কয়েক বছর আগে সিলেট থেকে ঢাকা ফিরছিলাম। শীতকাল, রাতের ট্রেন। ট্রেন চলার কিছুক্ষণের মধ্যে অধিকাংশ ছেলে সিগারেট খাওয়া শুরু করলো। কামড়া ধোয়ায় ভরে গেলো। যদিও ট্রেনের দেয়ালে "নো স্মোকিং সাইন" ঝুলছিলো। মাঝে কয়েক মিনিটের বিরতি ছাড়া সাড়া রাত ধরে চললো এই অবস্থা। এবার আমার কথা বলি, আমি সিগারেট একদম পছন্দ করিনা। এর ধোয়ায় আমার নিস্বাস বন্ধ হয়ে আসে। সিগারেট খাওয়া সুরু হবার সাথে সাথে আমি আমার পাশের জানালা খুলে দিলাম। আপনারা যারা ট্রেনে চড়েছেন, তারা জানেন, ট্রেনে আপনি জানা খুললে আপনার পিছনের সিটে যিনি বসেছেন তিনি হাওয়া পাবেন। আমার পিছনের সিটে যিনি বসেছেন, তিনি কিছুতেই শীতের রাতের হাওয়া খেতে রাজি হলেননা। আমি বললাম তাহলে সিগারেট খাওয়া বন্ধ করুন, উনি তাতেও রাজি হলেননা। নিজেই টানাটানি করে আমার পাশের জানালা বন্ধ করে দিলেন। কিন্তু আল্লাহ আমাকে একটু দয়া করলেন। ভদ্্রলোকের প্রচুর চেষ্টার পরও জানালা পুরোপুরি বন্ধ হলোনা। একটু খানি ফাক রয়েই গেলো। আমি ঐ একটু জায়গায় আমার নাক ধরে সারা রাত বসে রইলাম। নানা কিছু ভাবলাম, একবার ভাবি সবাইকে কড়া করে সিগারেট খাওয়া বন্ধ করতে বলি, একবার ভাবলাম অন্য বগিতে গিয়ে দেখি কি অবস্থা। আমার কলিগ একবার বলেছেন আমি খাটি বাংগালি। কোনো সন্দেহ নেই। আমি সারা রাত যাই ভাবিনা কেনো, বাস্তবে কিছুই করলাম না, স হ্য করা ছাড়া। এমনকি এও ভেবেছিলাম যে আর রাতে ট্রেনে জার্নি করবোনা, তাও মেনে চলিনি শেষ পর্যন্ত।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


