somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চাকরী জীবন...!

০৫ ই ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ১২:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
হাসান নতুন অফিসে জয়েন করেছে, ওর মনটা সর্বদা কেমন খুশি খুশি থাকে। অনেক সাধনা করে ও এই চাকরীটা পেয়েছে। নয়টায় ওর অফিস, কিন্তু ও সাড়ে আটটায় গিয়ে নিয়মিত উপস্থিত হয়। সব সময় ও চেষ্টা করে বসকে নতুন নতুন আইডিয়া দিয়ে ইমপ্রেস করতে।

আজ খুব ব্যস্ত হাসান, অফিসে প্রচুর কাজ। অফিসের কাজে একটু বাইরে যেতে হচ্ছে ওকে। ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে গেল। এসে দেখলো, অফিসে বস বসে আছে, সাথে আমাদের এক ডিলার, যে নিয়মিত আমাদের এখানে কাজ করিয়ে থাকে।

ও একটু ফ্রেশ হয়ে ওর চেয়ারে গিয়ে বসলো, একটু পরে ডাক পড়লো বসের রুমে। বসের সামনে দাড়াতেই শুরু হলো কালবৈশাখী ঝড়। তোমরা অফিসে কি করো, খাও দাও আর ঘুরে বেড়াও, একটা চালান লিখতে তিনটা বানান ভুল। ও কিছুই বুঝে উঠতে পারলোনা, কেননা, আজ ও কোন চালান লেখেনি, আবার মুখ ফুটে বলতেও পারছেনা। কি করবে, ও বুঝে উঠতে পারছেনা, এভাবে কতক্ষন দাড়িয়ে থাকবে, নাকি চলে যাবে। অবশেষে বস বল্লেন, যাও! এভাবে দাড়িয়ে না থেকে ভাল করে কাজ করো।

ওর মনটা খুব খারাপ হয়ে গেল, বুক ভেঙ্গে কাণ্ণা আসতে লাগলো। কিন্তু কান্নাও করা যাবেনা, কেউ দেখে ফেল্লে কি ভাববে। অবশেষে বাথরুমে গিয়ে হাত-মুখ ধুয়ে একটু ফ্রেশ হয়ে নিজের টেবিলে চলে আসলো।

এভাবে কেটে গেল কয়েকটা দিন। আজ শুক্রবার অফিস বন্ধ থাকার কথা থাকলেও কাজ থাকার কারনে, অফিস করতে হচ্ছে। অফিসে ঢুকে ও লক্ষ্য করলো, বস এখনো আসেনি। ও কাজ করতে লাগলো। দুপুর একটার দিকে ফ্রেশ হয়ে নামাজ পড়ে খাওয়া-দাওয়া সেড়ে আবার কাজে মন দিলো।

বিকেল চারটার দিকে বস আসলো, হোন্ডায় করে। ও লক্ষ্য করলো, বসের হাতে একটা প্যাকেট। বস সরাসরি ওর রুমে এসে বল্লো, হাসান এটা তোমার জন্য। গরম আছে, তাড়াতাড়ি খেয়ে নাও, ঠান্ডা হয়ে যাবে আবার। এটা বলে বস চলে গেলো।

ও প্যাকেট খুলে দেখলো তাতে দু'টা ভাপা আর দু'টা চিঠাই পিঠা রয়েছে, সাথে একটু ধনিয়া পাতা ভর্তা। ও দীর্ঘক্ষন প্যাকেটটার দিকে তাকিয়ে থাকলো, নির্বাক বোবার মত। ভেবে পাচ্ছেনা কি করবে। মনে মনে আজকের এই ব্যবহার আর সেদিনের ব্যবহারের সাথে মিল খুঁজতে লাগলো। আসলে মানুষটা এমন কেন? একটু হলেও আজ ও শান্তি পেলো, আচ্ছা, এটাকি ভালবাসা নাকি অন্য অন্যকিছু......
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশের জন্য ৭-গ্রেডভিত্তিক ন্যায়সংগত সরকারি বেতন ও প্রশাসনিক সংস্কার একটি প্রস্তাবিত নীতিপত্র

লিখেছেন ডঃ এম এ আলী, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:২০


ন্যায়সংগত পারিশ্রমিক, বেতন বৈষম্য হ্রাস, মেধার মূল্যায়ন এবং দক্ষ রাষ্ট্রীয় প্রশাসন প্রতিষ্ঠার একটি সমন্বিত প্রস্তাব

বাংলাদেশের সরকারি বেতন কাঠামো দীর্ঘদিন ধরে ২০টি গ্রেডের ভিত্তিতে পরিচালিত হয়ে আসছে। ভেবেছিলাম দেশের... ...বাকিটুকু পড়ুন

জুlie ২৪ আন্দোলন পরবর্তী বৈষম্যহীন বাংলায় (যেহেতু বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই), বেসরকারী ও সরকারী কর্মজীবীর জীবন...

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:২১

/বাংলাদেশের মোট কর্মজীবীদের মধ্যে সরকারী আর বেসরকারী কত শতাংশ?

/গত ২ বছরে যত শিল্প কারখানা ও ব্যবসায়ী প্রতিষ্ঠান বন্ধ হয়েছে এবং তাতে যত সংখ্যক বেসরকারী কর্মজীবী (কর্মকর্তা, কর্মচারী, শ্রমিক….) চাকরী... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ যখন মানুষটা চলে যায়

লিখেছেন সামিয়া, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:৩৩




স্ত্রী বাসা থেকে চলে যাওয়ার পর মানুষের মাথায় কী কী চিন্তা আসে আমি জানি না। কেউ হয়তো প্রথমে রাগ করে। কেউ ভেঙে পড়ে। কেউ সঙ্গে সঙ্গে আত্মীয়স্বজনকে ফোন করে।... ...বাকিটুকু পড়ুন

বেতন বৃদ্ধি পাওয়ায় এত উত্তেজিত হওয়ার কিছু নেই ।

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০২


নতুন পে স্কেল নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। বেতন কত বাড়বে এবং নতুন কাঠামো বাস্তবে কেমন হবে, এসব প্রশ্ন এখন সবার মুখে মুখে। নতুন বেতন কাঠামোয় ১ থেকে ১১... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ অদৃশ্য পাতায় লেখা ছিল যে

লিখেছেন সামিয়া, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২১



আমি একটা বায়িং হাউসে চাকরি করতাম। তখন জীবনটা খুব সাধারণ ছিল। সকালবেলা অফিস, সারাদিন কাজের চাপ, সন্ধ্যায় বাসায় ফেরা। ভবিষ্যৎ নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা ছিল না। বিয়ে নিয়ে তো... ...বাকিটুকু পড়ুন

×