somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমি কেন শেখ মুজিবের সন্তান হলাম না???

১৩ ই ডিসেম্বর, ২০১৩ রাত ২:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছোটবেলা থেকেই মুক্তিযুদ্ধের চেতনাটা বেশ ভালমতোই কাজ করতো আমার মধ্যে, ২৬শে মার্চ কিংবা ১৬ই ডিসেম্বর আসলে পুরো বারান্দা জুড়ে ছোট ছোট জাতীয় পতাকা লাগানো ছিল নিয়মিত অভ্যাস। বাবা সরকারি কর্মকর্তা হওয়ার সুবাদে তোপধ্বনির সময়ও অনেকবার থাকা হয়েছে। রাত জেগে শহীদ মিনারে ফুল দিতে যাওয়া কিংবা বিজয়ের সারাদিন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান শোনা, এগুলো ছিল বাঁধাধরা নিয়ম। তখন একটিবারও মনে হয়নি এগুলো পালন করতে গেলে কোন বিশেষ দলের অনুসারী না হলে হবে না। শেখ মুজিবর রহমানকে দেখলে তখন মনে হত, উনি না থাকলে আসলেই বোধহয় আমরা আজীবন পূর্ব পাকিস্তান থেকে যেতাম।
কিন্তু সময় ধীরে ধীরে পাল্টে গেছে, নাহ; ‘১৩র ৫ই ফেব্রুয়ারি দেখে আমি লীগের উপর বিরক্ত হইনি। আমি মেনে নিচ্ছি লীগ আর বিএনপি একই মুদ্রার এপীঠ ওপিঠ। মেনে নিচ্ছি তারেক রহমান যতটুকু চুরি করেছেন, সজীব ওয়াজেদও ঠিক ততটুকুই করেছেন। মেনে নিচ্ছি সাইদ ইস্কান্দার যত টাকা বিদেশে পাঠিয়েছেন, শেখ রেহানাও ঠিক তত টাকাই লন্ডন নিয়ে গেছেন। মেনে নিচ্ছি আরাফাত রহমান আড়ালে আবডালে থেকে বিদেশে যতগুলো বাড়ি করেছেন, সায়মা ওয়াজেদও ততগুলোই কিনেছেন। এত গেল দুই রাজপরিবারের সমানাধিকারের আলাপ।
ছাত্রদলের গোলাগুলিতে পড়ে বুয়েটের ছাত্রী সানি নিহত হয়েছে। তেমনি ছাত্রলীগের কারণে ফারুক, আবু বকর সহ আরও কত শিক্ষার্থীকে মরতে হয়েছে।
মেনে নিচ্ছি বিএনপি আমলে হিন্দু সম্প্রদায়কে ঘরছাড়া করা হয়েছে আর লীগের সময় মুসলিমদের করা হয়েছে দাঁড়ি- টুপি বিহীন।
আমি এটাও মেনে নিচ্ছি, বিএনপি আমলে যেমন আলতাফ বাবরের মত মন্ত্রী ছিল, লীগের আমলেও তেমন সাহারা, আলমগীরের মত মন্ত্রীরা ছিলেন।
আপনার সমস্ত দোষত্রুটি মেনে নিলাম সমুদ্রকন্যা, কিন্তু ‘পিলখানা হত্যাকাণ্ড’। কোন জিনিসের বিনিময়ে আপনাকে এই অপরাধের বিনিময়ে ক্ষমা করে দেই বলুন তো? দেশের ৫৭ জন সূর্যসন্তানকে এক লহমায় শেষ করে দিয়ে আজ আপনি বারবার বলেন, দেশে আর্মি ক্ষমতায় আসার কোন সুযোগ নেই।
আজকে আপনি বড় গলায় বলেন, শীর্ষপদ আপনি চান না। ঠিক কথাই বলেন আপনি; আপনি তো আসলে ভারতের একটি অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে থাকতে চান। কথায় কথায় জামায়াত-শিবিরের ধোঁয়া তুলে নিজের সব ব্যর্থতাকেই ঢাকতে চান। যুদ্ধাপরাধের বিচার আর তার সাথে বাংলাদেশীদের সেন্টিমেন্ট নিয়ে তো কম খেললেন না আপনি? এতই যদি ফাঁসিতে ঝোলানোর সদিচ্ছা থাকত, তবে ৫ বছর পড়ে গিয়ে মাত্র একজনকেই কেন ঝুলাতে পারলেন?
কোন দলের পক্ষ নিয়ে কথা বলতে চাই না। তবে এটুকু বলতে পারি, দেশকে আপনি কোনদিনই ভালবাসেন না। দেশে ফিরে এসেছিলেন, পরিবারের সদস্যের হত্যার বদলা নিতে। অনেক কাঠখড় পুড়িয়ে বদলা নিয়েছেন। এখন বন্ধুপ্রতিম দেশে চলে গেলেই বোধহয় ভালো করবেন। দেশের মানুষ অন্তত শান্তি পাবে।
আজ হঠাৎ করে শেখ পরিবারের একজন হতে ইচ্ছা করছে। তাহলে হয়তো বুঝতে পারতাম বাপের রেখে যাওয়া ৫৬ হাজার বর্গমাইলের মালিকানা কতটা আরাম আয়েশে ভোগ করা যায়। বুঝতাম ১৬ কোটি ক্রীতদাসকে দিনের পর দিন খাটিয়ে খাটিয়ে টাঁকশালগুলো ভরে তারপর তাদের না খাইয়ে রেখে এসি রুমে বসে বিরিয়ানী খেতে কেমন লাগে!!
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আল্লাহর সুন্নাতের পরিবর্তে রাসূলের (সা.) বিভিন্ন মতের অনুমোদন সংক্রান্ত হাদিস বাতিল হবে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৩ রা এপ্রিল, ২০২৬ রাত ২:৪৭



