somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ধর!

২৪ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৫:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঘটনা ২০০৩-৪ সালের। বড় ভাই খুলনা বিশ্ববিদ‍্যালয়ের ছাত্র। স্বাভাবিক ভাবেই তার বন্ধুরা প্রায়সই আমাদের বাড়িতে আসেন। যে ক'জন আসতেন, তাদের মধ‍্যে আমার ভালো লাগতো রবি ভাইকে; বেশ মিশুক, যেমন কথা বলতেন, তেমন অন‍্যকে বলতেও দিতেন।

উনি খুব সম্ভবত একটা ছোট ম‍্যাগাজিনের সাথে জড়িত ছিলেন; ওটার মূল ডিজাইনটাই উনি করতেন। একবার উনার বাসার পিসিতে কোন একটা সমস‍্যা থাকার ফলে আমাদের বাড়িতে বসে ২/৩ দিন কাজ করবেন। কিন্তু কাজের বাঘড়া দেবার জন‍্য পাশের ঘরের 'আকাশ' নামের বাচ্চাটা একাই যথেষ্ট ছিলো। দরজা আটকে রাখলে দরজায় এসে গুতাগুতি; আর দরজা খোলা রাখলে এসে কিবো‍র্ডে থাবড়াথাবড়ি।

রবি ভাইয়ের মাথায় একটু দুষ্ট বুদ্ধি খেলে গেলো; উইন্ডোজে বিভিন্ন সাউন্ড ছিলো, উইন্ডো বন্ধ করলে, চালু করলে, কম্পিউটার বন্ধ/চালু করলে ইত‍্যাদিতে। এর মধ‍্যে উনি বেছে নিলেন ইরর এর সাউন্ডটাকে, ভুলভাল ক্লিক বা কিবোর্ড চাপ পড়লে ঢং করে একটা শব্দ হতো। উনি নিজের ভয়েস দিয়ে রেকর্ড করলেন, "ধর" শব্দটা। এবং এটাকে সিলেক্ট করে দিলেন ঐ ইরর সাউন্ড হিসাবে। আর কম্পিউটারের সাউন্ড রাখা হলো বাড়িয়ে।

কিছু সময় পরেই আকাশ হাজির; এসেই সরাসরি কিবোর্ডে হামলা, একটা কি দুইটা কি-তে চাপ পড়তেই বিকট শব্দে 'ধর' বলে চিৎকার করে উঠলো কম্পিউটার! আকাশ তখন পড়ি-কি-মরি করে দৌড়; এত ভয় পেলো যে আর সন্ধ‍্যার পর তার টিকিটিও দেখা গেলো না।

আমি-ভাইয়া-রবি ভাই বাহির থেকে ঘুরে ফিরে এসে আড্ডায় মাতলাম, ভাইয়া ২টার দিকে ঘুমাতে গেলো, আর রবিভাই বসলেন কাজ করতে; আমি বসে বসে কাজ শিখছি; দেখি উনি কি করে।

কাজের দিকে খুব মনোযোগ, হঠাৎই কেউ যেন চিৎকার করে উঠলো "ধর" বলে। কিছু বুঝে ওঠার আগে রবি ভাই পিছন দিকে ধড়মড় করে সরতে গিয়ে চেয়ার নিয়ে পড়লেন, তারপরই উঠে দৌড় অন‍্য ঘরে; আর আমি ঘরের দরজা দিয়ে দৌড় দিয়ে বাইরে উঠানে।

কয়েক মিনিট লাগলো বুঝতে যে ঘটনা কি হয়েছে; আকাশের জন‍্য পাতা ফাঁদে আমরা নিজেরাই পড়েছি। বুঝতে পেরে যে হাসি শুরু করেছিলাম, তা কয়েকদিন পর্যন্ত থেমে থেমে চলতো, আমি আর রবি ভাই একজন আর একজনকে দেখলে এটা নিয়ে হাসা হাসি করতাম।


১৩-১৪ বছর পরে এখনও মনে পড়লে হাসি আসে!
সর্বশেষ এডিট : ২৪ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৫:৩১
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইন দ্যা শ্যাডোস অব ইল্যুশন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৮



রাজধানীর নিঝুম আবাসিক এলাকার তিনতলা ফ্ল্যাটের শোবার ঘরটি তখন ক্রাইম সিন টেপে ঘেরা। ধুলো জমে থাকা এয়ার কন্ডিশনারের শব্দের মাঝে বাতাসে ভেসে বেড়াচ্ছে রক্তের হালকা সোঁদা গন্ধ।

পিবিআই ইনভেস্টিগেশন... ...বাকিটুকু পড়ুন

মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৭


মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

একসময় কোনো প্রশ্নের উত্তর জানতে হলে মানুষকে ভাবতে হতো। বই খুলতে হতো, লাইব্রেরিতে যেতে হতো, কারও সঙ্গে আলোচনা করতে হতো, ভুল... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

সরকারের ছয় মাসের পোস্টমর্টেম....

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:১০



সরকারের ছয় মাসের পোস্টমর্টেমঃ সমর্থনের জায়গা থেকেই কিছু কঠিন কথা.....

ছয় মাস খুব দীর্ঘ সময় নয়- কিন্তু একটি সরকারের দিকনির্দেশনা, নেতৃত্বের সক্ষমতা এবং প্রশাসনিক দক্ষতার কিছুটা ধারণা পাওয়ার জন্য... ...বাকিটুকু পড়ুন

লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠের সওয়াব

লিখেছেন শিমুল মামুন, ০৮ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৪৬


লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। গুরুত্বপূর্ণ একটি আমল। এর ফজিলত ও সওয়াব অনেক বেশি। আমলটি করার ব্যাপারে হাদিসে অনেক বর্ণনা এসেছে।

সাগরের ফেনা পরিমাণ গুনাহ মাফ হয়
আবদুল্লাহ ইবনে আমর... ...বাকিটুকু পড়ুন

×