ক্ষুব্ধ বানরের প্রতিবাদে পুলিশ অবরুদ্ধ
০৩ রা এপ্রিল, ২০১০ বিকাল ৩:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
নারায়ণগঞ্জ প্রতিনিধি
সমকাল ৩ এপিল ২০১০
পুলিশের হুমকির প্রতিবাদ জানাতে এবার বানরের দল একত্র হয়ে প্রতিবাদ জানিয়েছে। গতকাল শুক্রবার বিকেলে বিক্ষুব্ধ একদল বানর বন্দর উপজেলার বন্দর পুলিশ ফাঁড়ি দেড় ঘণ্টা অবরুদ্ধ করে রাখে। বিক্ষুব্ধ বানরদের হাত থেকে রক্ষা পেতে ফাঁড়ির পুলিশ দেড়ঘণ্টা দরজা-জানালা বন্ধ করে ফাঁড়ির ভেতরে অবস্থান করে। বানর দলের এ প্রতিবাদ দেখে স্থানীয় লোকজনও হতবাক।
বন্দর পুলিশ ফাঁড়ির এসআই আবদুল খালেক জানান, গতকাল শুক্রবার বিকেলে একটি বানর ফাঁড়ির উঠানে থাকা একটি গাছ থেকে আম পেড়ে খেতে থাকে। এ সময় ফাঁড়ির এক কনস্টেবল বানরটিকে রাইফেল উঁচিয়ে ভয় দেখায়। বানরটি ফিরে গিয়ে কিছুক্ষণ পর ২৫-৩০টি বানর নিয়ে ফিরে আসে। বানরগুলো ফাঁড়ির সামনের আমগাছ ও ফাঁড়ির চালের ওপর অবস্থান নেয়। তারা আমগাছের ডাল ভেঙে ও আম ছুড়ে পুলিশকে তেড়ে আসে। অবস্থা বেগতিক দেখে পুলিশ সদস্যরা ফাঁড়ির ভেতর ঢুকে দরজা-জানালা বন্ধ করে আত্মরক্ষা করেন। এভাবে দেড়ঘণ্টা পুলিশ সদস্যদের অবরুদ্ধ রেখে সন্ধ্যা ৬টায় বানরগুলো সদলবলে ফিরে যায়।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,...
...বাকিটুকু পড়ুনমন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুন