অনেক সময় দেখা যায় আমরা 'কি' এবং 'কী' এর পার্থক্য বজায় রাখতে পারি না বা সকল ক্ষেত্রেই 'কি' ব্যাবহার করি। যা ঠিক নয়। 'কি' এবং 'কী' এর পার্থক্য আছে।
কি- সংশয়সূচক/জিজ্ঞাসাবোধক। অব্যয় পদ।
যেমন- তুমি কি যাবে? (Will you go?)
তুমি কি করবে? (Will you do?)
কী- কোন বিষয় বা জিনিস। কোন্ বা কেমন বুঝাতে 'কী' ব্যাবহার করা হয়। তাছাড়া প্রশ্নবোধক/আশ্চর্যবোধক বাক্যের ক্ষেত্রেও 'কী' ব্যাবহার করা হয়। সর্বনাম/ বিশেষণ পদ।
যেমন- তুমি কী খাবে? (What will you eat?)। এখানে 'কী' সর্বনাম।
তুমি কী জিনিষ খাবে?(What think will you eat?)। এখানে 'কী' বিশেষণ। তাছাড়া বিশ্ময়, ভয়, বিরক্তি ইত্যাদিতেও 'কী' ব্যাবহার করা হয়। যেমন- কী ভয়ানক! কী চমৎকার!
অন্যভাবে বলা যায়, বাংলার যে বাক্যে ইংরেজীতে অনুবাদ করতে বাক্যের প্রথমে What, How এর ব্যাবহার করতে হয় সে ক্ষেত্রে 'কী' (সর্বনাম/বিশেষণ) হয়ে থাকে। আর বাংলার যে বাক্যে ইংরেজীতে অনুবাদ করতে বাক্যের প্রথমে Auxiliary verb ব্যাবহার করতে হয় সে ক্ষেত্রে 'কি'(অব্যয়) ব্যাবহার করতে হয়।
সর্বশেষ এডিট : ২২ শে আগস্ট, ২০০৯ সকাল ১১:২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




