তোমায় নিয়ে বনলতা 
১৪ ই মার্চ, ২০১৩ রাত ১১:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বসন্তের এই মাতাল সমীরণে
অবারিত সবুজের মাঠে
সবুজের ঢেউ ওঠে;
কালো মেঘের আকাশটা
যেন বৃষ্টি ডেকে আনে
বালি হাঁসের দল ভেসে চলে
কোলাহলে।
সাদা বকেরা সবুজের বনে
উড়িতেছে ক্ষণে ক্ষণে
ফুটেছে ফুল মেঠো পথে দূর্বাবনে
ঘাস ফুলে ঘাস ফড়িং এর দল
শঙ্খচিল হিজলের বনে
চাওয়া পাওয়ার সন্ধিক্ষণে
ডাকিতেছে আপন মনে
মোর হিয়ার কোনে
অনুক্ষণে;
তোমায় নিয়ে বনলতা
উঠছে জেগে প্রেমবারতা
মনে আজি কত কথা
গোলাপ হয়ে ওঠছে ফোঁটে;
আমার আঁখি পল্লবে
তাই তোমায় নিয়ে স্বপ্ন আঁকা
আমার কন্ঠে তোমার প্রেম
কাব্য হয়ে ওঠে।
আজি এ পাগল করা মৃদু হাওয়ায়
তোমার পানেই
মন ছুটে যায়;
কিছুটা সুখের কমনায়
ভালোবাসার স্বপ্নে তাই
মন পবনের নাও ভাসাই।
............................................
উৎসর্গ- প্রিয় কবি জীবনান্দ দাশ ও বনলতারা
সর্বশেষ এডিট : ১৫ ই মার্চ, ২০১৩ রাত ১২:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১
আজকে স্রেফ একা ছিলাম....

সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ...
...বাকিটুকু পড়ুন
আবার আজ আমার বানানো মুভি নিয়ে কয়েকটি কথা বলতে এলাম। গত মাস তিন ধরে বছর শেষের সর্ট ফিল্ম গুলোর প্রতিযোগীতায় অংশ গ্রহণের শেষ আয়োজন চলছে। মুভিটা তৈরি করেছি। তা...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭

আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;

তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই...
...বাকিটুকু পড়ুনআমাদের পরিবারে ভালোবাসা ❤️ মাপা হয় কে কতো কষ্ট পাইছে সে হিসাব দিয়ে।
যে যতো বেশি নিজের শখ কুরবানি দিচ্ছে পরিবারের সিন্দুকে তার শেয়ার তত বেশি।
আমাদের দেশে বাবা-মা'রা সন্তান জন্ম দেন... ...বাকিটুকু পড়ুন

শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।...
...বাকিটুকু পড়ুন