somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পথ নিয়ে কিছু গান

০৩ রা ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


পথ নিয়ে বিভিন্ন ভাষায় অনেক কবিতা এবং গান রচনা হয়েছে। এই পথ বলতে চলার পথ বুঝায় আবার অনেক সময় মানুষের জীবনের গতিকেও পথের সাথে তুলনা করা হয়। জীবনটা একটা ভ্রমণের মত। পৃথিবীর পথে আমরা হেটে চলেছি আর জীবনটাকে যাপন করার চেষ্টা করছি। তবে এই জীবনের পথ কারও জন্য মসৃণ আবার কারও জন্য বন্ধুর। কেউ ভাবছে এই আনন্দময় জীবন কেন এত দ্রুত চলে যাচ্ছে আবার কেউ জীবনের পথের বাকে খেই হারিয়ে ভাবছে জীবনের দাবার বোর্ডটা উল্টিয়ে খেলা বাতিল করে দিতে পারলে ভালো হত।

এইচ এস সিতে রবার্ট ফ্রস্টের একটা কবিতা ছিল ‘রোড নট টেইকেন’।

Two roads diverged in a yellow wood,
And sorry I could not travel both
And be one traveler, long I stood
And looked down one as far as I could
To where it bent in the undergrowth;

Then took the other, as just as fair,
And having perhaps the better claim,
Because it was grassy and wanted wear;
Though as for that the passing there
Had worn them really about the same,

জীবনের পথ চলতে গিয়ে অনেক সময় সামনে দুইটা পথ চলে আসে। আমরা অনেক চিন্তা ভাবনা করে যে কোন একটা পথ বেছে নেই। ভাবি দ্বিতীয় পথটাতে পরে যাব। কিন্তু জীবনের এই সংক্ষিপ্ত সময়ে আসলে এক পথে চলা শুরু করলে দ্বিতীয় পথে আর কখনও ফেরা যায় না। কারণ তখন অনেক দেরী হয়ে গেছে। এটাই জীবনের বাস্তবতা। উপরের কবিতায় সেই কথাই বলা হয়েছে।

জীবনের পথ ছাড়াও হেটে চলার পথ নিয়েও অনেক কবিতা এবং গান আছে। কাজী নজরুল ইসলাম গান বেঁধেছেন;

গেরুয়া-রং মেঠো পথে বাঁশরি বাজিয়ে কে যায়।
সুরের নেশায় নুয়ে পড়ে ভুঁই-কদম তার পায়ে জড়ায়॥
সুর শুনে তার সাঁঝের ঠোঁটে,
বাঁকা শশীর হাসি ফোটে
গো-পথ বেয়ে ধেনু ছোটে
রাঙা মাটির আবির ছড়ায়॥

নীচে ‘পথ’ নিয়ে আমার কিছু প্রিয় গান ব্লগারদের জন্য উপস্থাপন করলাম। আশা করি সবাই উপভোগ করবেন।
১। শত শত চোঁখ আকাশটা দেখে (যশোর রোড)- মৌসুমি ভৌমিক

২। কত পথ গিয়ে মেশে তোমার দুয়ারে এসে - মূল শিল্পী চিত্রা সিং (এই ভিডিওতে গেয়েছেন রাফিয়া আমিন)

৩। গ্রাম ছাড়া ঐ রাঙ্গা মাটির পথ - রবীন্দ্র সঙ্গীত - রেজওয়ানা চৌধুরী বন্যা

৪। মেঠো পথ - এন্দ্রু কিশোর

৫। COUNTRY ROAD TAKE ME HOME TO THE PLACE I BELONG - জন ডেনভার

৬। পথ হারাবো বলেই এবার পথে নেমেছি - হেমন্ত মুখোপাধ্যায়

৭। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হত তুমি বলত - সন্ধ্যা মুখোপাধ্যায় এবং হেমন্ত মুখোপাধ্যায়

৮। আমিও পথের মত হারিয়ে যাব আমিও নদীর মত - হেমন্ত মুখোপাধ্যায়

৯। মেঠো পথ – অর্থহীন ব্যান্ড ( জন ডেনভারের ‘কান্ট্রি রোড টেইক মি হোম’ গানের বাংলা সংস্করণ)

১০। September on Jessore Road - Allen Ginsberg


ছবি - প্রশান্তিকা ডট কম
গানগুলি - ইউটিউব থেকে নেয়া
সর্বশেষ এডিট : ০৩ রা ডিসেম্বর, ২০২২ রাত ৮:৩৩
২২টি মন্তব্য ২০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মেমোরি লুপ (Memory Loop)

লিখেছেন চারাগাছ, ৩১ শে আগস্ট, ২০২৬ রাত ১১:০৪




মেমোরি লুপ (Memory Loop)

​গভীর রাত। ল্যাবের নিস্তব্ধতা চিরে শুধু ভেসে আসছে মনিটরের নীলচে আলোর মৃদু কম্পন। টেবিলের ওপর ঝুঁকে বসে আছেন ডা. আরিয়ান। স্ক্রিনে ভাসছে তার বহু বছরের... ...বাকিটুকু পড়ুন

'মেসি’ নামক মুগ্ধতা

লিখেছেন সালমান মাহফুজ, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৪২


লিওনেল, রোজারিও থেকে ঢাকা । বার্লিন থেকে নিউইয়র্ক । ২০০৬ থেকে ২০২৬ । উড়ন্ত কৈশোর থেকে পড়ন্ত যৌবন । ফুটবল পায়ে তোমার প্রতিটা পদক্ষেপের সাথে আমরা ছিলাম । আমরা... ...বাকিটুকু পড়ুন

টাই চাই

লিখেছেন তানভীর রাতুল, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩১

সরকারি প্রজ্ঞাপনে বলা হয়েছে: অদ্য হইতে কোনো সরকারি বা বেসরকারি কার্যালয়ে ও সর্বসাধারণের জন্য উন্মুক্ত স্থানে টাই ও বেল্ট পরিধান দণ্ডনীয় অপরাধ। কারণ ব্যাখ্যা করা হয়েছে একবাক্যে: "কর্মক্ষেত্র ও যত্রতত্র... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের জন্য ৭-গ্রেডভিত্তিক ন্যায়সংগত সরকারি বেতন ও প্রশাসনিক সংস্কার একটি প্রস্তাবিত নীতিপত্র

লিখেছেন ডঃ এম এ আলী, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:২০


ন্যায়সংগত পারিশ্রমিক, বেতন বৈষম্য হ্রাস, মেধার মূল্যায়ন এবং দক্ষ রাষ্ট্রীয় প্রশাসন প্রতিষ্ঠার একটি সমন্বিত প্রস্তাব

বাংলাদেশের সরকারি বেতন কাঠামো দীর্ঘদিন ধরে ২০টি গ্রেডের ভিত্তিতে পরিচালিত হয়ে আসছে। ভেবেছিলাম দেশের... ...বাকিটুকু পড়ুন

জুlie ২৪ আন্দোলন পরবর্তী বৈষম্যহীন বাংলায় (যেহেতু বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই), বেসরকারী ও সরকারী কর্মজীবীর জীবন...

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:২১

/বাংলাদেশের মোট কর্মজীবীদের মধ্যে সরকারী আর বেসরকারী কত শতাংশ?

/গত ২ বছরে যত শিল্প কারখানা ও ব্যবসায়ী প্রতিষ্ঠান বন্ধ হয়েছে এবং তাতে যত সংখ্যক বেসরকারী কর্মজীবী (কর্মকর্তা, কর্মচারী, শ্রমিক….) চাকরী... ...বাকিটুকু পড়ুন

×