আমার মনে হয় যখন সন্তান অসুস্থ থাকে তখন। সবাই বিরক্ত হয়, সরে যায়। মা কাছে চলে আসে। একটা কবিতা আছে না? "শীতল হতো প্রাণটা, মায়ের হাতটা বুকে পেলে" কথা ঠিক হয়েছে কিনা মনে নেই।
অসুস্থ হলে মনে হয়, প্রিয় কেউ, যদি পাশে থাকত। এতে তো অর্ধেক রোগই সেরে যায়... সবাই যখন দোয়া করে, সুস্থতা কামনা করে, মন ভালো হয়ে যায়, রোগ নিয়েও ভালভাবে কাজ করা যায় (বস খুশি হয়)। ধন্যবাদ আপনাদের সবাইকে যারা আমার সুস্থতা কামনা করেছেন। আশা করছি, খুব শিগগিরি সুস্থ হয়ে উঠবো (অফিসে সবাইকে বিরক্ত করে মারছি, কাশতে কাশতে)।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


