somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কেন জাকির নায়েকের প্রতি এই বিদ্বেষ? তাঁর চ্যালেঞ্জের উত্তর কে দিবে?

০৩ রা আগস্ট, ২০১৬ রাত ১২:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

“জাকিরের সঙ্গে বৈঠকে বসতো জেএমবি চাঁইরা”-শীরোনামে ভারতের প্রভাবশালী বাংলা দৈনিক আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন নিয়ে চলছে তোলপাড়। আনন্দবাজার পত্রিকার বরাত দিয়ে বাংলাদেশের অনেক জাতীয় গণমাধ্যমেও খবরটি প্রকাশিত হয়।

স্থানীয় সময় মঙ্গলবার (২ আগস্ট) সকাল সোয়া চারটায় ভারতের আনন্দবাজার পত্রিকার অনলাইন সংস্করণে প্রতিবেদনটি প্রকাশিত হয়। এরপরই বাংলাদেশের অনেক গণমাধ্যমের অনলাইনে খবরটি ফলাও করে প্রচার করা হয়।

আনন্দবাজারের প্রতিবেদনে যা বলা হয়
ওই প্রতিবেদনে বলা হয়: “ঢাকার গুলশনে (গুলশান) হামলার পর জঙ্গিদের প্রেরণার উৎস হিসাবে বিতর্কিত ধর্ম প্রচারক জাকির নাইকের (ডা. জাকির নায়েক) নাম সামনে এসেছে। তবে ভারতের জেএমবি (জামাতুল মুজাহিদিন বাংলাদেশ) জঙ্গিদের ক্ষেত্রে বিষয়টা শুধু জাকিরের বক্তৃতা শুনে অনুপ্রাণিত হওয়ায় সীমাবদ্ধ ছিল না।

কেন্দ্রীয় গোয়েন্দাদের হাতে আসা তথ্য অনুযায়ী— খাগড়াগড় বিস্ফোরণে অভিযুক্ত জঙ্গিদের একাংশ বিহারের কিষাণগঞ্জে জাকির নাইকের সঙ্গে বহু গোপন বৈঠকও করেছিল। এই কিষাণগঞ্জে জাকিরের প্রকাশ্য সভায় বাধ্যতামূলকভাবে হাজির হওয়ার জন্য পশ্চিমবঙ্গ ও অসমের (আসাম) জেএমবি সদস্যদের জরুরি নির্দেশ দেয় নেতৃত্ব।

জাকিরের বিরুদ্ধে আইনি পদক্ষেপ হিসেবে তাঁকে দেশদ্রোহ ও বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইনে অভিযুক্ত করার বিষয়টি কেন্দ্রীয় গোয়েন্দারা খতিয়ে দেখছেন। সাম্প্রতিককালে জঙ্গি সন্দেহে ধৃতদের মধ্যে যারা জাকিরের বক্তৃতায় উদ্বুদ্ধ হয়েছে বলে জানিয়েছে, তাদের তালিকা তৈরির কাজও শুরু হয়েছে। সে ক্ষেত্রে খাগড়াগড় মামলায় উঠে আসা তথ্য প্রাসঙ্গিক হতে পারে বলে গোয়েন্দারা মনে করছেন।



গোয়েন্দা সূত্রের খবর, ২০১৪-র ২ অক্টোবর খাগড়াগড়ে জেএমবি-র ডেরায় বিস্ফোরণের মাস কয়েক আগে কিষাণগঞ্জে সভা করেন জাকির নাইক। ওই সংগঠনের সব সদস্যদের সভায় থাকতে নির্দেশ দিয়েছিল শেখ রহমতুল্লা ওরফে সাজিদ — গোয়েন্দারা যাকে জেএমবি-র বর্ধমান মডিউলের প্রধান বলে চিহ্নিত করেন।

জাকিরের ওই সভায় বর্ধমানের ইউসুফ গাজি ও রেজাউল করিম, বর্ধমানের একটি হাইস্কুলের আরবি শিক্ষক জিয়াউল হক, বিস্ফোরক জোগানদার আমজাদ আলি শেখ ওরফে কাজলের মতো জেএমবি চাঁই ও সদস্যরা হাজির ছিল। খাগড়াগড় মামলায় ধৃত অসমের হাতুড়ে ডাক্তার শাহনুর আলম জেরায় তা জানিয়েছে।

