একটি ১০০% সত্যি ঘটনা।কথাগুলো ছিল ঠিক এমন।এক থানা শিক্ষা অফিসারের মেয়ের আমাদের বাসায় আগমন।তার বেশভূষা,কথাবার্তা,চালচলনে মনে হয় না সে থানা শিক্ষা অফিসারের মেয়ে।কথা এগিয়ে নিয়ে যাবার জন্য জিজ্ঞাসা করা তার গ্রামের বাড়ি কোথায়, তার ছেলেমেয়ে কয়জন,স্বামী কি করেন।মহিলা উত্তরে জানান গ্রামের বাড়ি টাঙ্গাইল,ছেলে দুই জন,স্বামী ডাক্তার।অসহায় দৃষ্টিতে তাকিয়ে থাকেন প্রশ্নকর্ত্রী।নিজের মনকে জিজ্ঞাসা করেন,মানুষের ভাগ্য এত ভাল হয়?তাই আবার শুধান, হোমিওপ্যাথিক না কি এ্যালোপ্যাথিক?ভদ্রমহিলার জবাব "দুনোটাই"।
বাস্তবতা হলো তার স্বামীর একটি ঔষধের দোকান আছে যেখানে এ্যালোপ্যাথিক ও হোমিওপ্যাথিক দুই ধরনের ঔষধই পাওয়া যায়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


