কখন থামবে বৃষ্টি?
০৫ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৩:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কখন থামবে বৃষ্টি?
কখন যে মিলবে মুক্তি!
এই বন্দী দশা থেকে—
ক—তো কাজ পড়ে আছে
আমার, ঘরের বাহিরে
তাই অপেক্ষায় আছি।
আকাশ আঁধার কালো
অঘোর বৃষ্টি চলছে অবিরাম
খুব সহসা বোধ হয়
থামবে না আর এবার
ঘরে আটকা পড়ে
ভাবছি বসে বসে
কাতো কাজ যে পড়ে আছে
কেন যে বিধি বাম ।
আগে বৃষ্টি হলে
পড়তো তোমায় মনে
ভিজে ভিজে মনের ময়ূর মহলে
তোমায় খুঁজে পেতাম।
এখন কোথায় আছো কে জানে
তখন কিন্তু বন্ধু
ঠিকই ধরে নিতাম,
তুমি আমায় বাসলে ভালো কেবল
বৃষ্টি হতে পারে— এমন অবিরাম।
বৃষ্টি বৃষ্টি বৃষ্টি রাজ্যের অনাসৃষ্টি
তবুওতো এতো কাজের ভীড়ে মনের মাঝে—
তোমায় খুঁজে পেলাম ।
সর্বশেষ এডিট : ০৫ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৪:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এবার জিন্নাহর পাকিস্তানের রাষ্ট্রভাষা সম্পর্কিত বিতর্কিত বক্তব্যে আসা যাক। জিন্নাহ জন্মসূত্রে গুজরাটি ছিলেন এবং কেবল ইংরেজি ও গুজরাটি ভাষা জানতেন। তিনি উর্দু বলতে পারতেন না। সেক্যুলারিস্ট জিন্নাহ যেহেতু ব্যক্তিজীবনে...
...বাকিটুকু পড়ুনগানঃ সামু একটি ছোট নৌকা
https://suno.com/s/ckWb25lfp1xBLIzc
==============

একটা পুরনো গল্প বলি। একটি বনে কিছু বাঁদর আর বেবুন বাস করতো। সেই বনের পাশেই একটি ভুট্টার ক্ষেত ছিলো। বাঁদর আর...
...বাকিটুকু পড়ুন
বাংলা ভাষা একটি স্বতন্ত্র ভাষা। বাংলা ভাষা সংস্কৃত ভাষা থেকে আসে নাই, এটা মেনে নিতে হবে। কারণ, ইতিহাসে আছে, ভারতবর্ষে আর্যদের আসার আগেও 'বঙ্গ' নামের একটি অত্যন্ত সমৃদ্ধ একটি ভূমি'র... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজীব নুর, ০৬ ই অক্টোবর, ২০২৬ সকাল ৮:৫৩

একালে কি কেউ কেউ সাতসকালে এখনো অপেক্ষায় থাকেন কখন আসবে সংবাদপত্র?
একদা যিনি সংবাদপত্র বয়ে আনতেন তার সাথে কতো মান- অভিমানের খেলা!
এমনও হয়েছে বিলম্ব দেখে তার আগমনী পথে...
...বাকিটুকু পড়ুন