একদিনের ব্যবধানেই নিখোঁজ সেনা কর্মকর্র্তার সংখ্যা ৭২ থেকে ৭ এ নেমে এসেছে।
শনিবার সেনাসদরে এক ব্রিফিং এ নিখোঁজ সেনা কর্মকর্তার সংখ্যা ৭২ জানানো হলেও সোমবার বলা হয় এ সংখ্যা আসলে ৭।
হিসেবের এ গরমিল সম্পর্কে সেনা কর্তৃপক্ষ বলেছেন প্রাথমিক খবরে ঘটনার দিন পিলখানায় ১৬৮ জন কর্মকর্তা ছিলেন বলে ধরে নেওয়ায় এ ভুল হয়েছে।
সোমবারের ব্রিফিং-এ সেনাবাহিনীর চিফ অফ জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল সিনা ইবনে জামালী সংশোধিত তথ্য দিয়ে বলেন, "এখনো ৭ জন নিখোঁজ রয়েছে। ৫৬টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। শনিবারের ব্রিফিং এ জানানো হয়েছিল এ সংখ্যা ৬৩। এছাড়া ৪০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। আগে জানানো হয়েছিল এ সংখ্যা ৩৩।"
বিডিআর বিদ্রোহে বেশ কিছু কর্মকর্তার মর্মান্তিক মৃত্যুর পর এ নতুন তথ্য নিঃসন্দেহে সেনাবাহিনীর জন্য একটি বড় স্বস্তির খবর।
সূত্র: বিডিনিউজ২৪ ডটকম

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


