somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

...একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না??

০৯ ই মে, ২০১২ বিকাল ৩:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নিয়াজ নামটা আমাদের সিনিয়রদের কাছে খুবই পরিচিত একটি নাম। ওর মুখখানি দেখলেই কেমন জানি একটা শান্তির পরশ পেতাম। এটার অবশ্য একটি বিশেষ কারণও আছে। “হাসি” নামক জিনিষটা যে ওর মুখ থেকে কখনো উধাও হতোনা। যেকোন মুহূ্র্তেই ওর হাসিমাখা মুখটি দেখলেই মন ভাল হয়ে যেতো। হাসিমাখা মুখের সাথে দুষ্টামিও মিশে থাকতো!! ভুবনভোলানো সেই হাসিতে তার চোখ দুটি বুজেঁ আসতো। আধখোলা চোখ দুটিতে চিকচিক করতো হাজারো স্বপ্ন, আকাঙ্খা!! আমি আমার ছোট ভাই নিয়াজের কথা বলছি।
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের মাস্টার্স ১ম বর্ষের, ১ম সেমিস্টারের ছাত্র সে। সবকিছুতেই তার আগ্রহী অংশগ্রহণ, আর সেই সাথে তার ভুবনভোলানো হাসিটা থাকতো বোনাস হিসেবে। আমার কাছে অন্যরকম একটি ছেলে নিয়াজ!!!! সেদিন ফেসবুকে কার যেন স্ট্যাটাস দেখলাম। কষ্ট পেলাম স্ট্যাটাসটি দেখে। একটি ছেলে লিউকেমিয়া্য আক্রান্ত, প্রাণবন্ত ছেলেটি অসুস্থ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বিছানায় মৃত্যুর সাথে যুদ্ধ করছে, কষ্টকর খবরই বটে! কিন্তু যখন ছেলেটির নাম শুনলাম, আমার মনের ভেতরটা কেঁপে উঠলো!!!! না……না!! এটা কিভাবে সম্ভব? ওকে তো আমি মনে হয় সেদিনও ঠিক দেখলাম! মনকে আমি কিছুতেই বুঝ দিতে পারছিলাম না। সহজ সরল মন কঠিন বাস্তব কে স্বীকার করতে চাইলনা। ঐ নিয়াজ? যার সাথে সেদিনও আমার দেখা হলো??? ঐ নিয়াজ যে কিনা দেখলেই বলতো “আসসালামুওয়ালাইকুম আপু, ভাল আছেন?” কিছুক্ষন পর মনেরও বুঝতে বাকি রইলোনা যে এটা আমাদেরই নিয়াজ!! এই হাসিখুশী ছেলেটার দেহে যে এমন এক কঠিন রোগ বাসা বাধঁবে কে জানতো? ডাক্তাররা বলেছেন খুব জলদি তার বোন ম্যারো ট্রান্সফার করতে হবে। নয়তো……!! তাকে নিয়ে যেতে হবে ভারতের টাটা মেমোরিয়াল হাসপাতালে। এজন্যে তার প্রয়োজন ৬০ লক্ষ টাকা! বাংলাদেশের আট দশটা পরিবারের মতো নিয়াজের পরিবারের পক্ষেও এত্ত টাকা জোগাড় করা অসম্ভব হয়ে পড়ছে।
চট্টগ্রামের এক নিম্নমধ্যবিত্ত পরিবারের একমাত্র ছেলে নিয়াজ। বাবা পুলিশ ইন্সটিটিউশনের প্রধান শিক্ষক, মা গৃহিণী, একমাত্র ছোট বোনটি চট্টগ্রাম মেডিকেল কলেজে পড়ে। এই দুঃসময়ে কি আমরা নিয়াজের পাশে এসে দাঁড়াতে পারিনা? নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের এই মেধাবী ছাত্রটির জন্যে আমরা কিছু কি করতে পারিনা? “মানুষ মানুষের জন্যে” আসুন এই কথাটি আমরা সবাই মিলে আরেকটি বার প্রমাণ করি। আমরা নিয়াজকে আবারো আমাদের মাঝে ফিরে পেতে চাই। সেই ভুবনভোলানো হাসিটি যাতে পৃথিবী থেকে এতো তাড়াতাড়ি হারিয়ে না যায়, এটি দেশবাসীর কাছে একজন বোনের আকুল আবেদন।

সাহায্য পাঠাবার জন্যে নিয়াজের বাবার ব্যাংক একাউন্টঃ
Account Name: MD AKHTAR HOSSAIN
Account No: 0129. 101. 209750
Dutch Bangla Bank Limited
CDA Avenue Branch, Chittagong

---ইশরাত জাহান ইরা, ফার্মেসি বিভাগ,
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
সর্বশেষ এডিট : ১৯ শে মে, ২০১২ রাত ৩:৩২
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

অভিনব প্রতারনা - ডিজিটাল প্রতারক

লিখেছেন শোভন শামস, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:১৮



একটি সাম্প্রতিক সত্য ঘটনা।
মোবাইল ফোনে কল আসল, একটা গোয়েন্দা সংস্থার ছবি এবং পদবী সহ। এই নাম্বার সেভ করা না, আননোন নাম্বার। ফোন ধরলাম। বলল আপনার এই নাম্বার ব্যবহার করে... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

আগে নিজেকে বদলে দিন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০১ লা এপ্রিল, ২০২৬ সকাল ১১:৪১



"আমার স্বামী সংসারের কুটোটাও নাড়ান না। যেখানকার জিনিস সেখানে রাখেন না। মুজা খুলে ছুঁড়ে যেখানে সেখানে ফেলে দেন। নিজেকে পরিষ্কার রাখতে বারবার ভুল করেন! এতো বছর বিবাহিত জীবন... ...বাকিটুকু পড়ুন

×