অনেক নায়ককে দেখা যায় হঠাৎ নায়ক থেকে ভিলেনের পাঠ শুরু করেছেন।
অাবার দেখা যায়, কোন ভিলেন হঠাৎ নায়কের ভূমিকায় অভিনয় করছেন।
এখানে দর্শকের অালাদা একটা এক্সপ্রেশন থাকে। যার কারনে কাটতি হয় ভালো।
কথা কিন্তু এটা নয়।
ডা. জাকির নিঃসন্দেহে ইসলামী জগতে একজন হিরো।
হিরো বললাম এই জন্য যে , সমসাময়ীককালে যে কোন ইসলামী প্রচারক তার মত তাত্ত্বিকভাবে, যুক্তি দিয়ে ইসলাম সম্পর্কে সঠিক ধারনা দিতে পারবে কিনা সন্দেহ।
অনেকে মাইন্ড করতে পারেন। দাড়ান বলছি....
জ্ঞান থাকলেই জ্ঞান দেয়া যায়না। মানুষকে জ্ঞান দেয়ার টেকনিক জানা দরকার।
অনেক অালেম অাছেন যারা ডা. জাকিরের থেকে দীনি জ্ঞান অনেক অনেক বেশি। কিন্তু দৌড় প্রতিযোগীতায় দেখা যাচ্ছে ডা. জাকির অনেক অনেক এগিয়ে।
কেন বলুনতো?
কারণ, উনি কিন্তু হিরো!!
অার হিরোর কাজই কিন্তু অসম্ভবকে সম্ভব করা। অার উনি এটাই করেন।
তো কেউ কেউ খানিকটা ঈর্ষান্বিত হলেন-অামি কেন নায়ক হতে পারলাম না। অাবার কেউ কেউ দেখলেন, তার হিরোগিরীতে অামাদের ..... ব্যবসায় লাটে উঠছে।
তো কি করা, সুযোগ তো দরকার হিরোকে ভিলেন বানানোর।
হঠাৎ, সুযোগ এলো ।
অাহা! কি অানন্দ অাকাশে-বাতাসে।........................

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

