ও বিষাদের কাকড়া, জলের পোষাকে
কতদিন দেখিনি তোমায়, ওপারে নদী, নদীঘর,
শান্তির রক্ষিত কপাটে তুমি ঘুমিয়েছো।
এ পারে নীল আকাশ, ঝড়ের কবুতর,
তোমাকে কতোবার বলেছি এইখানে-
সোনালি ঝিনুক রোদের কুটুম হয়ে আছে,
কিছুদিন তুমিও থেকে যাও সুস্বাদু ঝিনুকের দেশে।
তুমিও ঠিক পাহাড়ে ওঠার স্বপ্নে বিভোর
মাতাল তীরন্দাজের চোখে স্থির রেখেছো চোখ,
ও চোখে রেখেছো নারীর নির্ভুল মন।
নারীরও মন উড়ে বেড়ায় কবুতরের ডানায়,
দুরন্ত রোদে ভাঁজ হয়ে আসে নারীর কপাল,
ও কপালে লেখা আছে অবিবাহিত নি:শ্বাসের ঘ্রাণ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


