কারফিউ ভেঙ্গে যখন ছাত্ররা রাজপথ দখলে নিয়েছে তখন আমি মিষ্টি দোকানের আসে পাসে গিয়ে দাড়িয়েছি। ৪০ কেজি মানে ১ মন মিষ্টির টাকা পরিশোধ করা হয়েছে। দোকানদার কে বলেছি আগামী ২ ঘন্টা কারো কাছে মিষ্টি বিক্রি করা যাবে না সব আমার লাগবে।
শেষ খবর: পুরো ঢাকা শহর ব্লক করে ফেলেছে। ছাত্র-জনতা। চার দিক থেকে যে যেভাবে পারে আরো হাজার মানুষ ঢুকতেছে ঢাকায়।
সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান শিগগিরই জনগণের উদ্দেশে বক্তব্য দেবেন
বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান আজ সোমবার জনগণের উদ্দেশে বক্তব্য দেবেন। আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করা হয়েছে। আইএসপিআর থেকে বলা হয়েছে, জনসাধারণকে সহিংসতা পরিহার করে ধৈর্য ধারণ করার অনুরোধ করা হলো।
সর্বশেষ এডিট : ০৫ ই আগস্ট, ২০২৪ দুপুর ২:১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




