আর স্নয়ূতে শুষ্কতার প্রখরতা-মেঘমুখি দিন
আমাদেরও গেছে জীবন যাপনের কঠিন অভ্যূদয়
কী বেদনায় নীলাভ নিঃশ্বাস-সহসা মুখোমুখি দুরারোগ্য সন্ধ্যা
এত দূর অথবা এত কাছে
শৈশবের ঘর দরজা, রৌদ্রজ্জ্বল বারান্দা দূরগামী নক্ষত্রপূঞ্জ
ঠোঁটের কাছেই গ্রীষ্মের সকাল, দাবদাহ পীঠ কৃষকের
পুড়ে পুড়ে সহস্র বছরের পথচলা...
অদৃশ্য দানবের হাত ধরে বন্ধ মিলের চাকা
শ্রমের শরীরে বিধে যায় বিনাশের চাবুক
আগুনের প্রসাধনী মেখে আমাদের দিকে এগিয়ে আসে রাজনীতি
কান্না পৃথিবী, অন্তর্ভেদী চোখ
নিরাপদ অস্তিত্বের ঘোরে উষ্কে দেয় বিশ্বাস
ঘূর্ণিবেগে চরম অস্থির কাতরতা ডিঙিয়ে বধির ভবিষ্যৎ
ঢেকে দেয় গভীর শূন্য উদ্যান, পিতা ও পিতামহের শুকনো হাতে
নেমে আসে একেকটি কালো রাত।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


