আমি একটি কবিতা বলব বলে,
কালান্তরে আজ দিয়েছি পাড়ি,
সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয়ে
আজ আমি প্রজ্জ্বলিত।
যখন কয়েক প্রজন্ম পরে এই দেশে
কেউ আর মনে রাখবে না
স্বাধীনতার রক্তাত্ব ইতিহাস;
তখনই ফিরে আসব আমি
কবিতার খাতা করতে রক্তাত্ব।
একের পর এক আচঁড় কাটব
আমি সেই প্রজন্মের বিবেকে।
আমাকে তা পারতে হবে,
সকলের হৃদয়ে আকতে হবে,
স্বাধীনতার জ্বলজ্বলে ছবি।
যে স্বাধীনতার জন্য
আমার পূর্বপুরুষ, ছিলেন দৃঢ়চেতা;
ঢেলে দিতে বুকের তপ্ত তরল,
দুঃসাহসী অভিযানে করেছিলেন, শত্রু উৎপাটন।
সেই দৃঢ়চেতা মানুষটির,
আজও সীমাহিন দুঃসাহস,
কালান্তরে পাড়ি দিতে আমাকে উদ্বুদ্ধ করে।
আমি তাঁর কাছে প্রতিজ্ঞা বদ্ধ,
তাঁর অর্ধসমাপ্ত যুদ্ধ, আমাকে শেষ করতে হবে।
তিনি দুঃসাহসের যে বীজ
আমার মাঝে বপন করে ছিলেন;
তার তাগাদা পাচ্ছি আমি।
সেই সুপ্ত সাহস, আজ শাখা মেলতে শুরু করেছে,
আমার কলমকে করে তুলছে
দৃঢ় থেকে দৃঢ়তর।
যেন তা কোন ভাবেই ভেঙ্গে না পড়ে!
কারন আমাকে পারতে হবে, আঁকতে হবে
সেই প্রজন্মের বিবেকে,
স্বাধীনতার জ্বলজ্বলে রক্তাত্ব ইতিহাস।
আমার পূর্বপুরুষ, ছিলেন দৃঢ়চেতা;
রক্তের শেষ বিন্দু থাকা পর্যন্ত লড়তে
সেই দৃঢ়চেতা মানুষটির কছে আমি প্রতিজ্ঞাবদ্ধ।
আমি ত্রিশলক্ষ মর্মস্পর্শী গল্পের,
প্রতিটি চরেত্রের কাছে প্রতিজ্ঞাবদ্ধ।
আমাকে পারতে হবে, . . . পারতেই হবে।
সর্বশেষ এডিট : ০৬ ই নভেম্বর, ২০০৯ সকাল ৯:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



