somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দ্য ইকোনোমিস্ট শেখ হাসিনা ক্ষমতা আঁকড়ে থাকতে চান

১২ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সদ্য সমাপ্ত দশম জাতীয় সংসদ নির্বাচন প্রহসনের নির্বাচন। প্রহসনের নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনা ক্ষমতা আঁকড়ে ধরে রাখতে চাইলেও এক বছরের বেশি ক্ষমতায় থাকতে পারবেন না উল্লেখ করে প্রতিবেদন প্রকাশ করেছে বৃটেনের প্রভাবশালী সাময়িকি দ্য ইকোনোমিস্ট।
গতকাল জুমুয়াবার সাময়িকিটির অনলাইনে প্রকাশিত ‘শেখ হাসিনা প্ল্যানস টু হ্যাঙ্গ অন টু অফিস আফটার এ্যান ইলেক্টোরাল ফার্স’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।
ইকোনোমিস্টের প্রতিবেদনে শেখ হাসিনা কতোদিন ক্ষমতায় থাকতে পারবেন বিষয়টিকে উপদেষ্টাম-লীর সূত্রে ‘ট্রিলিয়ন ডলার প্রশ্ন’ আখ্যায়িত করে বলা হয়েছে, শেখ হাসিনা নতুন নির্বাচনের আগে ১ বছর বা তার বেশি সময় ক্ষমতায় থাকতে চান।
প্রতিবেদনের শুরুতেই শেখ হাসিনার সমালোচনা করে বলা হয়েছে, এটা বলা মুশকিল যে তিনি একজন দারুন অভিনেত্রী, নাকি রাজনৈতিক বাস্তবতা থেকে বিচ্ছিন্ন। গত ৬ জানুয়ারি তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় হাসছিলেন আর বলছিলেন, একদিন আগে হয়ে যাওয়া নির্বাচন বর্জন করে বিরোধী দল ভুল করেছে। তারপর নির্বাচনে তার জয়ের বৈধতা নিয়ে সংশয় উড়িয়ে দেন।
পশ্চিমা বিশ্ব নির্বাচনকে বৈধতা দেয়নি উল্লেখ করে বলা হয়েছে, বিদেশিরা নতুন ভোটের জন্য চাপ দেবে কিন্তু দৃঢ়ভাবে নয়। পশ্চিমা দেশগুলো নির্বাচনে পর্যবেক্ষক পাঠাতে অস্বীকৃতি জানিয়েছে সদ্য সমাপ্ত নির্বাচনে।
৬ জানুয়ারি যুক্তরাষ্ট্র, বৃটেন এবং অন্যান্য রাষ্ট্রগুলো মেরুকরণ ও সহিংসতার নির্বাচনে উদ্বিগ্নতা প্রকাশ করেছে। কিন্তু কেউ সরাসরি বলেনি যে শেখ হাসিনা অবৈধ। বিদেশিরা সহযোগিতা (বিশেষ করে শুল্কমুক্ত সুবিধা ইউরোপীয় ইউনিয়নে) বন্ধের হুমকি দিতে পারে।
শেখ হাসিনা ক্ষমতায় টিকে থাকার চিন্তা করছেন উল্লেখ করে বলা হয়েছে, তাই শেখ হাসিনা ভাবছেন তিনি ক্ষমতায় থাকতে পারবেন। যদি তিনি বেগম খালেদা জিয়াকে সমঝোতার প্রস্তাব দেন তা হবে শুধু সময়ক্ষেপণের জন্য। সুনির্দিষ্ট প্রস্তাবটি হতে পারে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সকল রাজনৈতিক দলের অংশগ্রহণে পরবর্তী নির্বাচন আয়োজন। কিন্তু এই সমঝোতায় পৌঁছাতে কয়েক মাস সময় লাগবে। হয়তো কখনোই এ সমঝোতা হবে না। এর মধ্যে জামাতের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার সরকার বিএনপিকে চাপ দেবে।
শেখ হাসিনা ভারতের সমর্থন পাচ্ছেন উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়েছে, সবচেয়ে বড় প্রতিবেশী ভারত নির্বাচনে পর্যবেক্ষক পাঠিয়েছে এবং শেখ হাসিনাকে সমর্থন দেবে বলে জানিয়েছে। ভারতের সাম্প্রতিক পদক্ষেপের কারণে বাংলাদেশের জনগণের মধ্যে ধারণা তৈরি হয়েছে ভারত বিএনপির চাইতে শেখ হাসিনাকে বেশি সমর্থন দিচ্ছে। এটা পরিষ্কার যে ভারত বাংলাদেশে জামাত এবং অন্যান্য ধর্মাশ্রয়ী দলগুলোকে দুর্বল দেখতে চায়।
প্রতিবেদনে নির্বাচনে ভোটার উপস্থিতি সম্পর্কে বলা হয়েছে, মোট ভোটের মাত্র একটি ক্ষুদ্র অংশ ভোট দিয়েছে। আর সরকার ৪০ শতাংশ ভোট পড়েছে বলে দাবি করেছে। কিন্তু অনেকের মতে এর সংখ্যা আরো কম। অনেক কেন্দ্রেই ভোটার প্রায় দেখা যায়নি। তারপরও দিন শেষে সন্দেহজনকভাবে বিপুল ভোট পড়েছে বলে দেখা যায়। সংসদের ৩০০ আসনের মধ্যে শুধুমাত্র ১৫৩টি আসনে নির্বাচন হয়েছে। বাকিগুলোতে শুধুমাত্র আওয়ামী লীগ ও তার সঙ্গী দলগুলোর প্রার্থী ছাড়া কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না।
link
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

যে পথে তুমি গেলে

লিখেছেন আবু সিদ, ১০ ই নভেম্বর, ২০২৬ সকাল ৭:২৯

যে পথ ধরে চলে গেলে তুমি,
সূর্য জাগার আগে –
সেই পথ কাঁদছে এখন
তোমাকে হারাবার ভয়ে!

জানি আমি, জেগে উঠবে সে-পথ আবার
পাখিদের মতো নিত্য ডানা মেলে,
হয়ে... ...বাকিটুকু পড়ুন

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

আলপিন!!!!!

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭



আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

×