… কেন্দ্রীয় গোয়েন্দাদের একাংশ বলছেন, জাকির নাইকের সব বক্তৃতা যে প্রকাশ্য, তা নয়। তাঁর কিছু বক্তৃতার ভিডিও রেকর্ডিং করে সিডি ও পেন ড্রাইভের মাধ্যমে সে সব গোপনে প্রচার করা হয়। সেই সব বক্তৃতার ভাষা যথেষ্ট উস্কানিমূলক।”

এদিকে আনন্দবাজারের এই প্রতিবেদনটি বাংলাদেশের গণমাধ্যমে প্রচারিত হওয়ার পর পরই বিরুপ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন বাংলাদেশে বসবাসকারী জাকির নায়েকের ভক্তরা। এমনকি যেসব সংবাদ মাধ্যমের অনলাইনে খবরটি প্রচারিত হয়েছে তার নীচেই মন্তব্য বক্সে অনেকেই এটাকে শতভাগ ভূয়া, বানোয়াট ও গাজাখোরি সংবাদ বলে অভিহিত করেছেন।

ডা. জাকির নায়েকের বিরুদ্ধে জঙ্গিবাদের পৃষ্ঠকতার অভিযোগ যে মিথ্যা, বানোয়াট ও হিংসা-বিদ্বেষপ্রসূত তা প্রমাণ করতে অনেকেই ভারতের মহারাষ্ট্র গোয়েন্দা পুলিশের তদন্ত প্রতিবেদনের উল্লেখ করেন। ভারতে “দ্য হিন্দু” পত্রিকায় গত ১২ই জুলাই এই মর্মে যে প্রতিবেদন ছাপা হয়েছে তার লিংকও কমেন্ট বক্সে দিয়ে দেন অনেক জাকির নায়েক ভক্ত।

দ্য হিন্দুর প্রতিবেদন
“Zakir Naik gets clean chit from Maharashtra intelligence department; no arrest on his return to India” অর্থাৎ “মহারাষ্ট্র গোয়েন্দা বিভাগের রিপোর্টে নির্দোষ জাকির নায়েক; গ্রেফতার হবেন না ভারতে ফিরলে”- এই শীরোনামে গত ১২ই জুলাই “দ্য হিন্দু (The Hindu)” পত্রিকায় খবর প্রকাশিত হয়।

ওই প্রতিবেদনে বলা হয়, “মহারাষ্ট্র প্রদেশের গোয়েন্দা বিভাগ (Maharashtra State Intelligence Department-SID) ধর্ম-প্রচারক জাকির নায়েককে নির্দোষ বলে রিপোর্ট দিয়েছে এবং বলেছে খুব স্বাভাবিকভাবেই এই টেলিভিশন প্রচারকের বিরুদ্ধে কোন মামলার ভিত্তিই নেই। প্রাদেশিক সরকারের নির্দেশে জাকির নায়েককে নিয়ে তদন্তকারী গোয়েন্দা বিভাগের এই বিশেষ টিম ভারতে ফেরার পর তাকে গ্রেফতার না করার সুপারিশ করেছে।”

দ্য হিন্দুর প্রতিবেদনে আরো বলা হয়, প্রাথমিক তদন্তের অংশ হিসেবে গোয়েন্দা বিভাগের সদস্যরা দেশ ও বিদেশে দেয়া জাকির নায়েকের শত শত বক্তৃতার ইউটিউব ভিডিও পর্যবেক্ষণ করেছে। সিনিয়র কর্মকর্তারা বলেন, হায়দ্রাবাদসহ বিভিন্ন প্রদেশের গোয়েন্দাদের কাছ থেকেও তারা তথ্য-উপাত্ত (evidence) সংগ্রহ করেছেন। এমনকি হায়দ্রাবাদে কথিত আইএস (ইসলামিক স্টেট)-এর একটি গ্রুপ জাকির নায়েকের বক্তৃতা দ্বারা অনুপ্রাণিত হয়েছে বলে যে অভিযোগ উঠেছে তাও ভিত্তিহীন ও অগ্রহনযোগ্য।

হিন্দু প্রতিবেদনে বলা হয়, ঢাকা ও হায়দ্রাবাদের সন্ত্রাসীরা তার দ্বারা অনুপ্রাণিত হয়েছে- এই কথিত অভিযোগ ছাড়া সন্ত্রাসীদের সাথে জাকির নায়েকের যোগসাজশের কোন প্রমাণই নেই।




