মানুষের সব জ্ঞান অপূর্ণাঙ্গ, মানুষ তা স্বীকার করুক আর নাই করুক। কিন্তু মানুষ অহংকারী, তাই সে তা মানতে নারাজ, মানলে তার মনোবল চাঙা থাকবে না, হাজার ঝুটঝামেলার সাথে সে লড়াই করতে পারবে না। প্রকৃতি (?) মানুষের ভরনপোষণ করে, আবার নানা অপকার করে। মানুষকে তাই প্রকৃতির বিপক্ষে যেতে হয়, তাতে আবার নানা সমস্যা তৈরি হয়। মানুষকে নিজের অহমের খেশারত দিতে হয়, মানুষ খুন করে যুদ্ধ বাধায়। মানুষ বেশিদিন বাচে না, এটা একটা আক্ষেপ, আবার মীমাংসা। মোট কথা, যা বোঝাতে চাইছি তা হলো, মানুষ অনেক ক্ষমতাবান হবার পরেয়ো অনেক অসহায়। মানুষের সবকিছুতেই দ্বন্দ্ব, প্রকৃতির ভেতরের সমস্ত কিছুতেই দ্বন্দ্ব।এই দ্বন্দ্বের ভেতর মানুষের ধ্রুবকে খুজবার তাড়না আছে, এটা আরেকটা দ্বন্দ্ব। বলিহারি একটা দুনিয়া! মানুষ কোনোদিন মীমাংসা করতে পারবে না, বা পারে নাই। ব্যক্তি মানুষের হতাশা অরো বেশি, তার যাবার জায়গা আরো কম। কেবল সমষ্টির ভেতর সে খুজতে পারে নিজেকে, তা খুজে তার তুষ্টি হয় না। এই মহামহামহাকায়দ্বন্দ্ব মানুষকে ঘিরে আছে। মানুষ বিবর্তন আবিষ্কার করেছে, কিন্তু তা মেনে নিতে পারছে না, কারণ সে ভাবতে পারে না যে সে এত তুচ্ছ। আবার সে জানে সে অনেক বিষয়ে কত তুচ্ছ। মানুষ যুক্তি আবিষ্কার করেছে, কিন্তু মানতে পারে না যে সব এমন যান্ত্রিকভাবে যুক্তি মেনে চলে। মানুষ প্রকৃতির নিয়মের খোজ করে, আবার নিজে মানতে চায় না অজস্র নিয়ম। মানুষ বিচিত্র্যের ভেতর ঐক্য খোজে, আবার ভাবতে ব্যাকুল হয় যে সত্য একটাই। এই যে ইতিহাসের মানুষ তা যেমন হতাশাজনক তেমন আশাবাদী। যেমন বিশ্বাসী তেমন অবিশ্বাসী। যেমন যান্ত্রিক তেমন বর্ণাঢ্য। নিয়ম অনিয়ম পালা পার্বণ পূজা অর্চনা নামায রোযা ভোগ লালসা কিছু্তেই তার ভেতর শান্তি আসে না। সে খুন করে শান্তি পায় না, খুন না করে শান্তি পায় না। সে প্রথা ভেঙে শান্তি পায় না, প্রথা মেনে শান্তি পায় না। সে বিশ্বাস করে শান্তি পায়, আবার অবিশ্বাসকে উপেক্ষা করতে পারে না। সমস্তই প্রয়োজনীয় মনে হয় তার কাছে, সমস্তই অপ্রয়োজনীয় ফের। গন্তব্যহীন এক গন্তব্যপিয়াসী মানুষ!
আলোচিত ব্লগ
আইসিজের রায়ে গণহত্যার দায় মিয়ানমারের, এবার রোহিঙ্গাদের ঘরে ফেরার পালা
আইসিজের রায়ে গণহত্যার দায় মিয়ানমারের, এবার রোহিঙ্গাদের ঘরে ফেরার পালা

কিছু খবর আছে, যা লিখতে গিয়ে কলম থেমে যায়। বুকের ভেতর কী যেন ভেঙে পড়ে,... ...বাকিটুকু পড়ুন
Search Engine এর মতামত

Profile & Themes
• Blog Title & Bio.
Her blog... ...বাকিটুকু পড়ুন
স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী ও এক অনন্য নেতৃত্বের প্রতিচ্ছবিঃ প্রধানমন্ত্রী তারেক রহমান।

স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী ও এক অনন্য নেতৃত্বের প্রতিচ্ছবিঃ প্রধানমন্ত্রী তারেক রহমান।
নোয়াখালীর স্বর্ণদ্বীপে যৌথ বিমানবাহিনীর সামরিক মহড়ায় আজ এক অভূতপূর্ব ও ঐতিহাসিক দৃশ্যের সাক্ষী হলো বাংলাদেশ। দেশের সার্বভৌমত্ব রক্ষায়... ...বাকিটুকু পড়ুন
শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে

জননেত্রী শেখ হাসিনা সড়কপথে দেশে ফিরলে ইচ্ছা আছে তাঁকে রিসিভ করতে সেখানে যাবার। রাষ্ট্র, প্রশাসন বাধা না দিলে এটা নিঃসন্দেহে বিশ্বে ইতিহাস সৃষ্টি করা একটি ইভেন্ট হতে যাচ্ছে। যে সুবিশাল... ...বাকিটুকু পড়ুন
সমস্যার অতলান্তিক সাগরে হাবুডুবু

সমস্যা আক্রান্ত জীবন। রান্নার গ্যাস সমস্যা, রাস্তায় যানজট সমস্যা, রাখলে টাকা ব্যাংকে সমস্যা, রাতে ঘুমের সমস্যা শব্দ দুষনে -- আর কত বলি! এলাম সামহোয়্যারইন এ জিড়িয়ে নিতে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।