somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মাজহাব কি ? এত মাজহাব মাজহাব কেন ? আমাদের প্রিয় নবী (সঃ) কোন মাজহাবের ছিলেন ? এই প্রশ্ন গুলো যাদের মনে রয়েছে তাদের জন্য কিছু কথা ।

১৯ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বর্তমান সময় দেখলাম ব্লগে এবং বেশ কিছু ফেসবুক পেজ মাজহাব সম্পর্কে বিভ্রান্তি ছড়াচ্ছে । এদের বেশির ভাগই হল আহালে হাদিস এবং শিয়া । এরা যেমন নিজেদের ভুল পথে পরিচালিত করেছে তেমনি এরা আমাদের যাদের শরিয়াহ্‌ জ্ঞান কম আছে তাদেরকে ও বিভ্রান্ত করছে । সুতরাং এদের কথায় আমরা কান দিব না ।

আমাদের যদি কোন বিষয়ে ব্যাখ্যার প্রয়োজন হয় তাহলে আমরা আমাদের নিকটস্থ সুন্নাতের অনুসারী ভালো কোন আলেমের কাছে যাব ।

এখন হয়ত অনেকে বলতে পারেন এত মাজহাব মাজহাব কেন ? আমাদের প্রিয় নবী (সঃ) কোন মাজহাবের ছিলেন ? সাহাবারা কোন মাজহাবের ছিলেন ?

তাদের বলি মাজহাব কোন শরিয়াহ্‌ দলিল নয় , মাজহাব হোল শরিয়াহ্‌ দলিল গুলোর ব্যাখ্যা ।

আমি আমার মত বলতে পারি --- আমার আল-কোরআন বা হাদিস সমুহকে বিস্তারিত ভাবে জানার সুযোগ হয় নাই । আল-কোরআন সীমাহীন জ্ঞানে পরিপূর্ণ , কিন্তু এই জ্ঞান অর্জন করতে গেলে আমাকে এর উপযুক্ত হতে হবে । অন্যদিকে লক্ষ্য লক্ষ্য হাদিস রয়েছে , আমার জীবনে রসুল (সঃ) এর সুন্নত প্রতিষ্ঠা করতে গেলে আমাকে সেই সব হাদিস জানতে হবে , তার মর্মার্থ বুঝতে হবে , তার আগে আমাকে এই জ্ঞান আহরণের উপযুক্ত হতে হবে । এর পর বাস্তব জীবনে প্রয়োগ । ইত্যাদি ইত্যাদি । আমি নিজে যদি ইসলাম সম্পর্কে কোন সিদ্ধান্ত নিতে যাই তাহলে আমাকে উপরিউক্ত প্রকৃয়ার মধ্য দিয়ে এগোতে হবে । তা না হলে গোমরাহ্‌ হওয়ার সম্ভবনা ১০০% ।

এখন আমার বর্তমান অবস্থা অনুযায়ী আমারপক্ষে কোন ভাবে এত এত গবেষণা করা সম্ভব না । কিন্তু আমাকে তো অবশ্যই সহি ইসলাম অনুযায়ী চলতে হবে । তাহলে এখন উপায় ?

উপায় একটাই !!! এই বিষয়ে যে বা যারা গবেষণা করেছেন তার কাছ থেকে জেনে নেওয়া ।

কে বা কারা এগুলো নিয়ে গবেষণা করেছেন ?

ইনাদের মধ্যে সব থেকে গ্রহণযোগ্য হলেন -----
১। ইমাম আজম আবু হানিফা (রঃ) ;
২। ইমাম আহমাদ ইবনে হাম্বল (রঃ) ;
৩। ইমাম শাফেয়ী (রঃ) ;
৪। ইমাম মালেক ইবন আনাস (রঃ) ।

এখন আপনি ইনাদের যে কোন একজনের কাছ থেকে জেনে নিতে পারেন সহি ইসলাম মানার জন্য আপনাকে কি ভাবে চলতে হবে । আপনার এখানে যার মতামত ভালো লাগবে তিনার মতামত গ্রহন করতে পারেন । কিন্তু এখানে যার মতামত আপনি গ্রহন করবেন সব ক্ষেত্রেই তার বক্তব্য গ্রহন করতে হবে । কারন আপনি নিজে গবেষণা করেন নাই , অন্য একজন অভিজ্ঞ আলেমের গবেষণার ফল গ্রহন করছেন মাত্র সুতরাং এখানে নিজের মতামত প্রয়োগের কোন সুযোগ নেই ।

এই পোস্টটি আমার মত সাধারন মুসলমানদের জন্য যারা সহি ইসলাম অনুযায়ী চলতে চান । এখন কারো যদি মনে হয় যে তিনি ইনাদের থেকে বেশি জ্ঞানী হতে পারবেন বা কমপক্ষে ইনাদের মত হতে পারবেন তাহলে এই পোস্ট তিনার জন্য নয় । তাকে বলি আপনি চেষ্টা চালিয়ে যান , শুভকামনা রইল ।

