
শুধুমাত্র নির্দিষ্ট কোনও অক্ষর দিয়ে শুরু শব্দাবলি ব্যবহার করেও ছোট কাহিনী তৈরি করা যায় তার একটা উদাহরণ নীচে দেয়া হোল। এটা একই সাথে শিক্ষণীয় এবং আনন্দদায়ক।
কাঠুরিয়া কমলাকান্ত কষ্ট করিয়া কাঠ কাটিয়া কামাই করে। কমলাকান্তের কৃষ্ণবর্ণ কেশযুক্ত কৃষ্ণকায় কিন্তু কমনীয়, কোকিল কণ্ঠি কন্যা কুমুদিনী কল্পনা কুমারী কুঁড়েঘরের কাছে কাপড় কাঁচে। কমলাকান্ত কন্যাদানের কথা কল্পনা করিয়া ক্লান্ত, ক্লিষ্ট, কাতরভাবে কাটায় কাল। কমলাকান্তের কালো কন্যার কন্যাদানের কথায় কেউ কেউ কেবলই কানাঘুষা করে। কমলাকান্তের কষ্ট, কাতরতা কন্যা কুমুদিনী কল্পনা কুমারিকে করে কেবলই কুণ্ঠিত। কলিকাতার কবি কল্লোল কুমার কিরণ কমলাকান্তের কালো কেশযুক্ত কৃষ্ণকলি কন্যা কুমুদিনী কল্পনা কুমারিকে কায়মনোবাক্যে কামনা করিয়া কবিতায় কাটায় কাল। কার্তিকেই কমলাকান্ত কন্যাদান কার্যনিষ্পত্তি করিল। কন্যাদান কার্যসাধন করিয়া কালান্তরে কাঠুরিয়া কমলাকান্ত কষ্ট করিয়া কাটায় কাল কাঠ কাটিয়া, কন্যার কল্পনায়।
সর্বশেষ এডিট : ২৫ শে জুলাই, ২০২৫ রাত ১:৫৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




