
শতনামের আড়ালে লুকিয়ে রেখেছো
তোমার ঐ প্রিয় নাম খানি।
শত বিড়ম্বনায় নিত্যদিনের কর্ম ব্যস্ততায় হয়তো বিভোর তুমি।
তোমার উন্মাদনায় যারা উন্মত্ত ,তোমার স্নেহে যারা নির্লিপ্ত
কিংবা তোমার জন্যে যিনি হয়েছেন হন্যে
মায়াবী জোছনা রাতে কিংবা সাঁঝে বা প্রভাতে
তাদের জন্যে হৃদয় অরণ্যে
তোমার ,কভু কি উন্মাদনা জাগে?
কখনো কি হৃদয়ে তোমার অনুরণন লাগে ?
জাগে কি অনুভূতি নামের আবেগী কোন তুফান?
বহে কি ভালবাসা নামের সময়ের অপচয়ী কোন টান?
তুমি যদি হয়ে থাকো মানবী ,
শুধাই তোমারে বল ,
তবে কি স্নেহ ভালবাসা নিদারুন মিথ্যে সবই?
কত সময় পেরিয়ে যায় তোমায় খোঁজে খোঁজে
তোমায় না পেয়ে শুধুই হতাশা মেলে রোজে রোজে।
যদি হয়ে থাকো ছদ্মবেশী
যদি নিজেকে লুকিয়ে প্রেমের দূর্গে খেলে যাও কানামাছি।
এ কেমন ছলনা ,ভালবাসাকে চোখে ধূলো দিয়ে রচে যাও বিড়ম্বণা।
কতটা সুখ মেলে অযথা দূরে ঠেলে ঠেলে শুধু বিলিয়ে দিতে যন্ত্রণা ।
কতটা ব্যস্ততা তোমার?
কতটা অভিমান তোমার ?
কতটা প্রেম ভালবাসা !
কতটা কি হলে তোমার এই গুপ্ত থাকা।
হে হৃদয়েশ্বরী সূর্যালোক হয়ে আসো!
হে অপসরা জোছনা হয়ে আসো !
ভরা পূর্ণিমার চাঁদ হয়ে আসো তুমি !
আলো বেলাও জোছনা বেলাও বৃষ্টিস্নাত করো মরুভূমি।
কতটা অভিমানে আজ রয়েছো অদৃশ্যা তুমি ?
দূরে থাকা কেন আর ?
করুণা ধারা হয়ে আসো ভালবাসা হয়ে আসো বৃষ্টিস্নাত কর মরুভূমি।
সর্বশেষ এডিট : ১৯ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৮:৩৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


