স্বজোরে শীত কামড়ে ধরে বাহুতেই, হয়তো বরফ বাতাস
জমাট বাধা নদীর জলময় কান্নায় আঁকড়ে ধরে, ভঙুর প্রলাপে
নতমুখে বড় অপরাধী হয়ে যাই, তবু চায়ের চুমুকে মুহূর্তে
নিঃশেষ হতে থাকি প্রবাহিত শীতের অভিশাপে।
এইরকম বাকরুদ্ধ শীতে সাঁওতাল পথ ভেঙে তোমার সময়গুলো
কালকেউটে শব্দে ভীষণ ছোঁবল মারে, গভীর বেদনায়
মাংসভূক পুরুষ যেন কামড় বসায় কুমারীর অবিবেচিত সম্ভ্রমে,
উষ্ণতা বাড়িয়ে চৈতন্যের ঝাঁপি খুলেছি দূরগামী প্রান্তরে
প্রসারিত দীর্ঘশ্বাসে আমিও দাঁড়িয়ে থাকি নিরাপদ অভিমানে।
আমাকে বিদ্ধ করে স্পর্ধার শিখরে উঠে যায় শীত
তুমিও ডানা মেলো বরফ বাতাসে, হিম দেশের খুব গোপনে।
সর্বশেষ এডিট : ১০ ই ডিসেম্বর, ২০১০ দুপুর ১২:১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


