somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

খুব মনে পড়ে আপনার কথা.

২৯ শে জুলাই, ২০১৫ রাত ১২:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সুমের (আমার মেয়ের ডাকনাম) বয়স তখন ৩-৪/৫ মাস হবে। আমার চাকুরী নাই। মেয়ের জন্য এক কৌটা দুধ কিনবো তারও সাধ্য নেই। প্রতিদিন ভোরে ডিইপিজেডে গিয়ে ঘুরাঘুরি করতাম, কোন ফ্যাক্টরীতে নতুন লোক নিবে কিনা সেই আশায়। প্রথম প্রথম খোঁজতাম অফিসিয়াল কোন পোষ্টে জয়েন করার কথা চিন্তা করে। যখন দেখলাম নাহ্ কোনভাবেই পাওয়া যাচ্ছে না, তখন মনে মনে সিদ্ধান্ত নিলাম যে কোন কাজ হোক জয়েন করে ফেলবো। কিন্তু সেটাও হলো না। এভাবে সময় কেটে গেল প্রায় এক মাস। অবশেষে ঘুরতে ঘুরতে একদিন বিরক্ত হয়ে গেলাম। নাহ্ এভাবে এখানে আর আসবো না। প্রধান ফটক দিয়ে বের হতেই একটি বিজ্ঞাপনে আমার চোখ আটকে গেল। যেখানে লেখা ছিল; একজন দক্ষ কম্পিউটার অপারেটর প্রয়োজন। আমি ঐ বিজ্ঞাপনে দেয়া নং এ কল দিলাম। লোকটা ইপিজেডের কাষ্টমসে জব করেন পাশাপাশি ব্যবসা। আমাকে তার অফিসে ডাকলেন। পর পর দু'দফা ইন্টারভিউ নেওয়ার পর বল্লেন, আপনাকে আমার পছন্দ হয়েছে। বলেন, বেতন কত নিবেন? তার আগে বলে নেই, দোকানে কাজ করতে হবে সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত। কোন ছুটি নাই। তবে বিশেষ প্রয়োজনে আমাকে আগেরদিন জানাবেন, আমি ম্যানেজ করবো। আমি সব শর্তে রাজি হলাম। বেতন ধরা হলো ৯,৪০০টাকা।

যাইহোক, আমি জয়েন করলাম দোকানে। ওখানে গিয়ে দেখলাম, যারা দোকানে কাজ করে, তাদের শিক্ষাগত যোগ্যতা বড়জোড় এইট/এসএসসি। শুরু হলো আমার ডিউটি। সকালে সাধারনত আমার কিছু খেতে ইচ্ছে করে না। সামান্য কিছু খেয়েই দোকানে চলে আসতাম।সাদিয়া প্রতিদিন ছোট একটা ব্যাগে করে আমার জন্য কিছু একটা করে দিয়ে দিত। আর বলতো, সময় করে খেয়ে নিও। দেখা যেত দোকানে যেদিন খুব ভীড় হতো, সেদিন ঐ খাবার তেমনই থাকতো, খাওয়া হতো না। এভাবে চলতে থাকলো, আমি মনে মনে আল্লাহর কাছে প্রার্থণা করতে থাকলাম; হে আল্লাহ! তুমি সর্বশক্তিমান, আমাকে তুমি উত্তম কিছু দান করো। দীর্ঘ ছয়মাস পর আল্লাহ আমার মনের বাসনা পূর্ণ করলেন। আমি আগে যে অফিসে, যেই বসের আন্ডারে চাকুরী করতাম, সেই বস আমাকে কল করলেন আর বল্লেন, আপনি চলে আসুন। আমি দোকানের মালিকের সাথে সব ঝামেলা চুকিয়ে সেই অফিসে জয়েন করলাম। জয়েন করে আমার চোখতো ছানাবড়া...! আমার বস আমাকে প্রমোশন দিয়ে জয়েন করিয়েছেন। চির কৃতজ্ঞ আমি তার কাছে। খুব ইচ্ছে হয় তাকে বড় ভাই বলে ডাকি। কিন্তু কোনদিন সাহসে কুলায়নি। এখন আমি স্যারের কাছ থেকে অনেক দুরে। এতদুরে থেকেও বলতে চাই স্যার! আমার জন্য দোয়া করবেন। খুব মনে পড়ে আপনার কথা। আপনার দেয়া পরামর্শগুলোর কথা। যা আমার সারা জীবনের চলার পথের হাতিয়ার। আমিও সবসময় আপনার ও রুহিনের জন্য দোয়া করি। রুহিনকে মাঝে মাঝে খুব মিস করি। ভাল থাকা হয় যেন সবার। শুভ রাত্রি।

সর্বশেষ এডিট : ২৯ শে জুলাই, ২০১৫ রাত ১২:৫৬
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যাদের স্বপ্নের দেশ আমেরিকা: তাদের জন্যে আজকের পোস্ট

লিখেছেন অপলক , ১৭ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:১৮



এমন এক সময় ছিল, ছেলে বা মেয়ে ডিভি লটারীতে স্বপ্নের দেশে গেছে, বাপ মায়ের পাড়া প্রতিবেশী গর্বে কথা বলাই মুশকিল। সেখানে গিয়ে OC(Office Cleaner) নাকি DC(Dish Cleaner) হবে তার... ...বাকিটুকু পড়ুন

”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

লিখেছেন প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০


শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

শহীদ জিয়া ২৭ মার্চের ভাষণে 'জয় বাংলা' বলেছিলেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১১





সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭

...বাকিটুকু পড়ুন

মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৪২


আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন

মেধা নয়, রাজনৈতিক পরিচয়ই কি আমাদের রাষ্ট্রে যোগ্যতার মাপকাঠি?

লিখেছেন raselabe, ১৮ ই অক্টোবর, ২০২৬ ভোর ৬:২৯

বিসিএসসহ বিভিন্ন সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়ায় রাজনৈতিক পরিচয় বা ভেরিফিকেশনের কারণে প্রার্থীদের বাদ পড়ার অভিযোগ আমাদের প্রিয় মাতৃভূমিতে নতুন কোনো ঘটনা নয়। রাজনৈতিক দলগুলো ক্যাম্পাসে ক্যাম্পাসে নিজেদের ছাত্রসংগঠনের কার্যক্রম চালু... ...বাকিটুকু পড়ুন

×