somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সেলিম আনোয়ার
পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

ভালোবাসা চাইতাম না আমি (কবিতা )ও কই ফল বিড়ম্বনা ;)B-)

০৮ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ভালোবাসা চাইতাম না আমি
চাইতাম না তোমারে সই
অমাবস্যার আণ্ধারে আমি
একেলা কেমোনে রই?

পূর্নিমার ঐ চাঁদটা যখন
রূপালী আলো বিকিরনে
মনটা আমার কেমন করে
বিশাল শূন্যতায় তুমি বিহনে।

চৈত্রদিনের বিষন্ন বেলায়
তোমার স্মৃতি ঢেউ খেলে যায়
তোমার ঠোটের আলতো ছোয়াঁয়
স্বর্গসুখের ভাল লাগায় ;
প্রণয়দোলায় দোল খেলে যায়।

শীতের রাতে সাঁঝ প্রভাতে
তুমি তুমি তুমিই তাতে;
বর্ষাদিনের কদম ফুলে
সবভুলে যাই অবহেলে!
তোমায় পেলে ।

বসন্তেরই ফুলের মেলায়
রঙের বর্ষা নামলে ধরায়;
তুমি যদি না থাক তাতে
দিনের আলোয় আন্ধার রাইতে
জীবন কাটে ঘোর হতাশায়!

ভালোবাসা চাইতাম না আমি
চাইতাম না তোমারে সই
অমাবস্যার আণ্ধারে আমি

একেলা কেমোনে রই?

---------------------------------------------------
(উৎসর্গ রাধারমন (এ মাস্টারপিস)...এন্ড শাহ আব্দুল করিম এখন প্রত্যন্ত এলাকায়ও এফ এম রেডিও ......বাংলেশ কথার ছড়াছড়ি আমিও আধা ফকো কবেতে লিখেছি যেহুতু পল্লী ভাষা আমার পুরো দখলে নাই)

কই ফল বিড়ম্বনা;)



বাঙলা ভাষা সম্পূর্ণ সুস্থ ভাবে রওনা দেয় উত্তর বঙ্গ তথা মফিজ এলাকা থেকে।গাড়ীর ছাদে ওঠে সোজা ঢাকায় ।ঢাকাইয়া কোট্টিদের অত্যাচারে অসুস্থ হয়ে ভর্তি হয় কুমিল্লা হাসপাতালে ভালো চিকিৎসা না পাওয়ায় হেনি(ফেনি) হাসপাতালে কিন্তু আরো অসুস্থ হয়ে মারা যায় চিটাগাঙে এসে পরে তারে পুরাই কবর দেয়া হয় সিলেটের মাটিতে।

এখন আমার বাস হাকালুকি হাওড়ে বাংলাভাষার কবর এলাকায় কিতা কয় বউকা ,মাতুগগা,জাইতানিরে বাও, রিক্সাওয়ালারে ও ড্রাইভার ওবাও। আমরা বলি সাপ তারা বুঝে বাপ।বলি কাছে আসতে তারা দূরে চলে যায়।বলি কাজ করতে তারা হাত গুটায়।:P

অফিসের শির্ষস্থানীয় কর্তাব্যাক্তিরা আসলেন পরিদর্শনে ।কারন বিরাট পিটের মজুদ আবিষ্কার হয়েছে। এই কর্তা ব্যাক্তিরাই ১৯৮৩ তে ব্যর্থ হয়েছিলেন।নবীনের জয় হয়েছে । পিটের মজুদ আবিষ্কার উপলক্ষে বিশাল আয়োজন।ব্যাপক পার্টি আর রান্নার আয়োজন।সবচেয়ে নাম করা বাবুর্চি আনা হলো তিনি বিশাল রান্নার আয়োজন করলেন।একটা জিনিস আনা হয় নাই কই ফল।সেটা ছাড়া রান্না হবে না। আমরা গেলাম কিনতে। বাপ দাদার চৌদ্দ গোষ্ঠীতে এইরকম ফলের নাম শুনি নাই্ ।গরম মসলার স্টলে জিজ্ঞাসা করলাম তারা জানালো নাই।কোন টাতেই নাই/:) ।কোথাও নাই!:-/ভাবলাম এটা না হলেও চলবে।বাবুর্চি ঠিকই জিজ্ঞাসা করল।কই ফল কই?পরে আমরাও দৃঢ়তার সঙ্গে জবাব দিলাম সারা জুরী বাজার ,কুলাউড়ায় কই ফল নাই।বুড়া অবাক নয়নে তাকায় ।:-*তার তাকানোতে রাজ্যের বিস্ময়!আমরা মনে মনে মরে যাই নিজের অযোগ্যতায়।:((বাবুর্চি বলেন পাপিতা।পাপিতা ফল লাগবো ছার।আমরা আত্ন সমর্পন করি।বলি যত দাম লাগবে দিব আপনি সংগ্রহ করেন।পরে বাংলোর কেয়ার টেকারকে বলামাত্র কই ফল নিয়ে আসলেন।নিজেকে আরও তুচ্ছ মনে হল।এত গুলো মানুষ আমরা বিশ্ববিদ্যালয় থেকে স্কলার করি গবেষনা ।সবাই ব্যর্থ হলাম।বাবুর্চি ডাকে কই ফল দেখার জন্য। ক্যামেরা নিয়ে হাজির কই ফল দেখবো আর তা ক্যামেরা বন্দি করবো !সে একটা ১০০ গ্রাম ওজনের কাঁচা পেপে দেখিযে বলল এটাই কই ফল,পাপিতা ফল।জুড়ীতে পেঁপে হয়েছে কই ফল ।বাংলা ভাষা মরে কবরে ঢুকেছে এই খানে।কবরের নিচের ভাষা কি বিড়ম্বনাই না ফেলল।কই ফল দিবে গোশত সিদ্ধ হওয়ার জন্য।বাবুর্চি ছিলো বুড়া।পরে তার এই অতি সিদ্ধ আর নরম প্রিতী আমাদের সকল প্রচেষ্টা বিড়ম্বনায় ফেলে দেয়। কপালের ফের কি আর করা আমরা সবাই খাইলাম ধরা। সেটা কি আর যায় শেয়ার করা? ;)
সর্বশেষ এডিট : ০৯ ই মার্চ, ২০১৩ দুপুর ২:০৯
৩৪টি মন্তব্য ৩৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকে স্রেফ একা ছিলাম....

লিখেছেন নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১

আজকে স্রেফ একা ছিলাম....



সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন

আর্ন্তজাতিক সাফল্য

লিখেছেন রোকসানা লেইস, ১৫ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৮



আবার আজ আমার বানানো মুভি নিয়ে কয়েকটি কথা বলতে এলাম। গত মাস তিন ধরে বছর শেষের সর্ট ফিল্ম গুলোর প্রতিযোগীতায় অংশ গ্রহণের শেষ আয়োজন চলছে। মুভিটা তৈরি করেছি। তা... ...বাকিটুকু পড়ুন

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

সবই তোর ভালোর জন্য

লিখেছেন সম্‌প্রীতি, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৭

আমাদের পরিবারে ভালোবাসা ❤️ মাপা হয় কে কতো কষ্ট পাইছে সে হিসাব দিয়ে।
যে যতো বেশি নিজের শখ কুরবানি দিচ্ছে পরিবারের সিন্দুকে তার শেয়ার তত বেশি।

আমাদের দেশে বাবা-মা'রা সন্তান জন্ম দেন... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

×