
তুমি আদুরী ভেড়াও তরী এই মনের বন্দরে
কোন বাঁধা নাই স্বাগত জানাই ভালবাসবো তোমায় মন জুড়ে।
এই জীবনে প্রেম বিহনে যা সব দূরবনে ফেল
অযাচিত ব্যস্ততা শুধুই ব্যর্থতা জীবনটা তাতে কি পেল?
জীবন নদী কেবল যদি নোনা জলের কাব্যটি
তাতে সুখ পাখিটি কভু পাবেকি ঝরণা পথের ছন্দটি?
তাই বলি নিরিবিলি চল খেলি প্রেম খেলা
জীবন জুড়ে সাঁঝে ও ভোরে মম বাহুডোরে আছে যে তোমার সুখ মেলা।
আমরা দুজনে চঞ্চল মনে বৃন্দাবনে হারাই যদি পথ সব ভুল ভুলে
জীবন চলায় দারুন মাযায় সুখ পাবো তায় দুই জীবনের মিল হলে;
জীবন রথের নতুন পথের পাবো দেখা জীবন হবে ঝলমলে;
ভালবাসায় সুখের নেশায় স্নিগ্ধ সুধায় কষ্ট সকল যাবে ভুলে।
সর্বশেষ এডিট : ২৬ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