জাকির নায়েকের চ্যালেঞ্জ
গত ১৫ই জুলাই “Zakir Naik claims he never promoted terrorist strikes” অর্থাৎ “জাকির নায়েকের দাবি তিনি কখনই জঙ্গিবাদকে মদদ দেননি”-এই শীরোনামে প্রকাশিত দ্য হিন্দু পত্রিকার আরেক প্রতিবেদনে বলা হয়, “ধর্ম-প্রচারক জাকির নায়েক গত শুক্রবার (১৫ই জুলাই) তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেছেন, তিনি কখনই সন্ত্রাসী হামলার পৃষ্ঠপোষকতা করেন না। এ ব্যাপারে তদন্ত সংস্থাকে সব ধরনের সহযোগিতা এবং তাদের যে কোন প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত বলেও জানান ডা. জাকির নায়েক।”

স্কাইপের মাধ্যমে গণমাধ্যমকে দেয়া সাক্ষাতকারে ডাক্তার জাকির নায়েক আরো বলেন, “অনেক সময়ই তার বক্তব্য প্রসঙ্গ ছাড়া উল্লেখ করা হয় এবং বক্তব্যের অংশবিশেষ উল্লেখ করে তার ভিন্ন অর্থ করা হয়। আমি একজন শান্তির বার্তাবাহক। একজন মানুষ আরেকজন মানুষের ওপর হামলা চালাবে এটা নিন্দনীয়-তা সে মুসলিম হোক বা অমুসলিম হোক। আর আমি কখনই এটা সমর্থন করি না।”

তার বক্তব্যে অনেক সময় সন্ত্রাসীরা উৎসাহিত হয় এবং অন্য ধর্মে বিশ্বাসীরা আঘাতপ্রাপ্ত হন-এমন অভিযোগ প্রসঙ্গে ডা জাকির নায়েক বলেন, নিজের মত প্রকাশ করা একজন নাগরিক হিসেবে তার সাংবিধানিক অধিকার।

তিনি বলেন, তার বিশ্বাস ইসলাম ধর্ম সর্বশ্রেষ্ঠ ধর্ম। ইসলাম ধর্মের শ্রেষ্ঠত্বের ব্যাপারে পবিত্র কোরআন দাবি করেছে উল্লেখ করে ডা. জাকির বলেন, অন্য কোন ধর্মগ্রন্থে এভাবে নিজ ধর্মের শ্রেষ্ঠত্বের বিষয়ে দাবি করা হয়নি।

সন্ত্রাসবাদকে উস্কে দেয়ার অভিযোগ প্রসঙ্গে ডা. জাকির নায়েক গণমাধ্যমের প্রতি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বলেন, “পারলে এমন একটি উদাহরণ দেখান যেখানে আমি সন্ত্রাসবাদকে উৎসাহিত করেছি বা সন্ত্রাসী কার্যকলাপের প্রশংসা করেছি।”

কেন জাকির নায়েকের প্রতি এই বিদ্বেষ
গত ২০শে জুলাই সৌদি গেজেটে “The agenda behind the hostile attack on Dr. Zakir Naik” অর্থাৎ “যে এজেন্ডা বাস্তবায়নে জাকির নায়েকের বিরুদ্ধে চক্রান্ত”-শীরোনামে প্রকাশিত এক বিশ্লেষণে বলা হয়, “ডা. জাকির নায়েক একজন ভারতীয় নাগরিক যিনি ডাক্তারিতে ডিগ্রি লাভ করেছেন এবং ইসলাম ধর্মের প্রচারক হিসেবে তার সুখ্যাতি। যে কোন বিতর্ক এবং প্রশ্নোত্তর পর্বে দর্শকদের কনভিন্স বা সন্তুষ্ট করার ক্ষেত্রে তার রয়েছে অসাধারণ দক্ষতা।শুধু মুসলমানরাই নয় তার দর্শক-শ্রোতাদের মধ্যে রয়েছেন বিপুল সংখ্যক হিন্দু, খ্রিস্টান ও মুশরিক।

অনেক সময়ই ডাক্তার জাকির নায়েক আক্রমনাত্মক প্রশ্নের মুখোমুখি হয়েছেন। কিন্তু তিনি অত্যন্ত সহনশীলতা ও বিচক্ষণতার সাথে ওইসব প্রশ্নের বিস্তারিত উত্তর দিয়েছেন। এক্ষেত্রে তিনি পবিত্র কুরআন, বাইবেল এবং হিন্দু ও বৌদ্ধদের পবিত্র ধর্মগ্রন্থ থেকে উদ্ধৃতি দিয়েছেন। পবিত্র গ্রন্থগুলোর যেখান থেকেই তিনি উদ্ধৃতি দিয়েছেন তার চ্যাপ্টার নাম্বারসহ সুনির্দিষ্ট সূত্র উল্লেখ করেছেন। পবিত্র হাদিস থেকে বর্ণনার সময় তিনি সনদসহ বিস্তারিত সূত্র সুনির্দিষ্টভাবে উল্লেখ করেছেন।”



