বৃকের পাতায় কামুক নদী হেঁটে চলে
কোথায় যাও নদী? নতুন পোষাকে বাজাও বৃষ্টি
ও নদী, গহীনে বন্ধু হও চোখের ভিতরে।
কব্দের খোলস ভেঙ্গে ভাঙ্গো কান্না
জর্জরিত বেদনার পথ বেয়ে কাকে শোনাও
এমন মধুর নির্মমতা
প্রবাহিত জলের সংসারে পাথর পতন সন্ধ্যায়
দূরের আকাশকে কাছে টানো নদী
পাখিদেও ডানায় ভাসো, ভাসাও নামহীন দীর্ঘশ্বাস
ও কান্না তোমার পায়ে দিয়েছি ফুলজল
ঊয়ে যাও জলের পীঠে, নিঃসঙ্গতার স্কুলে।
জল জানো জলের কথা, নীরবতা ভাঙ্গে জলঘূর্ণি
দিকশূণ্য জাহাযের মাস্তুল ছিঁড়ে
বৃষ্টির কাছে কী প্রার্থনা করো এমন কালোরাতে?
আমারো কান্না আসে প্রার্থনার নিমগ্ন সঙ্গীতে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