সূরাঃ ৩৫ ফাতির, ৪৩ নং আয়াতের অনুবাদ-
৪৩। পৃথিবীতে অহংকার প্রকাশ এবং কূট ষড়যন্ত্রের কারণে (অকল্যাণ)।কূট ষড়যন্ত্র এর আহলকে(এর সাথে সংযুক্ত সকল ব্যক্তি) পরিবেষ্ঠন করে। তবে কি এরা... ...বাকিটুকু পড়ুন

প্রতিটি শিশুর মৃত্যু রাষ্ট্রীয় ব্যর্থতার একটি নির্মম দলিল।

লিখেছেন রাবব১৯৭১, ০৩ রা এপ্রিল, ২০২৬ ভোর ৫:৫৫

প্রতিটি শিশুর মৃত্যু রাষ্ট্রীয় ব্যর্থতার একটি নির্মম দলিল।
ইউনূস ক্ষমতা দখল ছিল লুটের উদ্দেশ্যে। কেন শিশুদের টিকা দেয়া হয় নাই? তাদের দায়িত্ব ছিল টিকা পৌঁছে দেওয়া, জনসচেতনতা বৃদ্ধি করা এবং স্বাস্থ্যব্যবস্থাকে... ...বাকিটুকু পড়ুন

গার্মেন্টসের ভিতরে লুকানো বাস্তবতা—যা আমরা কখনো দেখি না

লিখেছেন Sujon Mahmud, ০৩ রা এপ্রিল, ২০২৬ সকাল ৭:৫২



সকাল ৬টা। ঘুম ভাঙার আগেই যেন জীবন তাকে টেনে তোলে। রহিমা চোখ খুলেই কিছুক্ষণ ছাদের দিকে তাকিয়ে থাকে। মনে হয়—
আরেকটা দিন, আবার সেই একই লড়াই।

রহিমা একজন গার্মেন্টস কর্মী। বয়স মাত্র... ...বাকিটুকু পড়ুন

দায়বদ্ধতা ও সময়োচিত সিদ্ধান্ত: ২০০৬ থেকে বর্তমানের শিক্ষা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৩ রা এপ্রিল, ২০২৬ দুপুর ২:২৫

Photo - আপলোড না হওয়ায় ইমেজ লিংক:

“দায়বদ্ধতা ও সময়োচিত সিদ্ধান্ত: ২০০৬ থেকে বর্তমানের শিক্ষা”

বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ২০০৬ সালের তত্ত্বাবধায়ক সরকার সংকট একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। সে সময় রাষ্ট্রপতির নেতৃত্বে গঠিত উপদেষ্টা... ...বাকিটুকু পড়ুন

ইস্টার ফ্রাইডে এবং যিসাসের শেষ যাত্রা: জেরুজালেমের স্মৃতিবিজড়িত পথে

লিখেছেন সৈয়দ নাসের, ০৩ রা এপ্রিল, ২০২৬ বিকাল ৩:৪৪




দিলু নাসের
আমার এই তিনটি ছবির সঙ্গে পৃথিবীর খ্রিস্টান ধর্মাবলম্বীদের বেদনাবিধুর ইস্টার ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। প্রতিটি ছবিই যেন এক একটি অধ্যায়, একটি যাত্রার, যা শুরু হয়েছিল... ...বাকিটুকু পড়ুন

×