সাবেক সৌদি কুটনীতিক এবং দক্ষিণ-পূর্ব এশীয় অঞ্চল বিষয়ক বিশেষজ্ঞ ড. আলি আল-ঘামদির লেখা সৌদি গেজেটে প্রকাশিত এই বিশ্লেষণধর্মী প্রতিবেদনে আরো বলা হয়, “(জাকির) নায়েক দক্ষিণ আফ্রিকা অঞ্চলের প্রখ্যাত ইসলাম প্রচারক প্রয়াত শেখ আহমেদ দিদাতের দাওয়াতি কৌশলকে অনুসরণ করছেন। তিনি ইসলামের মহানুভবতাকে অত্যন্ত বিচক্ষণতা ও আকর্ষণীয় পন্থায় ব্যাখ্যা করেন যা বিদ্যুত গতিতে দর্শকদের ওপর প্রভাব ফেলে।”

নায়েক ভারতের সবচেয়ে বড় শহর মহারাষ্ট্র প্রদেশের পশ্চিমের মুম্বাইয়ে ইসলামিক থট ফাউন্ডেশন (Islamic Thought Foundation) প্রতিষ্ঠা করেন। ইসলাম প্রচারে তিনি পিস টিভি নেটওয়ার্ক (Peace TV Network) নামে টেলিভিশন চ্যানেলও প্রতিষ্ঠা করেন যা বিভিন্ন ভাষায় সম্প্রচার চালিয়ে আসছে। তিনি অসহনশীলতা ও সহিংসতা পরিহার করে মধ্যম পন্থায় ইসলামের প্রচার কাজ চালিয়ে যাচ্ছেন।

ইসলামের প্রচারে ডা. জাকির নায়েকের সফলতা এবং ইসলামের সহনশীলতা ও মহানুভবতার শিক্ষাকে মানুষের কাছে অত্যন্ত সহনশীল ও যুক্তিযুক্তভাবে উপস্থাপনের ফলে ভারতে হিন্দুসহ বিভিন্ন ধর্মের বহু মানুষ ইসলাম গ্রহণ করেছেন। আর এতে অত্যন্ত ক্ষুব্ধ হয়ে পড়েন কিছু কট্টরপন্থী ও উগ্র হিন্দু এবং রাষ্ট্রীয় সমাজসেবক সংঘ (আরএসএস) মতো উগ্রপন্থী হিন্দুদের কিছু সংগঠন।

সৌদি গেজেটের ওই প্রতিবেদনে আরও বলা হয়, এসব কট্টরপন্থীরা ও তাদের সংগঠন সবসময়ই ডা. জাকির নায়েকের সুনাম ক্ষুণ্ন করতে প্রতিনিয়ত অপতৎপরতা চালাচ্ছে। এমনকি তারা রাষ্ট্রীয় কর্তৃপক্ষের কাছে সর্বদা জাকির নায়েকের কর্মকাণ্ড বন্ধ ও তার পাসপোর্ট জব্দ করার দাবি জানিয়ে আসছে। তবে, এসব অপতৎপরতার বিরুদ্ধে জাকির নায়েক সব সময়ই সহনশীল আচরণ ও বিচক্ষণতা দেখিয়ে ভারতীয় সমাজে তার অবস্থান আরো সুসংহত করে চলছে।

কিকরবেন এখন জাকির নায়েক
ইসলাম ধর্মের প্রচার শুরু পর থেকে এ পর্যন্ত জাকির নায়েক কখনো এমন চতুর্মুখী বাধার সম্মুখীন হননি বলেই মনে করেন অনেকেই। ভারতের কট্টর হিন্দুত্ববাদীদের পাশাপাশি আনন্দবাজারের মতো অনেক উস্কানিমূলক গণমাধ্যম প্রতিনিয়ত জাকির নায়েকের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। সবশেষ প্রাপ্ত খবর অনুযায়ী জাকির নায়েক বর্তমানে সৌদি আরবে অবস্থান করছেন। সেখানে থেকে তিনি এসব প্রপাগান্ডার যথাসাধ্য জবাব দিচ্ছেন।

