একদেশ দুই দল আমরা
সবকিছুতেই আমরা বিভেদের চরমে পৌঁছে যাই
আমরা আর এক হতে পারি না
আমরা কাউকে বিশ্বাস ও করি না
সম্মান ও নয়
সংলাপ ও নয়
শতপ্রাণ মরে গেলেও নয়
আমরা একে অপরকে হত্যা করে আনন্দ পাই!
যুদ্ধাপরাধীর ফাঁসি দাবী নিয়ে যে ছেলেটি চিৎকার করেছে
তাকে হত্যা করা হয়
পাপীষ্ঠের বিচারের দাবী করলে
কাঠমোল্লারা তারে নাস্তিক কয়
রাজাকারের বিচার চাইলে তারা বিরুধীদের হত্যা করে
বোমা ফুটলে অবিচারে জেলে ভরে
এ কেমন দেশ এ কেমন সরকার?
এ কেমন বিরুধীদল এ কেমন আচার?
এ কেমন সংবাদপত্র শত শিশুর প্রাণ অনিয়শ্চয়তায়
তারা তাকে গুজব বলে
পরেরদিনই ও ভয়ানক কিছু নয় !
এরা কি শুকর জন্ম?এরা কি সব হলুদের দল?
একটাই জাতি একটাই দেশ
তারাও মঙ্গল চায় ওরাও তাই
তবে কেন আমরা এত বিভক্ত হই
এত দূরে চলে যাই
কেন আমরা এত বর্বর খুনি জিঘাংসায়।
এ কি শাসন নাকি স্বৈরাচারী
একি রাজনীতি নাকি মিথ্যাচারী
দূর্বিত্তের দূর্বিত্তায়নে ঘুরপাক খাই
আমাদের কি কোন স্বাধীনতা নাই?
সর্বশেষ এডিট : ১৮ ই মার্চ, ২০১৩ রাত ৮:৫৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




