অধিক দূরে থাকো তুমি অনিশ্চয়তার বেয়নেট কাঁধে নিয়ে
ছুটছো লুকানো পৃথিবীর দিকে, মৃত মহাকাশ জুড়ে
ভয়ঙ্কর গর্জনে তুমিও কেঁপে কেঁপে ওঠো, সারারাত বৃষ্টির
অন্তর্বেদনা তোমাকে শাসাতে থাকে অলৌকিক অভিমানে
অনাগত অন্ধকারে প্রণয়ের অপেক্ষা দীর্ঘায়ূ হও, কতটুকু
দুর্ভাগ্যে সর্বনাশ ডেকেছ জৈবিক মিছিলে, পাহারারত সভ্যতায়
তোমাকেও ডেকে ডেকে অস্থির জলশিশু, বিচ্ছেদের বৃক্ষ।
অসুখের গন্ধে একদিন বিষণ্নতার কথা ভেবে ভেবে হয়তো
ইতিহাস পাল্টাবে, যুদ্ধাহত সৈনিকের গোপন কান্না খুব গোপনে
মুছে যাবে নতুন হিসাবে। প্রতিস্থাপিত প্রজননে ভূমিষ্ট হয়
গণতন্ত্রসমাজতন্ত্র আর তান্ত্রিকতার ধূম্রজালে নিমিষে আটকে যাবে
জলজপ্রাণ-মানবপ্রাণ তুমি আমি ও গ্রীষ্মের সকাল।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


