
তোকে আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছিলাম —অনেকদিন ,
অনন্তকাল তোর ঠোঁটে ঠোঁট রেখে
ভুলে যেতে চেয়েছিলাম সব ধূসর কাব্য।
তোর গ্রীবাতে শুকতে চেয়েছিলাম সাফল্যের প্রেরণা
তোকে ভুলেও ভুলে যেতে চা্ইনি কোনদিন
অথচ কি পেলাম ?তোর অবয়বে স্পষ্ট অক্ষরে লিখা অবজ্ঞার ইতিহাস।
শকুনের ঠোটেঁর মত তোর ঠোঁটে লেগে থাকে
আমার পিশিতের গন্ধ— ঠোকরে ঠোকরে চালুনির মত ঝাঝড়া করেছিস আমার এ বক্ষ
তাই পালাতে চেয়েছি তোর প্রেম থেকে
আমি পালাতে চেয়েছি দূরে বরষাস্নাত হয়ে আকাশের উপারে
পারিনি, পারিনি দূরে যেতে —ফিরে এসেছি বারবার
তোর ক্ষুধার্ত শকুনের ঠোঁটে ক্রব্য তুলে দিতে।
তোর নিত্য নতুন ঠোঁটে অসহনীয় সব আঘাত
আঘাতে আঘাতে মোর বেঁচে থাকা হলো দায়
তবু চেয়ে থাকি তোর চোখপানে একটুখানি সুখের লালসায় ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



