somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিশ্বের পারমাণবিক বোমা/ অস্ত্রগুলি প্রয়োগ করার সম্ভবনা খুব কম । পুরোটাই অর্থের অপচয়

০৭ ই জুলাই, ২০২৩ রাত ১১:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


যুক্তরাষ্ট্রের যে কোন একটা নিউক্লিয়ার সাবমেরিনে যে পরিমান পারমাণবিক ওয়ারহেড আছে সেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত দুইটা পারবমানবিক বোমা এবং সকল অন্যান্য বোমার চেয়ে ৭ গুন ভয়ংকর। অর্থাৎ একটা সাবমেরিন থেকে নিউক্লিয়ার অস্ত্র প্রয়োগ করা হলে সেটা যে কি ভয়ংকর ক্ষতি করবে তা আমাদের পক্ষে কল্পনা করাও সম্ভব না। অথচ সারা বিশ্বে বর্তমানে প্রায় এই ধরণের ১৩,০০০ নিউক্লিয়ার অস্ত্র আছে। বিশ্বে বর্তমানে ৯ টি দেশের পারমাণবিক অস্ত্র আছে। এই দেশগুলি হোল যুক্তরাষ্ট্র, রাশিয়া, ফ্রান্স, চীন, যুক্তরাজ্য, পাকিস্তান, ভারত, ইসরায়েল এবং উত্তর কোরিয়া।

অ্যামেরিকা এবং রাশিয়া স্নায়ু যুদ্ধের সময় ৬০,০০০ পারমাণবিক অস্ত্র ছিল। যুক্তরাষ্ট্রের শক্তিশালী একটা বোমা হিরোশিমার ৮০ গুন ক্ষতি করতে পারে।

যুক্তরাষ্ট্রের বাৎসরিক সামরিক বাজেট হোল প্রায় ৮৮ লক্ষ কোটি টাকা। অর্থাৎ বাংলাদেশ সরকারের সম্পূর্ণ আর্থিক বাজেটের প্রায় ১২ গুন। এই টাকা দিয়ে ১২২ কোটি লোককে এক বছর খাওয়ানো যাবে। অথবা ২৯৩ টা পদ্মা সেতু নির্মাণ করা যাবে।

চিনের বাৎসরিক সামরিক বাজেট হোল প্রায় ২৯ লক্ষ কোটি টাকা। অর্থাৎ বাংলাদেশের সম্পূর্ণ আর্থিক বাজেটের প্রায় ৪ গুন। এই টাকা দিয়ে প্রায় ৪০ কোটি লোককে ১ বছর খাওয়ানো যাবে। অথবা ৯৭ টা পদ্মা সেতু তৈরি করা যাবে।

সারা বিশ্বের সকল দেশের বাৎসরিক সামরিক বাজেট প্রায় ২৩৫ ট্রিলিয়ন টাকা অথবা ২ কোটি ৩৫ লক্ষ ১৬ হাজার কোটি টাকা। এটা বাংলাদেশের আর্থিক বাজেটের প্রায় ৩২ গুন। এই টাকা দিয়ে ৩২৬ কোটি লোককে এক বছর খাওয়ানো যাবে।

অর্থাৎ বিশ্বের সকল দেশের বাৎসরিক এই সামরিক বাজেট যদি ১০% কমানো হয় তাহলে সেই টাকা দিয়ে ৩২ কোটি লোককে ১ বছর খাওয়ানো যাবে। ৩০% কমালে ৯৬ কোটি লোককে ১ বছর খাওয়ানো যাবে।

পারমাণবিক অস্ত্রধারী দেশগুলির এইসব সামরিক বাজেটের একটা বড় অংশ ব্যয় হয় পারমানবিক অস্ত্র তৈরি এবং রক্ষনাবেক্ষনে। সেই অর্থের পরিমান নির্ণয় করা কঠিন হলেও অনুমান করা যায় যে প্রায় ১৪ ট্রিলিয়ন টাকা অর্থাৎ প্রায় ১৪ লক্ষ কোটি টাকা। যেটা বাংলাদেশের বাজেটের প্রায় দ্বিগুণ।

