somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভোরের আগে রাত

২৩ শে মার্চ, ২০১১ রাত ১০:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জামিলের রাত...২য় অংশ

নাসেরঃ “এক্সকিউজ মি ম্যাডাম! আপনি কি কারো জন্য অপেক্ষা করছেন?” মেয়েটির চোখে বিরক্তি...একটু ঘুরে বসলো কিন্তু কোন কথা বলল না।
নাসেরঃ “ম্যাডাম, আপনি কি শুনতে পাচ্ছেন? আমি নাসের বলছি, এই হোটেলের ম্যানেজার অন ডিউটি। এভাবে আসলে লবিতে বসে থাকা যায় না...আপনাকে কি কোন ভাবে হেল্প করতে পারি?”
কোন উত্তর নেই।
সিকিউরিটি অফিসারঃ “ম্যাডাম, আপনি কি শুনছেন?”
“ভাই আপনারা কেন বিরক্ত করছেন? আমি তো কোনো...” ঝরঝর করে কেঁদে ফেলল মেয়েটি। নাসের, সিকিউরিটি অফিসার দুজনই অপ্রস্তুত! একটু গুছিয়ে চোখ মুছতে মুছতে রিসিপসনে এগিয়ে এলো মেয়েটি।
“ভাইয়া আপনাদের এখানে একরাতের রুম ভাড়া কত?”
জামিলঃ “ডিলাক্স রুম ১৭০ ডলার। ভ্যাট, সার্ভিস চার্জসহ ১৯৫ ডলার...”
“এতো অনেক...কত হয় টাকায়? এটাই কি সব’চে সস্তা রুম?”
ক্যালকুলেটর চেপে জামিল বলল, “জি ম্যাডাম, টাকায় আসছে প্রায় ১৪ হাজার”
“অত টাকা...” কি একটু ভাবতেই আবার কেঁদে ফেলল মেয়েটা!
নাসের রিসিপসনে এগিয়ে এলো।
জামিলঃ “ম্যাডাম আপনি বসুন। আমি দেখছি কি করা যায়!”
মেয়েটি সোফায় ফিরছে আর হাত ব্যাগে কি যেন খুঁজছে...কতো টাকা আছে দেখছে হয়তো!

জামিলঃ “নাসের ভাই কি করা যায় বলেনতো! দিস ইস ক্লিয়ার যে রুম নেবার মত টাকা উনার কাছে নেই। আর আমার দেখে মনে হচ্ছে না যে উনি মিথ্যা বলছেন...”
নাসেরঃ “এটাই দোষ তোমাদের বয়সের! মেয়েদের চোখের পানি দেখলে আর ঠিক থাকতে পারো না!”
জামিলঃ “বাদ দেন ফালতু পেচাল...থিঙ্ক পসিটিভ। এখন কি করা যায় সেটা বলেন। হিউম্যানিটি বলেও তো একটা ব্যাপার আছে!”
নাসেরঃ “হ্যাঁ হ্যাঁ, জানি। এখন রুম নিতে না পারলে আমি কি করবো? হাইয়েস্ট ৪৫ ডলার কমাতে পারি...কিন্তু আমার মনে হচ্ছে না উনি সেটাও এ্যাফোর্ট করতে পারবেন!”
জামিলঃ “কিন্তু মেয়েটাকে তো সকাল পর্যন্ত বসে থাকতে দেয়া যেতে পারে, তাই না? এত রাতে আমরা নিশ্চয়ই বলতে পারি না যে রুম না নিতে পারলে বেরিয়ে যান!”

নাসের একবার জামিলের দিকে তাকালো...কি যেন ভাবল...সিকিউরিটি অফিসারকে নাসের মেয়েটিকে চোখে চোখে রাখতে বলে এগিয়ে গেল নিজের ডেস্ক এ। আর এদিকে জামিল এগিয়ে গেল মেয়েটি যেখানে বসে আছে...
জামিল কি ভেবে সেই ৪৫ ডলার কমানোর কথা আর বলল না। “ম্যাডাম, আপনি চাইলে অপেক্ষা করতে পারেন ভোর হয়া পর্যন্ত। আপনাকে কেউ আর বিরক্ত করবেনা!”

মুখ তুলে তাকালো মেয়েটি! জল ছাপিয়ে চোখে ফুঁটছে কৃতজ্ঞতার ছায়া। মানুষের চোখের ভাষা এত দ্রুত, মূহুর্তে বদলাতে এই প্রথম দেখল জামিল... কেন যেন কষ্ট হচ্ছে জামিলের! মেয়েটিতো ওর কেউ নয়! তবুও...

১ম পর্ব শেষ। (চলবে)
৩টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×