জয় বাংলা রোগ
২৪ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১২:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বাংলাদেশে এখন জয় বাংলা রোগের প্রকোপ চলছে। জয় বাংলা রোগ মানে হল ‘চোখ ওঠা’ কিংবা‘কনজাংটিভাইটিস’। ১৯৭১ সালে বাংলাদেশ থেকে প্রায় এক কোটি মানুষ নিরুপায় হয়ে আশ্রয়ের জন্য ভারতের পশ্চিম বঙ্গের শরণার্থী শিবিরগুলিতে আশ্রয় নেয়। তাদের এই উদারতার কারণে আমরা আজীবন তাদের কাছে কৃতজ্ঞ থাকবো। এই ঋণ শোধ হওয়ার নয়।
ঐ সময় বাংলাদেশে চোখ ওঠা রোগের প্রকোপ হয়। শরণার্থীদের সাথে সাথে পুরো পশ্চিমবঙ্গে এই রোগ ছড়িয়ে পড়ে। ধারণা করা হয়ে থেকে যে কলকাতার অধিকাংশ মানুষ এই রোগে আক্রান্ত হয়। তখন বাংলাদেশের শরণার্থী এবং অন্যান্য আশ্রয় গ্রহণকারীদের মুখে মুখে শুধু একটাই স্লোগান ‘জয় বাংলা’। এই স্লোগানে মুগ্ধ হয়ে পশ্চিম বঙ্গের মানুষেরাও ‘জয় বাংলা’ শব্দটাকে ভালোবেসে ফেলে। চোখ ওঠার প্রকোপ বেড়ে গেলে এই রোগ তখন হয়ে যায় ‘জয় বাংলা’ রোগ। এখনও পশ্চিমবঙ্গের মানুষ চোখ ওঠাকে ‘জয় বাংলা রোগ’ বলে থাকে।
আহমদ ছফার ‘অলাতচক্র’ উপন্যাসে এই রোগের উল্লেখ আছে। তখন শুধু জয় বাংলা রোগ না, জয় বাংলা সাবান, জয় বাংলা গেঞ্জি, জয় বাংলা চপ্পল ইত্যাদি আরও অনেক কিছু বাজারে চলে আসে।
ঐ সময় এই রোগের কারণে এক পর্যায়ে ট্রেন সেবা বন্ধ হওয়ার উপক্রম হয়। কারণ রেলের বহু কর্মী এই রোগে আক্রান্ত হয়েছিল। একটা ফুটবল খেলা বাতিল হয় এই জয় বাংলা রোগের কারণে। মুক্তিযোদ্ধারা এই রোগে আক্রান্ত হয়। এমন কি পাকিস্তানের হানাদার সৈন্যরাও এই রোগে আক্রান্ত হয়।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
আবু সিদ, ২৮ শে মার্চ, ২০২৬ সকাল ১০:২৪
I. পড়ার সাধারণ অর্থ
সাধারণভাবে, পড়া বা Reading হলো লিখিত বর্ণ বা চিহ্ন দেখে তার অর্থ উদ্ধার করার উপায়। পড়া কেবল শব্দ উচ্চারণ নয়, বরং লেখার বিষয়বস্তুর সাথে নিজের চিন্তার যোগ... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
ফেনা, ২৮ শে মার্চ, ২০২৬ সকাল ১১:২১

ছবিঃ গুগল
আলোচনাটা আপাদত একটা ফাইলে করে টেবিলে তুলা থাক। এসো আগে আমরা একটু ধ্বংস ধ্বংস খেলি।
শত বছর হতে চলল পাইনা বাতাসে তেমন লাশের গন্ধ। জাহানের বাতাসটা ভরে উঠুকনা...
...বাকিটুকু পড়ুন
১. ১৫ আগস্ট টাইপ কিছু বা ৭ নভেম্বর টাইপ কিছু না ঘটলে আওয়ামী লীগ সহসা আর ক্ষমতায় আসতে পারবে না। জুলাই-এর মত কিছুও বার বার হয় না। তাই ধরে...
...বাকিটুকু পড়ুন
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান
ক্রান্তিকালীন ও অস্থায়ী বিধানাবলী
১৫০।(১) এই সংবিধানের অন্য কোন বিধান সত্ত্বেও ১৯৭২ সালের ১৬ই ডিসেম্বর তারিখে এই সংবিধান প্রবর্তনকালে সংবিধানের চতুর্থ তফসিলে বর্ণিত বিধানাবলী ক্রান্তিকালীন ও অস্থায়ী...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
ইসিয়াক, ২৮ শে মার্চ, ২০২৬ দুপুর ২:১২

বাবা পাখিটি গাইছে গান
আমড়া গাছের ডালে।
ছানাগুলো নিশ্চিন্তে
মায়ের বুকের তলে।
রীনা বসে বীনা বাজায়
মীনা গায় গান।
দীনা বলে পুষবো পাখি
একটা ধরে আন।
মা শুনে কয় বনের পাখি
বনেতেই মানায়।
বন্দী পাখি হয় যে দুঃখী
উচিত কাজ...
...বাকিটুকু পড়ুন