
কদমগাছের ডালে ঝুলছে কদমফুল
বৃষ্টির পানি গায়ে তা করছে টলমল।
শ্রাবণমেঘের ছোঁয়ায় ধরা আরও সবুজ হলো
কবিতা পড়ার প্রহর যেন পেখম মেলে দিলো।
রিমঝিমঝিম বৃষ্টি যেন গাইছে মধুর গান
বাহিরপানে চেয়ে মুগ্ধ দুচোখ জুড়ালো এ প্রাণ।
গ্রীষ্মের দাবদাহে ছিল ওষ্ঠাগতজীবন
শ্রাবণপরশ দিল ঢেলে শীতল আমেজ ক্ষণ।
কদিন ধরে বৃষ্টিগুলো আকাশভেঙে ঝরছে কেবল ঝরছে
কাছে থাকি আর দূরেই থাকি তোমায় মনে পরছে ।
সর্বশেষ এডিট : ২১ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:৪৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


