ভিকারুনি্নসা কলেজে ভর্তির ফরমের জন্য লাইন দিয়ে দাড়িয়েছি। যাতে দেরি না হয়, তাই কলম (সেই সেটের বলপেন) আর টাকা ব্যাগ থেকে বের করে হাতে নিলাম। কয়েকজন মেয়ের পর যখন আমি কাউন্টারের সামনে দাড়ালাম, তখন শুনলাম, এখানে আমার ফরম দেয়া হয় না। অন্য কাউন্টারে লাইন দিয়ে দাড়াতে হবে। হুড়াহুড়ি করে গেলাম সেই কাউন্টারে, ওখান থেকে বলল, জি না, আপনি যেখানে আগে ছিলেন, সেটাই সঠিক কাউন্টার। ওখান থেকেই আমার ফরম নিতে হবে। এদিকে ততক্ষণে ঐ লাইন বহু বড় হয়ে গেছে। আবার গেলাম। এরমধ্যে হঠাৎ খেয়াল করলাম, আমার কলম নেই হাতে, কই গেল লাইন আর ফরম, খুব ব্যস্ত হয়ে কলম খুজতে লাগলাম। জানিনাহ, কোন কাউন্টারের সামনে বা পথে পরেছে। তন্য তন্য করে খুজে শেষ পর্যন্ত প্রথম কাউন্টারের সামনেই পেলাম। আমার মুখের সব গুলো দাঁত বের হয়ে গেল। আসে পাশের মেয়েরা খুব অবাক হয়ে আমার খোজা খুজি দেখছিল। ওরা যখন দেখল একট কলমের জন্য এই কান্ড আরো অবাক হয়ে গেল। একজন বলল, এই কলমের জন্য তুমি এভাবে সবাইকে সরিয়ে মেঝেতে খুজছিলে। আমি বললাম, এটা আমার প্রিয় কলম।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


