শেখ হাসিনার চিফ অফ প্রটোকল (সিপি) এখন ড.ইউনূসেরও সিপি, এসএসএফ ডিজি আর পিজিআর কমান্ড্যান্টও সেইম। তাঁর নিরাপত্তায় থাকা সদস্যদের মধ্যে তেমন কোন পরিবর্তন হয়নি। হাসিনার বিশ্বস্তরাই ইউনূসের নিরাপত্তা প্রদান করছে। সচিবালয়ের এখনও তেমন কোন পরিবর্তন ঘটেনি, বরং হাসিনা সরকারের ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো. আবু হেনা মোরশেদ জামান'কে Muhammad Yunus এর ব্যক্তিগত সহকারী হিসেবে নিয়োগ বিবেচনাধীন আছে। বিভিন্ন জেলায় উদ্দেশ্য প্রণোদিতভাবে হামলা চালানো হচ্ছে মন্দির ও সংখ্যালঘুদের আবাসে। দেশজুড়ে কাল তাঁদের প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচী রয়েছে। ধারণা করা হচ্ছে আগামী ২-৩ দিনের মধ্যে পরিবহন শ্রমিকদের সাথে রাস্তায় ট্রাফিক কন্ট্রোলে নিয়োজিত ছাত্র-ছাত্রীদের দন্দ্ব সৃষ্টি হতে পারে। অনেক জেলায় পুলিশ সদস্যরা এখনো নিজ নিজ কর্মস্থলে যোগদেননি।
দেশের বিভিন্ন এলাকায় শুরু হয়েছে অসহনীয় চাঁদাবাজি, ঢাকা শহরের কাঁটাবন, হাতিরপুল, বাংলামোটর, ধানমন্ডি, মিরপুর, রায়েরবাজার সহ বিভিন্ন এলাকায় ব্যবসায়ীরা নিজ নিজ প্রতিষ্ঠান খুলতে পারছেন না, বিভিন্ন রাজনৈতিক পরিচয় দাবি করে চাঁদা চাওয়া হচ্ছে।
বেশিরভাগ ব্যাংক ও অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলো রীতিমতো ধ্বংসের দাঁড়প্রান্তে
শুধুমাত্র রক্তপাত এড়ানো বা জীবনের নিরাপত্তাই যদি শেখ হাসিনাকে গণভবন থেকে নিরাপদে অন্যত্র সরিয়ে ফেলার কারণ হতো, সেক্ষেত্রে বাংলাদেশের ভেতরেই কোন নিরাপদস্থানে তাকে গোপনে রাখা যেত।
সময়ই হয়তো সব কিছু বলে দিবে।
Zulkarnain Saer
সর্বশেষ এডিট : ১০ ই আগস্ট, ২০২৪ সকাল ১১:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




