বহু হাংগামা করে লাইনে সবার সামনে যখন গেলাম, তখন বলল অন্য কাউন্টার থেকে নেন। আবার নতুন লাইনে গেলাম, কিছুক্ষণ পর শুনলাম আগের কাউন্টার থেকেই নিতে হবে। কি আর করা, আবার পুরানো লাইনে দাড়ালাম, যখন 1/2 মেয়ে পিছনে আছি, তখন টাকা গুনে দেখি, আব্বা তাড়াহুড়া করে কম দিয়েছেন! এখন উপায়?
বাসায় গিয়ে আনতে কম করে হলে 1.5 ঘন্টা লাগবে। আসে পাশে তাকালাম সাহায্যের আশায়। পরিচিত একজন ক্লাস মেট (স্কুলের) পেলাম, ওর আম্মাকে অনুরোধ করলাম, আমার 100টাকা কম পড়েছে, আমাকে একটু ধার দিতে পারবেন? আমি ভর্তি পরীক্ষার দিন ফেরত দিয়ে দিব। উনি বললেন নেই...
আমি আবার চারপাশে ভালভাবে খুজতে লাগলাম। দেখলাম স্কুলের অন্য সেকশনের একটা মেয়ে চলে যাচ্ছে। আমি দৌড়ে ওর কাছে গেলাম, ও তখন ওর আব্বার সাথে হোন্ডায় উঠে বসেছে। আমি সালাম দিলাম, বললাম আমার দূরাবস্থার কথা। ওর আব্বা হাসতে হাসতে টাকা বের করে দিলেন। আমি আবার একছুটে লাইনে সামনে দাড়ালাম, বললাম টাকা আনতে গিয়েছিলাম, এবার আর লাইনের পিছন থেকে শুরু করতে হলো না, একবারেই টাকা দিয়ে ফরম আনলাম।
আমি তো ঐ মেয়ের নামও জানিনাহ। আজ তোমার কাছে আমি কত কৃতজ্ঞ সেটা জানানোর চেষ্টা করছি। আমি তোমাকে ভর্তি পরিক্ষার দিন খুজেছি, পাইনি। ভর্তির অনুষ্ঠান (নবীন বরণ),ভর্তির পর কলেজে সব জায়গায় খুজেছি, পাইনি। আমি টাকা ফকিরকে দিয়ে দিয়েছি। কিন্তু তোমার উপকারটা ছিল ঐ সময় অমূল্য (একজন না দেয়ায় খুব মন খারাপ করেছিলাম)
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


