হিমুত্ববাদ ১টি বিতর্কিত মতবাদ। কিন্তু এটার বাস্তব প্রতিফলন ঘটলে, জীবন হয়ে উঠতে পারে অর্থপুর্ণ ।সবার কাছে এটাকে বাস্তব সম্মত মনে হবেনা সেটাই স্বাভাবিক। কারন এটাকে অর্জন করতে গেলে একজন মানুষকে কয়েকটা গুন অর্জন করতে হয়। সেগুলো হল:
১।সীমাহীন উদারতা থাকতে হবে।
২।অসীম ভালবাসা কিন্তু প্রকাশহীনতার শক্তি থাকা বান্চনীয়।
৩। আবেগ জন্মাবেনা তা নয়,জন্মাবে কিন্তু সেটাকে ছুড়ে ফেলার মত
মানসিকতা থাকা জরুরি।
৪।চারিত্রিক দুর্বলতা হিমুত্বকে বিনষ্ট করে এবং হিমুত্বের সক্রিতাকে নষ্ট করে।
৫। মোহকে পরিহার করা এবং জীবনের গতিকে বৃদ্ধি করা।
৬।হলুদকে জীবনের রং হিসাবে গ্রহন করা।
প্রাথমীক এই ৬টা ধাপ নিজের মধ্যে অর্জন করা সম্ভব হলে তার জন্য হিমুত্ব ব্যাপার টা কিছুটা পরস্কার হবে।
এর পর ২য় ধাপ ও ৩য় ধাপের পর একজন ব্যাক্তি সঠিক হিমুত্বলাভ করে।
যেটা মানবতার জন্য এবং নিজের জন্য অতিব কল্যান কর বলে আমার মনে হয়েছে। ভাল থাকবেন।
সর্বশেষ এডিট : ২৭ শে মার্চ, ২০০৯ বিকাল ৫:৫৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