এই টাকা পুরোটাই অপচয় করছে পরাশক্তিগুলি পারমানবিক অস্ত্রের পিছনে। এছাড়া অন্যান্য সামরিক বাজেটের জন্য যে অর্থ প্রতি বছর ব্যবহার করছে সেটা দিয়ে ১০০ কোটি লোককে ১ বছর খাওয়ানো যায়। কিন্তু আমরা জানি এশিয়া এবং আফ্রিকার কোটি কোটি লোক একবেলা আহার ঠিক মত পাচ্ছে না। আমার মতে জাতিসঙ্ঘে এই বিষয় নিয়ে আলাপ হওয়া উচিত যেন দেশগুলি সামরিক বাজেটের অন্তত ৫০% টাকা খাদ্য, বস্ত্র, চিকিৎসা, বাসস্থান এবং শিক্ষায় বরাদ্দ করা করে। জাতিগুলির মধ্যে সৌহার্দপূর্ণ সম্পর্ক থাকলে এতো বড় সামরিক বাজেটের দরকার হবে না। এই উদ্বৃত্ত টাকা দিয়ে পৃথিবীর মানুষের মৌলিক চাহিদা পূরণ করা যাবে। এই কাজে পরাশক্তিগুলিকে এগিয়ে আসতে হবে। কারণ ৫ টি পরাশক্তি বিশ্বের মোট সামরিক বাজেটের প্রায় ৬০% খরচ করে থাকে। যুদ্ধ বাধানোর পিছনে এদের ইন্ধনই বেশী থাকে। বিশ্ব শান্তির জন্য এই বিষয়গুলি নিয়ে বিশ্বের নেতাদের ভাবতে হবে।

সূত্র - ucsusa.org
wisevoter.com

ছবি - রয়টার
সর্বশেষ এডিট : ০৭ ই জুলাই, ২০২৩ রাত ১১:৪১
১৪টি মন্তব্য ১৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অন্য ধর্মের অনুসারীদের সাথে সদয় আচরণ করলে আল্লাহর ভালোবাসা পাবেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে জুন, ২০২৬ সকাল ১০:২৭

১) "দ্বীনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদেরকে নিজ দেশ থেকে বের করে দেয়নি, তাদের প্রতি সদয় আচরণ ও ন্যায়বিচার করতে আল্লাহ তোমাদের নিষেধ করেননি। নিশ্চয়ই আল্লাহ ন্যায়পরায়ণদের... ...বাকিটুকু পড়ুন

সবার আগে মাতৃভূমি

লিখেছেন এম ডি মুসা, ২২ শে জুন, ২০২৬ সকাল ১১:১৩



প্রভাতের আলোতে যে রূপ আমি দেখি
সে যে চেনাজানা চির জন্মভূমিখানি,
পাখির মুগ্ধ সুরেলা কন্ঠে জোড় জাদু
আহা মন ভালো করে দেয় প্রতিদিনি।

পাহাড় নদী মাঠের সবুজ গালিচা
নারীর রূপ লাবণ্য নজর... ...বাকিটুকু পড়ুন

দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল

লিখেছেন রোকসানা লেইস, ২২ শে জুন, ২০২৬ দুপুর ১২:০৭



বাংলাদেশে শেষ কবে সিনেমা হলে গিয়ে মুভি দেখেছিলাম মনে নাই। গতকাল সন্ধ্যায় আমন্ত্রিত হয়ে গিয়েছিলাম, স্টার সিনেপ্লেক্স মুভি থিয়েটারে। এখন আর আগের মতন সিনেমা হল নেই। অনেক কিছু বদলে... ...বাকিটুকু পড়ুন

ব্লগে প্রথম ১০০০০০ মন্তব্যপ্রাপ্ত রাজীব নুর'কে অভিনন্দন ও শুভেচ্ছা!!

লিখেছেন বিজন রয়, ২২ শে জুন, ২০২৬ বিকাল ৪:৪০



প্রাপ্ত মন্তব্য ১,০০,০০০!!
ঐতিহাসিক!

এই ব্লগের ইতিহাসে রাজীব নুর আপনি সর্বপ্রথম ১০০০০০ মন্তব্য পেয়ে দৃষ্টান্ত সৃষ্টি করলেন!

আপনাকে অভিনন্দন আর শুভেচ্ছা প্রাণঢালা।

আপনি আবার এই ব্লগে সর্বপ্রথম ১০০০০০ মন্তব্যকারীও বটে!
সেটা নিয়ে আমি এই... ...বাকিটুকু পড়ুন

নিষিদ্ধ সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকীতে মাঠে নামছে জামায়াত-এনসিপি।

লিখেছেন সৈয়দ কুতুব, ২৩ শে জুন, ২০২৬ রাত ২:১৭


বাংলাদেশে এই প্রথম একটা অভাবনীয় ঘটনার সাক্ষী হচ্ছি আমরা। সরকার টেকানোর জন্য মাঠে নামছে বিরোধী দল! জ্বী, আপনি ঠিকই পড়েছেন। আগামীকাল আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী। ওহ সরি,... ...বাকিটুকু পড়ুন

×