ললাট
১৮ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তুমি যখন মুগ্ধমনে
সঙ্গ চাহ তাহার সনে
তখন আমার হিয়ার কোনে
ব্যাথার সাগর দুঃখ দানে।
আজ তুমি তার কমনায়
দিবানিশি থাকো অপেক্ষায়
কতগুলি বসন্ত আমার
তোমার পিছু হলো সাবার
দাম দাও নাই আমার প্রেমের
এখন তুমি সেই পরিমান জ্বালা বুকে
তারে কাছে না পাবার গভীর শোকে।
হায়রে কপাল মন্দ আমার
আমার কলিগ বর তোমার
করে যে জন ভক্তি আমার
তারই ভক্তিতে জীবন তোমার।
আমার আরাধনা ছিলে তুমি
তাই তোমার ভয়ে ভীত থাকতাম আমি
তোমার গরম চোখের কাছে
বাড়তো বুকের ধোকধোকানি।
সেই তুমি আজ তার বউ
তারই বাধ্য আজ্ঞা হও
যে আমারে মান্য করে
তুমি সাধনায় তারই তরে ।
কেমন কপাল পোড়া আমি
পারলামনা হতে তোমার স্বামী
তোমার স্বামীর তুমি প্রেমি
তাহার চেয়ে কিসে কম আমি ?
জানিনা কার হলো ক্ষতি
চোখে লাগে অসঙ্গতি
বুঝি না তার অকরুণ লীলা
জগত মাঝারে চলছে খেলা।
কারো উত্থান কারো পতন
কারো জন্ম কারো মরণ
ললাট লিখন না যায় খন্ডণ
তবু কি কারো হয়রে স্মরণ
কার লীলাতে জীবন এমন।
সর্বশেষ এডিট : ১৮ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১
আজকে স্রেফ একা ছিলাম....

সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ...
...বাকিটুকু পড়ুন
আবার আজ আমার বানানো মুভি নিয়ে কয়েকটি কথা বলতে এলাম। গত মাস তিন ধরে বছর শেষের সর্ট ফিল্ম গুলোর প্রতিযোগীতায় অংশ গ্রহণের শেষ আয়োজন চলছে। মুভিটা তৈরি করেছি। তা...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭

আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;

তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই...
...বাকিটুকু পড়ুনআমাদের পরিবারে ভালোবাসা ❤️ মাপা হয় কে কতো কষ্ট পাইছে সে হিসাব দিয়ে।
যে যতো বেশি নিজের শখ কুরবানি দিচ্ছে পরিবারের সিন্দুকে তার শেয়ার তত বেশি।
আমাদের দেশে বাবা-মা'রা সন্তান জন্ম দেন... ...বাকিটুকু পড়ুন

শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।...
...বাকিটুকু পড়ুন