ধন্য আমি
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গতকাল সুমের ডাক বাবা! ও বাবা! শুনে আমার ঘুম ভাঙ্গে। চোখ খুলে তাকাতেই দেখি ওর মাকে ডিঙ্গিয়ে ও আমার দিকে আসছে। অতপর, গলাটা জড়িয়ে ধরে বেশ কিছুক্ষন থেকে তারপর আমার পাশেই শুয়ে পড়লো। কিছুক্ষন পর ফ্রেশ হয়ে ওর মা যখন পাজামা পড়াতে গেলো, সে যে কি বিরক্ত। কোনভাবেই পাজামা পড়বে না। ওর মা রেগে চলে গেলো রান্না ঘরে। ভাবলাম আমি একবার ট্রাই করে দেখি। আমি যেই পাজামা পড়াতে গিয়েছি বার বার উঠে যাচ্ছে। বিরক্ত হয়ে ভাবলাম দেখি ও কি করে...ও দাড়িয়ে আবার আমার গলাটা জড়িয়ে ধরলো; কয়েক সেকেন্ড পর বসে পড়লো আমার পাশে। এবার ঠিকমত পাজামাটা পড়ে নিল।
আজ দুপুরে বাসায় গিয়েছি লাঞ্চ করতে। যেই ঘরে প্রবেশ করেছি দেখি সুম গোসল করে বাথরুম থেকে বেরুচ্ছে। সারা শরীরে পানি জমে আছে। আমাকে দেখে একটা বিশাল আকৃতির হাসি দিয়ে কোলে উঠার আবদার। আমি কত বুঝিয়ে বলার চেষ্টা করলাম। আম্মু! তোমার শরীরে অনেক পানি। পানিটা মুছে নেই। না সে কোন কথাই শুনলোনা, পানি নিয়েই আমার কোলে উঠে পড়লো আর গলা জড়িয়ে ধরে মাথাটা নুইয়ে দিলো আমার কাঁধে।
এক সময় ভাবতাম, আহ্ কতইনা ভালো হত, যদি কেউ আমাকে পাগলের মত ভালোবসতো। সেদিনের আমার সেই দোয়াটা বোধহয় আল্রাহ কবুল করেছেন। চিরসুখি আমি সুমকে পেয়ে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০
হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন