ বারবার অভিযোগ করছে, টুকু (বিদ্যুৎ) আসে,... ...বাকিটুকু পড়ুন

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

×