পরিশেষে একটা কথা অবশ্যই মনে রাখবেন মাজহাব ইসলামকে বিভিন্ন ধারায় ভাগ করেনি । কারন মাজহাব কোন নতুন ধর্ম,মতবাদ বা কোরআন সুন্নাহ বহির্ভূত ব্যক্তি বিশেষের নিজস্ব মতের নাম নয়, বরং মাজহাব হল কোরআন, সুন্নাহ,ইজমা ও কেয়াসের ভিত্তিতে বিভিন্ন ধর্মীয় সমস্যার প্রদত্ত সমাধান যা এবিষয়ে বিজ্ঞ ব্যক্তিগণ প্রদান করেছেন। মাজহাব হল , কোরআন -সুন্নাহর তে অঅস্পষ্ট আয়াতও হাদীস গুলোর ব্যাখ্যা মাত্র । কোন ইমাম ই রাসুলের কথার বাহিরে এক কদম ও দেননি । যেহেতু চার মাজহাবই ইসলামের মুল ৪ টি ভিত্তি তথা কোরআন ,সুন্নাহ, ইজমা, ও কিয়াসের আলোকে প্রণীত । অতএব মাজহাব মানার মানেই হল রাসুলের পথ মেনে চলা ।

মাজহাব সম্পর্কে আরও পরিষ্কারভাবে জানতে এখান থেকে ঘুরে আসতে পারেন ।

Click This Link

মাজহাব গুলোর মধ্যকার সম্পর্ক জানতে youtube এ গিয়ে নিচের বয়ানটি শুনে আসতে পারেন ।

Allama Nurul Islam Olipuri - Importance of following a Mazhab Part 02 ----------- https://www.youtube.com/watch?v=7PFQscEcxYQ
৫টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাসওয়ার্ড রিসেট করতে সমস্যা এবং ওয়েবসাইটে ক্যাপচা এরর (Invalid site key) সংক্রান্ত।

লিখেছেন চারাগাছ, ২৪ শে আগস্ট, ২০২৬ সকাল ৭:১৪


পাসওয়ার্ড রিসেট করতে সমস্যা এবং ওয়েবসাইটে ক্যাপচা এরর (Invalid site key) সংক্রান্ত।


প্রিয় সামু সাপোর্ট টিম,
আশা করি ভালো আছেন। আমি সামহোয়্যার ইন ব্লগের একজন নিয়মিত পাঠক ও লেখক। দীর্ঘদিন ধরে... ...বাকিটুকু পড়ুন

কালবেলার মুগ্ধতা থেকে নবকুমারের গ্ল্যামার দুনিয়ায়

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪০



সমরেশ মজুমদার আমার বরাবরই প্রিয় লেখকদের একজন। কৈশোর আর যৌবনের এক বড় অংশ জুড়ে তিনি ছিলেন আমার মনোজগতে। বই কিনে পড়া, পাড়ার লাইব্রেরিতে গিয়ে বই পড়া... ...বাকিটুকু পড়ুন

সরকার যদি ৩% হারে লোন দেয় দেশের প্রতিটি বাড়ীর ছাতে সৌর বিদ্যুতের ব্যবস্থা করলে বিদ্যুের কস্টের অনেকটাই কিছুটা সমাধান হইতে পারে।

লিখেছেন নতুন, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:০৬


দেশে বর্তমানে Net Metering Guideline–2025 অনুযায়ী অতিরিক্ত বিদ্যুৎ গ্রিডে দেওয়া যায় এবং তা বিলের সঙ্গে সমন্বয় হয়। এটা খুবই ভালো একটা ব্যবস্থা, সরকারের উচিত এটাকে আরো উতসাহিত করা।... ...বাকিটুকু পড়ুন

চিরবিদায়ে শ্রদ্ধা ও ভালোবাসায় শায়িত ডা. খায়রুল ইসলাম – Regional Director for South Asian Countries, WaterAid UK

লিখেছেন খায়রুল আহসান, ২৪ শে আগস্ট, ২০২৬ রাত ৮:৫৪




২০ অগাস্ট ২০২৬, বৃহস্পতিবার রাতে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে ফিরে ঘুমাতে ঘুমাতে কিছুটা দেরি হয়ে গিয়েছিল। ফলে সকালে উঠতেও দেরি। আগের দিন দুপুরে বিদ্যুৎ এক ঘণ্টার জন্য চলে যাবার পর... ...বাকিটুকু পড়ুন

আন্দোলনের সময় বেকারদের দরকার ছিল, এখন কি আর নেই?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে আগস্ট, ২০২৬ রাত ২:২০


সারজিস আলমকে দেখে একসময় মনে হয়েছিল, বাংলাদেশের রাজনীতিতে হয়তো সত্যিই নতুন কিছু আসতে যাচ্ছে। কোটা আন্দোলনের আইকনিক মুখ, গর্বিত ঢাবিয়ান, এনসিপির বড় নেতা। শেখ হাসিনার আমলে সকাল বিকাল... ...বাকিটুকু পড়ুন

×