গায়ে ফতুয়ার মত একটা জামা ।বড্ড নোংরা ।সাথে একই রঙের একটা লুঙ্গী ।তাও নোংরা ।চুলের অবস্থা ও হাটাহাটির ভঙ্গী দেখেই বোঝা যায় যে এ পাগল ।সাথে কথা বলে জানতে হয় না ।আমার সামনে সামনে হেলেদুলে হাটছে ,রমনা পার্কের পাশ দিয়ে ।সামনে থাকাতে দাড়ি গোফ সম্পর্কে কোন ধারণা দিতে পারলাম না ।যাই হোক সে তার কাধে ছোট একটা পলিথিনে কিছু ঝুলিয়ে নিয়ে যাচ্ছে ।আমি যেমন দুই ডায়েরিওয়ালা ব্যাগ নিয়ে যাচ্ছি ।পাগলের পলিথিন ব্যাগে কোন ডায়েরি নাই ।থাকার কথাও না ।তার পলিথিন ব্যাগে কিছু খাবার ।ফেলে দেয়া খাবার ।দুই তিনটা ময়লা বাটার বন ,একটা কলার অর্ধেক ,আর সাথে একটা আনারসের পিস ।আপন মনে হাঁটছে নিশ্চিন্তে ।খেয়ে ফেলবে হয়ত একটু পর পলিথিনের খাবার গুলো ।তারপর আবার চলা শুরু করবে একা একা নিশ্চিন্তে ।হ্যাঁ একা একা ।সবাই পাগলটার থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখছে ।আমিও রাখছি ।আসলে ওই ভাল ।কেউ হাত বাড়িয়ে দিচ্ছে না বন্ধুত্বের কথা বলে ,কোন স্বার্থের দায়ে ।কেউ স্বার্থ শেষ হলে হারিয়েও যাচ্ছে না ।আমরা মানুষরা অনেক আজব ।বন্ধুত্বের হাত বাড়াই তাও স্বার্থ দেখে ।যার থেকে কিছুটা হলেও কিছু পাবার আশা থাকে , নিমিষেই তার আত্মার বন্ধু হয়ে যাই ।যার থেকে কিছুই পাবার আশা নেই ,তার থেকে সর্বদা নিরাপদ দূরত্ব বজায় রাখি ।একা সে,পাগল সে ,বন্ধুহীন সে ,যার থেকে স্বার্থ আদায়ের কিছু নেই ।প্রতিটা সম্পর্ক কিছু না কিছু পাবার জন্য ।ভালবাসা সেটাও একটা স্বার্থ ।ভালবাসা না থাকলে কোন ভালবাসার সম্পর্কই টিকে না ।পাগল হবার চেষ্টা করলেই হয় ।কেউ পাশে থাকবে না ,বন্ধু হবে না ,ভালবাসবে না ।স্বার্থ যেখানে শেষ সেখানেই সম্পর্কের অবসান ।কোন স্বার্থ নেই মানে কোন সম্পর্কের শুরু নেই।
যে পথে তুমি গেলে
যে পথ ধরে চলে গেলে তুমি,
সূর্য জাগার আগে –
সেই পথ কাঁদছে এখন
তোমাকে হারাবার ভয়ে!
জানি আমি, জেগে উঠবে সে-পথ আবার
পাখিদের মতো নিত্য ডানা মেলে,
হয়ে... ...বাকিটুকু পড়ুন
=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ
এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন
পাহাড়ের ওপারে অপেক্ষা

-একটি অসমাপ্ত প্রেমের গল্প
শীতের সকাল।
রাঙামাটির পাহাড়গুলো তখন কুয়াশার পাতলা চাদরে মোড়ানো। দূরের পাহাড়ের গায়ে সূর্যের প্রথম আলো এসে পড়েছে। কাপ্তাই লেকের স্থির পানিতে সেই আলো ভেঙে ভেঙে... ...বাকিটুকু পড়ুন
আলপিন!!!!!

আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন
সময়ের পরিক্রমায়.....
আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।