এদিকে, এরই মধ্যে ভারতে বন্ধ হয়ে গেছে পিসি টিভির সম্প্রচার। একইসাথে বাংলাদেশেও অত্যন্ত জনপ্রিয় পিসটিভি বাংলার সম্প্রচার বন্ধ করে দিয়েছে সরকার। তবে, সন্ত্রাসীদের মদদ দেয়ার যেই অভিযোগে জাকির নায়েকের পিসটিভি বাংলার সম্প্রচার বন্ধ করে দিয়েছে সরকার তা নাকোচ করে দিয়ে সরকারের প্রতি চ্যালেঞ্জ দিয়েছেন ডা. জাকির নায়েক। তবে শেষ পর্যন্ত ডা. জাকির নায়েক কিভাবে বর্তমান চ্যালেঞ্জকে মোকাবেলা করবেন তা দেখতে অপেক্ষা করতে হবে আরো কিছুদিন।
(লিখেছেন বড় ভাই সাংবাদিক কামরুজ্জামান বাবলু)

সর্বশেষ এডিট : ০৩ রা আগস্ট, ২০১৬ রাত ১২:০৬
১০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রতিদ্বন্দ্বী

লিখেছেন সৈয়দ কুতুব, ২৪ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪৮


গফুর মিয়া অভাবের তাড়নায় গ্রাম ছেড়ে ঢাকায় এসেছিল। সংসারে মানুষ মোট ছয়জন, গফুর, তার স্ত্রী আর চার সন্তান। দুই সন্তান হওয়ার পর তার স্ত্রী আর সন্তান নিতে চায়নি। সে গফুরকে... ...বাকিটুকু পড়ুন

জজ মিয়া চিত্রনাট্য নিয়ে নির্মিত হোচ্ছে ভয়ংকর নতুন সিক‍্যুয়াল!!!

লিখেছেন ক্লোন রাফা, ২৪ শে আগস্ট, ২০২৬ ভোর ৪:৪৭



বিএনপির পুলিশ এতো করিৎকর্মা যে চব্বিশ ঘন্টার মধ্যে । খুনের তদন্ত করে একেবারে আদালতের রায় সহ রিপোর্ট দিয়ে দেয় ! পৃথিবীর সবচেয়ে আপগ্রেডেড আইনশৃঙ্খলা বাহিনী এখন শিলং সালাউদ্দিনের... ...বাকিটুকু পড়ুন

পাসওয়ার্ড রিসেট করতে সমস্যা এবং ওয়েবসাইটে ক্যাপচা এরর (Invalid site key) সংক্রান্ত।

লিখেছেন চারাগাছ, ২৪ শে আগস্ট, ২০২৬ সকাল ৭:১৪


পাসওয়ার্ড রিসেট করতে সমস্যা এবং ওয়েবসাইটে ক্যাপচা এরর (Invalid site key) সংক্রান্ত।


প্রিয় সামু সাপোর্ট টিম,
আশা করি ভালো আছেন। আমি সামহোয়্যার ইন ব্লগের একজন নিয়মিত পাঠক ও লেখক। দীর্ঘদিন ধরে... ...বাকিটুকু পড়ুন

কালবেলার মুগ্ধতা থেকে নবকুমারের গ্ল্যামার দুনিয়ায়

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪০



সমরেশ মজুমদার আমার বরাবরই প্রিয় লেখকদের একজন। কৈশোর আর যৌবনের এক বড় অংশ জুড়ে তিনি ছিলেন আমার মনোজগতে। বই কিনে পড়া, পাড়ার লাইব্রেরিতে গিয়ে বই পড়া... ...বাকিটুকু পড়ুন

সরকার যদি ৩% হারে লোন দেয় দেশের প্রতিটি বাড়ীর ছাতে সৌর বিদ্যুতের ব্যবস্থা করলে বিদ্যুের কস্টের অনেকটাই কিছুটা সমাধান হইতে পারে।

লিখেছেন নতুন, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:০৬


দেশে বর্তমানে Net Metering Guideline–2025 অনুযায়ী অতিরিক্ত বিদ্যুৎ গ্রিডে দেওয়া যায় এবং তা বিলের সঙ্গে সমন্বয় হয়। এটা খুবই ভালো একটা ব্যবস্থা, সরকারের উচিত এটাকে আরো উতসাহিত করা।... ...বাকিটুকু পড়ুন

×